জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

ভুরুঙ্গামারীতে ঘাতক মোটরসাইকেল কেড়ে নিল গৃহ বধুর প্রাণ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোটরসাইকেলের ধাক্কায় শাহারা বানু (৪৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। তিনি উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের বানুরকটি গ্রামের আবুল কাশেমের স্ত্রী।  রোববার (১৫ জুন) সকালে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহতের স্বজনরা জানায়, রোববার সকালে শাহারা বানু স্থানীয় এক দর্জির দোকান থেকে পোশাক তৈরি করে বাড়ি ফিরছিলেন। এ সময় সোনাহাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠ-সংলগ্ন এলাকায় পৌঁছলে একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি পাকা সড়কের ওপর পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড আঘাত পান। তার মাথা ফেটে যায় এবং রক্তক্ষরণ হয়।  পরে এলাকাবাসী ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পথে শাহারা বানুর মৃত্যু হয়।  ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেল চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবহেলায় পড়ে আছে মৌলভীবাজারের শমশেরনগর রেলওয়ে স্টেশন

1

খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বেনাপোলে ক

2

উত্তর সাগরে বিশাল উইন্ড ফার্ম প্রকল্পে যুক্তরাজ্যের যোগদান

3

ঢাকাস্থ কালিগঞ্জ উপজেলা সমিতির সভা অনুষ্ঠিত

4

পানছড়িতে ৩ বিজিবির মানবিক উদ্যোগ: মাদ্রাসা ও অসহায় পরিবারে স

5

মুক্তাগাছার দাওগাঁও ইউনিয়নে ফসলি জমি থেকে অবৈধ মাটি কাটার ম

6

ঠাকুরগাঁওয়ে জমি দখলের অভিযোগ বহিষ্কৃত বিএনপি নেতার বিরুদ্ধে

7

এক মিনিট বিলম্বে মনোনয়ন না নেওয়ার অভিযোগ, নির্বাচন কমিশনে আব

8

বেনাপোল বন্দর দিয়ে ১৮ হাজার টন চাল আমদানি

9

মানিকগঞ্জে তিন বছর আগে চুরি হওয়া মাইক্রোবাস উদ্ধার করল পিবিআ

10

ঈশ্বরগঞ্জে গরুসহ দুই চোর আটক

11

ধর্মপাশায় কিন্ডার গার্ডেন স্কুলে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উ

12

ব্রীজ নির্মাণ হলেও নেই কোন সংযোগ সড়ক

13

মান্দায় বাজার নিরাপত্তা জোরদারে প্রহরীদের মাঝে বিশেষ পোশাক ও

14

রাজবাড়ীতে ধানের শীষের প্রার্থী হারুন অর রশিদ হারুনের নির্বাচ

15

কোটালীপাড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের কো-অর্ডিনেশন সভা অন

16

বেনাপোল কার্গো ইয়ার্ড টার্মিনালে বিদ্যুৎ শকে অসংখ্য অতিথি পা

17

কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মধ্যে, শিক্ষা -উপকরণ বিতরন

18

ময়মনসিংহে ভূমি অফিসার্স কল্যাণ সমিতি এর অভিষেক ও সাংস্কৃতিক

19

শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবি শহিদ রাকিবুলের বাবা-মা

20