জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পলাশে কাপড়ের গোডাউনে আগুনে পুড়ে ছাই

অরবিন্দ রায় 

 নরসিংদীর পলাশে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি টেইলার্স এন্ড ফেব্রিক্সের গোডাউন আগুনে পুড়ে ছাই হয়ে যায়। মঙ্গলবার  রাত পৌনে ২টায় পলাশ উপজেলার চরসিন্দুর বাজারের গরিবের নেওয়াজ টেইলার্স এন্ড ফেব্রিক্সে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পলাশ সার্ভিস  ফায়ার  রাতেই ঘটনাস্থলে পৌঁছে আগুন  নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কবির মিয়া জানান, রাতে কাপড়ের গোডাউনের পিছনের একটি রুমে ঘুমিয়েছিলাম। হঠাৎ পৌনে ২টার দিকে একটি বিকট শব্দ শুনতে পাই । এসময় দরজার ফাঁকা দিয়ে ধুঁয়া দেখতে পাই। পরে কয়েক বাড়ি ঘুরে বাজারের সামনে এসে দেখতে পাই আমার ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ছে। এ ঘটনা পলাশ ফায়ার সার্ভিসকে জানালে রাতেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলেন।
তিনি আরো জানান , এ অগ্নিকাণ্ডে আমার টেইলার্স ও ফেব্রিক্সের গোডাউন পুড়ে সব মালামাল ছাই হয়ে যায়। পাশের একটি স্বর্ণের দোকানে সামান্য অংশ পুড়ে যায়। এ আমার ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এখন নিঃস্ব হয়ে গেছি।
এদিকে আজ দুপরে চরসিন্দুর বাজারের অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার মো: আবু বক্কর সিদ্দিকী।
পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: আব্দুল শহিদ জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ  নিয়ন্ত্রন করা হয়েছে। শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে ২ মাদক ব্যবস

1

দৌলতপুরে জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের সভাপতি এরশাদ সম্পাদক রি

2

আদমদীঘিতে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মাসিক উন্মুক্ত আ

3

কালাইয়ে খুদে সাঁতারুদের মাঝে টি-শার্ট বিতরণ

4

আটঘরিয়ায় কমিউনিটি স্কোরকার্ড বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

5

অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এর উদ্যোগে ফ্রি মেডিকেল

6

লালমনিরহাটে মহাসড়ক বন্ধ থাকার প্রতিবাদে অবস্থান কর্মসূচি

7

বাবুগঞ্জ উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক নুর হোসেন জোমাদ্দারে

8

ঘন কুয়াশায় ঢাকা বরিশাল মহাসড়কে গাড়ির চাপায় এনজিও কর্মী নিহ

9

কুষ্টিয়া-২ আসন প্রার্থী পরিবর্তনের করার দাবিতে মহাসড়কে মহি

10

গোয়ালন্দে সারের অতিরিক্ত দাম নেওয়ায় ডিলারের বিরুদ্ধে মানববন্

11

চলনবিলে গবাদিপশুর খাদ্য সংকট

12

সত্যি চুমু নাকি এআই

13

মঠবাড়িয়ায় জামায়েত ইসলামীর মনোনীত এমপি প্রার্থীর বাসায় ককটে

14

পিতা মাতার উপর অভিমান করে অজানার উদ্দেশ্যে বের হয়েছিল সরিষা

15

রাজিবপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রচার উপলক্ষে

16

মিত্রদল-অভ্যন্তরীণ কোন্দলে কুমিল্লা-২ স্থগিত

17

ধর্মপাশায় ফসলরক্ষা বাঁধ নির্মাণের লক্ষে গণশুনানী অনুষ্ঠিত

18

লুৎফুল্লাহেল মাজেদ ঈশ্বরগঞ্জে ধানের শীষের কান্ডারী

19

চান্দিনায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্ম

20