জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে তিন বছর আগে চুরি হওয়া মাইক্রোবাস উদ্ধার করল পিবিআই


মোঃ সাইদুর রহমান 

 মানিকগঞ্জে তিন বছর আগে চুরি হওয়া একটি মাইক্রোবাস অবশেষে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীর্ঘ তদন্ত, প্রযুক্তির দক্ষ ব্যবহার এবং ধারাবাহিক তৎপরতার ফলে চোরাই যানটির অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় সংস্থাটি।


পিবিআই জানায়, অ্যাডিশনাল আইজিপি ও সংস্থার প্রধান মো. মোস্তফা কামালের নির্দেশনায় এবং পিবিআই মানিকগঞ্জের পুলিশ সুপার জয়িতা শিল্পীর নেতৃত্বে একটি বিশেষ দল প্রায় ১১ মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে। তাদের সেই অধ্যবসায়ের ফলেই মাইক্রোবাসটি উদ্ধার সম্ভব হয়েছে।
জানা যায়, হরিরামপুর উপজেলার রাজুরা গ্রামের বাসিন্দা মেহেদী হাসান মিঠু সৌদি আরবে ১৪ বছর প্রবাসজীবন শেষে দেশে ফিরে কষ্টার্জিত সঞ্চয়ে মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-চ ১৫-৬২৪৪) ক্রয় করেন। পরে তিনি গাড়িটি মাসিক ৩০ হাজার টাকা বেতনে স্থানীয় এক চালকের কাছে চালানোর দায়িত্ব দেন। কিন্তু সেই চালক মালিকের বিশ্বাসের অপব্যবহার করে প্রতারণার মাধ্যমে গাড়িটি বিক্রি করে পালিয়ে যান।
ঘটনার পর মিঠু আদালতের শরণাপন্ন হন। তদন্তে বেরিয়ে আসে, চালক মালিক সেজে প্রথমে কুমিল্লার চৌদ্দগ্রামে এক ব্যক্তির কাছে গাড়িটি বিক্রি করেন। এরপর এক বছরে গাড়িটি সাতবার মালিকানা বদলে ঘুরে বেড়ায় চাঁদপুর, নারায়ণগঞ্জ ও পাবনার বিভিন্ন এলাকায়। মালিকানা বদলের সংখ্যা বাড়তে থাকায় গাড়িটির গতিপথ অনুসরণ ক্রমেই কঠিন হয়ে ওঠে।
তবে তদন্ত থামায়নি পিবিআই। ইন্সপেক্টর সুখেন্দু বসুর তত্ত্বাবধানে একটি দক্ষ দল তথ্য-প্রযুক্তির মাধ্যমে ধাপে ধাপে গাড়ির অবস্থান অনুসরণ করতে থাকে। অবশেষে ৭ ডিসেম্বর পাবনা জেলার সাঁথিয়া থানার ইছামতি নদীর পাড়ে লুকিয়ে রাখা অবস্থায় মাইক্রোবাসটি উদ্ধার করতে সক্ষম হয় তারা।
পিবিআই মানিকগঞ্জের পুলিশ সুপার জয়িতা শিল্পী বলেন, “গাড়ি চুরি ও প্রতারণার সঙ্গে কারা জড়িত—তা নির্ণয়ে পূর্ণাঙ্গ তদন্ত এখনো চলছে। আইনি প্রক্রিয়া শেষে মালিক মেহেদী হাসান মিঠুর কাছে যানটি হস্তান্তর করা হবে।”
এই ঘটনায় আবারও প্রমাণিত হলো—সুনির্দিষ্ট তদন্ত, প্রযুক্তির সঠিক প্রয়োগ এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব থাকলে বহু জটিল মামলারও সফল সমাধান সম্ভব। পিবিআইয়ের এই দৃঢ়তা নিঃসন্দেহে জনগণের আস্থা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

 

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে টিটিসির প্রশিক্ষকের বিরুদ্ধে সরকারবিরোধী পোস্ট ও

1

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে কুয়েটের কর্ম

2

মোংলায় যৌথ অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক

3

নান্দাইলে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস

4

লাল-সবুজের পতাকায় বিদায় নিলেন বেগম খালেদা জিয়া

5

শ্রীমঙ্গলের আশিদ্রোনে কৃষিজমির টপ সয়েল কাটায় ৫০ হাজার টাকা জ

6

সিরাজগঞ্জে পারিবারিক বিরোধ নিয়ে সালিসে সংঘর্ষ, শ্বশুর নিহত

7

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত

8

কালিগঞ্জে নির্বাচনী আচরণবিধি মানতে সবাইকে আহ্বান: ইউএনও তানি

9

মাদারীপুর-১ আসনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন

10

মৌসুমের তীব্র শীতে স্থবির সিরাজগঞ্জ, সর্বনিম্ন তাপমাত্রা ১১.

11

জকিগঞ্জ সীমান্তে বিজিবির টানা অভিযানে ইয়াবা, শাড়ি-লেহেঙ্গা ও

12

৮ নং দক্ষিণ চর বংশি ইউনিয়ন ৫০ বছর পুরোনো ব্রিজ করে দেওয়ার প্

13

কুয়েটে ‘বই উৎসব-২০২৫’ এর শুভ উদ্বোধন

14

দলে ফিরতে বিএনপিকে ৪ ডিসেম্বর পর্যন্ত সময় দিলেন খোকা

15

হাসিনা থাকলে দেশে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলত// মির্

16

৩ বিজিবির(লোগাং জোন) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পানছড়িতে বিপুল

17

মিঠাপুর জমিদার বাড়ী " মাদারীপুর জেলার -ঐতিহাসিক প্রত্নতাত্ত্

18

বিজয় নিশান

19

নাসির নগরে আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসির ঝলক

20