পুলক শেখ
প্রকাশঃ 15-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

ভালুকায় উচ্ছেদ ও পুনর্বাসনের যুগলবন্দী: পরিচ্ছন্নতার লক্ষ্যে ইউএনও'র মানবিক পদক্ষেপ

ভালুকা উপজেলাকে পরিচ্ছন্ন ও নান্দনিক করার লক্ষ্যে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। গত ৮ জুলাই ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় বেশ কয়েকটি চা স্টল ভেঙে ফেলা হলেও, স্থানীয় চা স্টল মালিকদের জীবিকার কথা বিবেচনা করে তাদের জন্য লোহার তৈরি নতুন দোকান নির্মাণ করে দেওয়া হয়েছে। এই উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।


ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদ গত ৮ জুলাই তার ফেসবুক পোস্টে এই কার্যক্রমের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “চায়ের দোকান প্রস্তুত, আজকে (১৫ জুলাই) তাদের হস্তান্তর করা হয়েছে, আমরা ভালুকাকে সাজাবোই, তার জন্য যত যুদ্ধ করতে হয়, করবো।” তিনি আরও জানান, পূর্বে এসব চা স্টল নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পরিচালিত হতো, যেখানে হাইজিনের কোনো মান বজায় ছিল না। নতুন দোকানগুলো কেবলমাত্র উচ্ছেদকৃত স্টল মালিকদের জন্য বরাদ্দ করা হবে, এবং তাদের তথ্য আগেই ডাটাবেজে সংরক্ষণ করা হয়েছে।

দোকান বরাদ্দের ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করা হয়েছে। ইউএনও হাসান আব্দুল্লাহ আল মাহমুদ জানান, যারা দোকান পাবেন, তাদের দায়িত্ব হবে দোকানে ফুলের টব দিয়ে সুন্দরভাবে সাজিয়ে রাখা এবং দোকানের চারপাশের ১০ ফুট এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। এছাড়া, প্রতিটি দোকান মালিককে দুটি ফুলের টব ও একটি ডাস্টবিন ক্রয় করতে হবে এবং পরিচ্ছন্নতার চুক্তি মেনে চলতে হবে। এই শর্তগুলো পূরণ করলেই তারা নতুন দোকান পাবেন। তিনি বলেন, এই পদক্ষেপের মাধ্যমে ভালুকাকে একটি পরিচ্ছন্ন ও সুন্দর উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছেন তিনি।

এই কার্যক্রমে সহযোগিতা করেছেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন এবং ভালুকা পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এ ধরনের সৎ ও দায়িত্বশীল উদ্যোগ অন্যান্য কর্মকর্তাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করছেন।

ইউএনও’র এই পদক্ষেপ ভালুকার জনগণের জীবনমান উন্নয়নের পাশাপাশি একটি পরিচ্ছন্ন ও নান্দনিক উপজেলা গড়ার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এ ধরনের উদ্যোগ দেশের অন্যান্য অঞ্চলেও অনুসরণীয় হতে পারে বলে স্থানীয়রা আশাবাদী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁশখালীতে পশ্চিম ডোংরা বন্ধু মহলের প্রথম রাউন্ডের ৭তম খেলা

1

নির্বাচনী আচরণবিধি ভেঙে রঙিন বিলবোর্ডে প্রচারণা পাবনা-৩ বিএন

2

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উফসী ও হাইব্রিড ধানের বীজ বিতরণ

3

একক আধিপত্যের যুগ শেষ, যুক্তরাষ্ট্র–চীন ‘জি–টু’ বাস্তবতার ইঙ

4

গোপালগঞ্জ-৩ আসনে প্রতীক বরাদ্দ: ভোটের মাঠে ৮ প্রার্থী, জমে উ

5

স্থানীয় নির্বাচন আগে চায় ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদ

6

নওগাঁয় স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির সাবেক এমপি ডাঃ ছা

7

ছাতকে শেষদিনে ৫জন সহ ছাতক দোয়ারায় ৬জন প্রার্থী মনোনয়ন পত্র দ

8

জামায়াত প্রার্থী মুফতি আমির হামজাকে ভাঙ্গুড়ায় অবাঞ্ছিত ঘোষ

9

হাওরে বোরো আবাদে কৃষকের হাহাকার,শীত-কুয়াশার পর এবার সার ও শ

10

চিলমারীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন

11

পটুয়াখালীতে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

12

ভাঙ্গুড়ায় আনসার-ভিডিপি কর্মকর্তার নির্দেশে পরিচ্ছন্নতা অভি

13

আইনের তোয়াক্কা না করে রাতে মাটি পরিবহন, ক্ষোভে স্থানীয়রা

14

নবান্ন উৎসব উপলক্ষে দুপচাঁচিয়ায় বড় মাছের জমজমাট মেলা

15

শিবগঞ্জের মনাকষা বাজারে আবর্জনার স্তূপ, জনদূর্ভোগ বৃদ্ধি

16

জনসমুদ্রের মোহনায় শেষ বিদায়ের যাত্রায় জিয়ার স্মৃতি ছাপিয়ে ইত

17

ধামরাইয়ে সাদ মেডিকেল সেন্টার উদ্বোধন উপলক্ষে বিনামূল্যে চক্ষ

18

বুয়েট ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম: মুন্সিগঞ্জের আকিফকে

19

নির্বাচন উপলক্ষ্যে ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

20