জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

বেনাপোল সীমান্ত থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার


ইকরামুল ইসলাম
বেনাপোলের ঘিবা গ্রামের দক্ষিণপাড়ার একটি ডোবা থেকে আলিম (৩৫) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আলিম সাদিপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভবঘুরে জীবনযাপন করতেন।

এলাকাবাসী জানান, সকালে পুকুরপাড় এলাকা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে তারা খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর রাস্তার পাশের ডোবায় লাশটি পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

আলিমের স্বজনেরা জানান, তিনি প্রায়ই বাড়ি ছেড়ে ঘুরে বেড়াতেন এবং মানুষের কাছে চেয়ে খেতেন। বেশ কয়েকদিন ধরে আলিমের খোঁজ ছিলোনা।  তাদের দাবি, আলিমকে কেউ হত্যা করেনি, তার মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানিক কুমার সাহা জানান, আলিম মূলত ভবঘুরে ছিলেন এবং রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন। সকালে লাশ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরে পরিচয় শনাক্ত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে। তবে ময়নাতদন্তের পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও জানান, আলিমের বড় ভাইও মানসিক প্রতিবন্ধী ছিলেন। তিনিও ভবঘুরে জীবনযাপন করতেন এবং কক্সবাজারে রাস্তার পাশে একইভাবে তার লাশ উদ্ধার করা হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক আমদানি-বন

1

মধ্য জুইদন্ডী বন্ধু মহলের ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

2

চট্টগ্রাম বন্দরে চরম উত্তেজনা, শনি ও রোববার শাটডাউন ঘোষণা

3

সাপাহারে আগাম শীতে জমে উঠেছে গরম কাপড় ও লেপ-তোশকের বাজার

4

ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পরিষদ মাসিক সভা অনুষ্ঠিত

5

প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের জন্য মিনি পার্ক

6

মুরাদনগরে রোকেয়া দিবসে পাঁচ অদম্য নারীকে সম্মাননা প্রদান

7

যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করলে ন্যাটোর অস্তিত্ব

8

তাঁর দুঃখ

9

বেসরকারি হাসপাতাল ও ডায়াগনষ্টিক মালিক সমিতি গঠন

10

চাটখিল থানা পুলিশের সাব-ইন্সপেক্টর অলিউল্লাহ বিরুদ্ধে কু-প্র

11

শেরপুরে ৬০০ বোতল ফেনসিডিলসহ কাভার্ডভ্যান জব্দ, ড্রাইভার-হেলপ

12

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চরকাউয়া ইউনিয়ন যুবদলের দোয়া মা

13

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

14

সুবর্ণচরে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা

15

নির্বাচন কমিশনের রায়ে প্রার্থিতা ফিরে পেলেন নূর হোসাইন নূরান

16

বাবুগঞ্জে জামিআ কাসেমিয়া ইসলামিয়া মাদরাসার উদ্যোগে ৮ম বার্ষি

17

বিএনপিতে যোগ দিলেন এলডিপির সাবেক মহাসচিব ডঃ রেদোয়ান আহমদ

18

শিক্ষার মান উন্নয়ন ও ভালো ফলাফল নিশ্চিত করতে নানামুখি পদক্ষ

19

কেশবপুরে ঘেরে মাছের খাদ্য হিসেবে পোল্ট্রি বিষ্ঠা ব্যবহার: ৫০

20