জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ভাঙ্গুড়ায় স্কুল ছাত্রীকে দলবেঁধে ধর্ষণ মামলায় প্রেমিক গ্রেপ্তার

  মো.মেহেদী হাসান 

 পাবনার ভাঙ্গুড়ায় দলবেঁধে ধর্ষণ মামলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীর প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম বুলবুল (২০)। তিনি উপজেলার দিলপাশার ইউনিয়নের চাচকিয়া গ্রামের মোহাম্মদ আলী ফকিরের ছেলে। রোববার (৭ ডিসেম্বর ) সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এরআগে গত শুক্রবার রাত পৌনে ১১টার দিকে চাচকিয়া বিলের মধ্য নিয়ে গিয়ে ওই স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ করে প্রেমিক বুলবুল ও তার বন্ধুরা।
এ ঘটনায় পরদিন শনিবার রাতে ভুক্তভোগী মেয়েটির বাবা বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলায় প্রেমিক বুলবুলসহ ৪ জনকে আসামি করা হয়।
খবর পেয়ে এএসপি সার্কেল (চাটমোহর) আবু বক্কার সিদ্দিক ও থানার ওসি মো. শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা গেছে, ভুক্তভোগী স্কুলছাত্রীর সঙ্গে বুলবুলের প্রেমের সম্পর্ক রয়েছে। ঘটনার দিন গত শুক্রবার রাত ১০টার দিকে ওই স্কুল ছাত্রীকে চাচকিয়া বিলের মধ্যে ডেকে নিয়ে গিয়ে বুলবুল ও তার বন্ধুরা মিলে পালাক্রমে ধর্ষণ করে। এসময় তারা মেয়েটির অশ্লীল ভিডিও ধারণ করে এবং ঘটনাটি কাউকে জানালে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পরদিন দুপুরে ঘটনা জানার পর ভুক্তভোগী মেয়েটির বাবা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার বুলবুলকে দুপুরে পাবনা আদালতে সোর্পদ করা হয়েছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পাবনা সিভিল সার্জনের কার্যালয়ে পাঠানো হয়েছে। পুলিশ বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবচরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপন: প্রদর্শনী, আলোচনা সভ

1

বরিশাল-২ আসনে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর মন

2

ভেড়ামারা উপজেলা ইটভাটা মালিক ও শ্রমিকরা দিশেহারা

3

ছাতক ওয়াপদা অফিসে অনিয়ম-দুর্নীতির মহোৎসব

4

৪নং সায়েস্তাবাদ ইউনিয়ানের ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

5

আজ ৮ই ডিসেম্বর ভালুকা মুক্ত দিবস

6

নাসিরনগরে আইএলএসটি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

7

আগৈলঝাড়ায় শাটডাউন কর্মসূচি উপেক্ষা করে বাশাইল বাজারে স্বাভাব

8

পোরশায় আওয়ামী লীগ নেতা সাইফুল গ্রেফতার

9

ঠাকুরগাঁও জজকোর্ট চত্বরে মানববন্ধন: সন্তানের পিতৃপরিচয়ের স্ব

10

মধুখালীতে সনাতনী ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান

11

নড়াইলে সামাজিক বনায়নে ব্যাপক সাফল্য

12

নারায়ণগঞ্জে চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারীদের ঠাঁই নেই

13

আট দলের শীর্ষ বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষ

14

নাসির নগরে হারিয়ে গেছে ঐতিহ্যবাহী কাউন চাষ

15

গোপালগঞ্জে শতাধিক আওয়ামী লীগ কর্মীর বিএনপিতে যোগদান

16

ধনিজকরা আল-ফালাহ এস.আলী মডেল মাদ্রাসা অভিভাবক ও সুধী সমাবে

17

কুড়িগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও ক্রাইম কনফারেন্স অ

18

সিলেটের সব অনুষ্ঠানে তারেক রহমানের পাশেই ছিলেন স্ত্রী ডা. জু

19

সান্তাহার মালশন সাহেব পাড়া এলাকায় ধানের শীষে ভোট চেয়ে গণসং

20