জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বেনাপোলে কার্গো ট্রাকসহ বিপুল পরিমাণের ভারতীয় পন্য সামগ্রী আটক

জাকির হোসেন।।

 যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি এর সার্বিক দিক নিদের্শনায় ভারতীয় চোরাচালানী পণ্য পাচার রোধে বেনাপোল বিওপির সদস্যরা আজ মঙ্গলবার  সকালের দিকে বিপুল পরিমাণ ভারতীয় পন্যসামগ্রিসহ কার্গো ট্রাক আটক করেন।

 
বেনাপোল ভবের বেড় ট্রাক টার্মিনাল এর সামনে পাকা রাস্তার উপর হতে মাগুরা কার্গো সার্ভিসের একটি কার্গো ট্রাক তল্লাশীর জন্য থামানো হয়। পরবর্তীতে ট্রাকটিতে অবৈধ মালামাল বহন করতে পারে মর্মে সন্দেহ হলে ট্রাকটি তল্লাশীর জন্য বেনাপোল বিওপিতে আনা হয়। কার্গো ট্রাকটি তল্লাশি করে ট্রাকের ভিতর হতে ভারতীয় শাড়ী ১৪৭৬ টি, থ্রীপিচ ২১৫ টি, মোটর সাইকেলের টায়ার ০২ টি, বিভিন্ন প্রকার ঔষধ ১০৬৯৩ টি, কার্গো ট্রাক ০১টি এবং ৭৪৪৫৫টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী এর বৈধ কাগজপত্র না থাকায় আটক করা হয়।

 এসবের  আনুমানিক সিজার মূল্য ২,৫৫,৬১,৯৩০/-(দুই কোটি পঞ্চান্ন লক্ষ একষট্টি হাজার নয়শত ত্রিশ) টাকা। আটককৃত চালক ও হেলপারকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, মোঃ বিল্লাল (৩২), পিতা-মোঃ বাবুল, গ্রাম-নামাজ গ্রাম, ডাকঘর-বেনাপোল, থানা-শার্শা, জেলা-যশোর এর সাথে ২০,০০০/-(বিশ হাজার) টাকা চুক্তির বিনিময়ে উক্ত মালামালগুলো বেনাপোল থেকে ঢাকা, মিপরপুর পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

 আটককৃত ব্যক্তির নাম আঃ মালেক (৪৬), পিতাঃ নাদের মোল্যা, গ্রামঃ হাজী রোড কলেজ পাড়া, ডাকঘরঃ মাগুরা, থানা-মাগুরা, জেলাঃ মাগুরা,  অন্তর কর্মকার (২৯), পিতাঃ শুশান্ত কর্মকার, গ্রামঃ শিবরামপুর পাড়া, ডাকঘরঃ মাগুরা, থানাঃ মাগুরা, জেলাঃ মাগুরা। আটককৃত চোরাচালানী মালামালসহ আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, আসন্ন দূর্গা পূজা উপলক্ষে ভারত হতে বাংলাদেশে ভারতীয় শাড়ী, থ্রি পিচ, ঔষধ, বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত চোরাচালানী মালামালসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শোকে স্তব্ধ কোম্পানীগঞ্জ: নিভে গেল ৬ টি প্রদীপ

1

নোয়াখালীতে ক্রয়কৃত জমি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

2

ছাত্র সংসদ নির্বাচনসহ ২৯ দফা দাবিতে এমসি কলেজ শিবিরের স্মারক

3

সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপ মারা গেছেন

4

উল্লাপাড়ায় জনপ্রিয় হচ্ছে কালোজিরা চাষ

5

শিবগঞ্জে ড্রেন নির্মাণে বিকল্প রাস্তা-সাইনবোর্ড না থাকায় ভোগ

6

সুদানে সন্ত্রাসী ড্রোন হামলায় শহীদ সেনা সদস্যর রাষ্টীয় মর্যা

7

বিয়ানীবাজারে বিজিবির অভিযানে কোটি টাকার অবৈধ ভারতীয় জিরা জব্

8

বগুড়ায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল সহ আওয়ামী লীগ কার্যালয়ে আগ

9

দিনাজপুর-৫ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে পার্বতীপুর মহিলা দল

10

৩০ বছরের জন্য লিজে যাচ্ছে চট্টগ্রামে লালদিয়া টার্মিনাল

11

ইতিহাস ওপ্রকৃতির মেলবন্ধন দিনাজপুর

12

কালিগঞ্জে অবৈধ ডাম্পারের ধাক্কায় স্কুল ছাত্র নিহত, আহত ১ শি

13

ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপি নেতা-কর্মীদের ভাগ্য নিয়

14

ভাঙ্গুড়ায় ৫'শ কৃষকের মাঝে বিনামূল্যে ধান, সরিষা, শাকসবজির

15

কেরানীগঞ্জের সেই মাদ্রাসায় ফের বিস্ফোরণ, আহত ১

16

ককটেল বিস্ফোরণ ঘটিয়েও মুক্ত বিএনপি কর্মীরা

17

কক্সবাজার ৪( উখিয়া-টেকনাফ) বিএনপির প্রার্থীকে হত্যার হুমকি দ

18

নোয়াখালী জেলার সকল থানার অফিসার ইনচার্জগণের বদলি জনিত বিদায

19

কোম্পানীগঞ্জে ধর্ষণ মামলার প্রধান আসামি ৬ ঘণ্টার মধ্যে গ্রেপ

20