জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপি নেতা-কর্মীদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না

 

 পলাশ হাওলাদার 


ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপি নেতা-কর্মীদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না।  আমাদের ঐক্যই আগামী আন্দোলনের মূল শক্তি, ঐক্যবদ্ধ থাকলে বিজয় আমাদের অনিবার্য।”দলের সিদ্ধান্ত এখনো আসে নাই। গলাচিপা-দশমিনা উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে যে সিদ্ধান্ত নিবেন; সেই সিদ্ধান্তই দলের চূড়ান্ত সিদ্ধান্ত। শুক্রবার শেষ বিকেল পটুয়াখালীর গলাচিপায় পৌর শহরের জৈনপুরী পীর সাহেবের খানকা মাঠে ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের মনোনয়ন প্রত্যাশী হাসান মামুন এসব কথা বলেন।


সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান ।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর সাত্তার হাওলাদার।


এসময় স্থানীয় নেতাকর্মীরা বলেন, হাসান মামুন দীর্ঘদিন ধরে তৃণমূলের পাশে থেকে দলের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। আগামি জাতীয় নির্বাচনে তিনিই মনোনয়ন পেলে এলাকায় বিএনপি আরও শক্তিশালী অবস্থানে যাবে। তিনি আমাদের সব সময় পাশে থেকেছেন। এলাকার মানুষের সুখে-দুঃখে ছিলেন। তাই আমরা সবাই চাই, হাসান মামুন ভাই এবার আমাদের প্রতিনিধি হোন। ঐক্যবদ্ধ সংগঠন গড়ে তুলেই জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে কাজ করবে বিএনপি। ঐক্য, সংগঠন ও নেতৃত্ব-এই তিন মূলমন্ত্রে আগামি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে গলাচিপা ও দশমিনার বিএনপি। তৃণমূলের আস্থা এখন এক নামেই — হাসান মামুন।


আলোচনা শেষে প্ল্যাকার্ড, ফেষ্টুন, ব্যানার নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার জীবন থাকতে নেতা-কর্মীদের একটি পশমেও কেউ হাত দিতে পারবে

1

বেকারদের কর্মসংস্থান যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথ

2

কালিগঞ্জে সুন্দরবন সুরক্ষায় পলিথিন-প্লাস্টিক প্রতিরোধে দুইদ

3

রাতের আঁধারে সাড়ে ৮ কোটি টাকার নিম্নমানের কাজে ফুঁসে উঠছে এল

4

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শার্শায় যৌথ টহল ও মাঠ মহড়া

5

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে

6

কালিগঞ্জে নির্বাচনী আচরণবিধি মানতে সবাইকে আহ্বান: ইউএনও তানি

7

কেরানীগঞ্জে নারীসহ আট মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

8

চাঁপাইনবাবগঞ্জে তিন আসনেই দলীয় প্রতীক বরাদ্দ

9

ঝালকাঠিতে নতুন জেলাপ্রশাসক

10

বেলকুচিতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণে

11

কলমাকান্দায় হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

12

মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার জন্য আরএসএসকে দায়ী করলেন

13

রতনপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল ২০২৫ অনুষ্ঠিত

14

ধামরাইয়ে পরিবেশক মতবিনিময় সভা

15

হাতীবান্ধায় পুলিশের উপর আসামি পক্ষের হামলার প্রবণতা বেড়েছ

16

সিরাজদিখানে প্রাণিসম্পদ সপ্তাহে উৎসবমুখর প্রদর্শনী ও পুরস্কা

17

বাংলাদেশের পোশাকের ব্যবসা দখলের আশায় ভারত

18

বাঘায় পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন আটক

19

২ নং কুলিয়া ইউনিয়নে ভিজিডি’র চাল আত্মসাতের অভিযোগ

20