Md Obaydul
প্রকাশঃ 16-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

বামনার রুহিতার চরে শান্তি রক্ষায় আইনের কঠোর প্রয়োগ দরকার

বামনা উপজেলার চর্চা ম্যাপভুক্ত রুহিতার চর এলাকায় বেতাগী উপজেলার সরিষামুড়ি, কালিকাবাড়ি, বলইবুনিয়া ও তাফালবাড়িয়া এলাকার অবৈধ ভূমিদস্যু ও দুর্বৃত্তরা গত কয়েক দিনে জোর খাটিয়ে প্রায় আট দশক ধরে বামনার কৃষকদের চাষাবাদের আওতায় থাকা শতাধিক একর চর দখল করে চরে  মাটি কেটেছে, নতুন করে খাল কেটেছে, এবং বেশ কয়েকটি নতুন ঘর তুলেছে। সেখানের ঘরের সামনে সৌর বিদ্যুতের সংযোগ দিয়েছে। তা ছাড়াও বামনার কৃষকদের লাগানো বীজ তুলে বামনার জমিতে ট্রাকটর দিয়ে চাষ করে ধান লাগিয়েছে এবং কয়েকটি বড় বড় গাছ রোপণ করেছে। বামনার কৃষকদের তাদের পূর্বের দখলে যেতে দিচ্ছে না। এসবের ফলে চরের সমস্যা ক্রমশঃই জটিল থেকে জটিলতর  হচ্ছে।
রুহিতার চরে স্থায়ী বরাদ্দ প্রাপ্ত এক কৃষক প্রশ্ন তোলেন, "আইনের শাসন মেনে চলা বামনার মানুষের চরের জমি রক্ষায় আর কতো অপেক্ষা করতে হবে?" অপর এক কৃষক বলেন, " সরকারি জমিতে বেতাগীর বাসিন্দারা কোন অনুমোদন বা কাগজ-পাতি ছাড়া গায়ের জোরে ঘর তোলে, ধান লাগায়, জ্যান্ত গাছ এনে বসায়, খাল কেটে সীমানা বাড়ায়। অথচ বামনার গরীব কৃষক নদীর পাড়ে বসে অবস্থা দেখে দুঃখে কান্দে।"
একজন রাজনৈতিক নেতা মত প্রকাশ করেন, "রুহিতার চরে আইন-শৃঙ্খলা ভঙ্গ হয়ে কোন হাঙ্গামা বা খারাপ ঘটনা ঘটার আগেই
চরে বরাদ্দপ্রাপ্ত চাষীদের, তাদের মালামাল ও গবাদি পশুর নিরাপত্তা দেয়ার লক্ষ্যে এবং চরের জুলুমবাজ ও অবৈধ দখলদার হিসেবে রুহিতার চরে লুটপাট ও হামলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম গ্রহণে জেলা প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেয়া দরকার"।
অভিজ্ঞ জনের ধারণা, জনসাধারণের নিরাপত্তা ও শান্তি রক্ষায় জেলা প্রশাসনের মাধ্যমে রুহিতার চরসহ বিষখালী নদীতে জেগে উঠা ঐ এলাকার তিনটি চরে সব ধরণের চাষাবাদ ও অবকাঠামো নির্মাণ বন্ধে ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারি করা বা অন্য কোন কঠোর আইনী প্রয়োগ দরকার।
রুহিতার চর সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে বামনা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান জানান চরের জটিলতা নিরসনের জন্য আমি একাধিকবার বৈঠক করেছি এবং গত ০৭ আগস্ট বামনার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও খেটে খাওয়া কৃষকগণ আমার কাছে স্মারকলিপি প্রদান করেছেন আমি উক্ত স্মারকলিপি জেলা প্রশাসক মহোদয়ের কাছে পাঠিয়েছি। এ বিষয়ে আমার হাতে আর কিছু নেই।
এ বিষয়ে জানতে চাইলে বরগুনার জেলা প্রশাসক মোঃ শফিউল আলম মুঠোফোনে বলেন আমরা চর রুহিতা নিয়া কাজ করতেছি। যদি কোন পক্ষ হাঙ্গমা করে। তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ সিদ্দিকুর রহমান মান্না ।।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বন্দরে চরম উত্তেজনা, শনি ও রোববার শাটডাউন ঘোষণা

1

মসিক এর হোল্ডিং ট্যাক্স পরিশোধ বিকাশেই

2

পাইকগাছায় ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ আটক- ১

3

মানবতার ফেরিওয়ালা ঝিনাইগাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব

4

সাধারণ মানুষের জন্য উন্মুক্ত খালেদা জিয়ার সমাধিস্থল

5

চান্দিনা সেবা সংস্থার বাড়েরা ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত

6

মধ্যনগরে পিআইও’র বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ, ভ্যাট-আয়কর দ

7

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ

8

তারেক রহমানের চট্টগ্রাম আগমন উপলক্ষে আনোয়ারা উপজেলা বিএনপির

9

গোয়ালন্দে সারের অতিরিক্ত দাম নেওয়ায় ডিলারের বিরুদ্ধে মানববন্

10

পোরশায় তারুণ্যের উৎসবে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠা

11

ধামরাইয়ে প্রতিবন্ধী ভাইয়ের উপর আপনভাইয়ের হামলা

12

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুল শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

13

গাইবান্ধায় ক্ষুদ্র কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিত

14

দারিপাল্লা প্রতীকে নির্বাচনি লড়াইয়ে থাকছেন আনোয়ারুল ইসলাম রা

15

বিএনপি'র জন্মের আগেই শিবির করতাম বললেন বিএনপি প্রার্থী

16

ঘোড়াঘাটে দাবিহীন ১৫শ’ দলিল আগুনে পুড়িয়ে বিনষ্ট

17

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের পক্ষে ছোট ভাই মির্জা ফয়সল আম

18

বগুড়ার নারুয়ামালায় ছুরিকাঘাতে সাপুড়ে নিহত, আহত

19

সিলেট ব্যাটালিয়নের অভিযানে ১ কোটি ১৭ লাখ টাকার চোরাচালানী মা

20