জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 15-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নাসিরনগরে ফুটপাতে জমে উঠেছে বাহারি ফুলের রঙিন শোভা বিক্রি ও ভালো

খ,ম,জায়েদ হোসেন

ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসির নগর উপজেলার বিভিন্ন হাট -বাজারে ফুটপাতে শোভাপাচ্ছে বাহারি রংয়ের ফুল ও ফলের গাছ । এখানে পথের ধারে ফুটপাতে বিক্রি হচ্ছে  নানান রঙের ফুল।  

উপজেলার মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করতেই চোখে পড়বে সেই রঙের ঝলকানি। গাঁদা, ডালিয়া, কসমস, ডায়ানথাস, জিনিয়া, সিলভিয়া, পিটুনিয়া, সেলফিয়া, গোলাপ ও চন্দ্রমল্লিকাসহ বাহারি সব ফুল ও ফলের গাছের চারা। শীতের মাঝামাঝি এসব ফুলে রঙিন হয়ে উঠেছে নাসির নগর।

পথের ধারের বিভিন্ন ফুটপাতে ও ভ্যানে করে বিক্রি করা হয় বাহারি রংয়ের ফুল ও ফলের চারা। ফুটপাতে লাল, হলুদ, বেগুনি, সাদা ও গোলাপি রঙের ফুলের যেনো মেলা বসেছে। চলতি পথে সেদিকে তাকালে মনও প্রফুল্ল হয়ে ওঠে।

গত কাল রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫) উপজেলার বিভিন্ন হাট বাজারে গিয়ে দেখা যায়, পলিব্যাগে ও টবে সাজিয়ে রাখা ফুল, ফল ও শীতের সবজির চারায় পানি ছিটিয়ে দিচ্ছেন বিক্রেতারা। ক্রেতারা এলেই ঘুরে দেখানো হচ্ছে হরেক রকমের গাছের চারা। বাসাবাড়ির বারান্দা আর ছাঁদ সাজাতে বাজারের ফুটপাত থেকে ফুল-ফলের চারা কিনছেন বৃক্ষপ্রেমীরা।

নাসির নগরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, শৌখিন ক্রেতারা ফুলের চারা কিনতে ভীড় করছে ফুটপাতে । চলছে কেনা-বেচা।  শীতের ফোটা ফুল দেখে, কিনে ক্রেতা খুশি হলেও বিক্রি কম থাকায় মালিকদের মুখে তেমন হাসি ফুটছে না। 

উপজেলা সদরে পথের ধারে ফুটপাতে ফুলের চারা কিনতে এসেছিলেন গৃহিণী শিউলি  আক্তার ঘুরে তিনি পছন্দ করলেন ডালিয়া, জিনিয়া, গোলাপ ও গাঁদা ফুলের চারা। সঙ্গে নিলেন একটি সুরমা মরিচের চারা। তিনি বলেন,টবে করে এই চারাগুলো রাখা হবে বাসার বারান্দায়। প্রতি শীত মৌসুমে ফুলের গাছ কেনা হয়। বাসার ভেতর বিভিন্ন রঙের ফুল দেখতে বেশ ভালো লাগে।

বিক্রেতারা জানালেন, ফুলের মধ্যে গোলাপ, ডায়ানথাস,গাঁদা,পিটুনিয়া,গোলাপ,

চন্দ্রমালিকা, ডালিয়া, সিলভিয়ার চাহিদা বেশি। আর সবজি ও ফলের মধ্যে লেবু, মরিচের চারা,টমেটো, পেঁপের চারা ও বেগুনের চারা বেশি বিক্রি হয়। ফুলের ছোট চারাগুলো ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত আর বড়গুলো বিক্রি হচ্ছে ১০০ থেকে ২০০ টাকায়। সবজি চারা ১৫ থেকে ২৫ টাকা ও ফলের চারা ১০০ থেকে শুরু। চারাগুলো নার্সারিতেই তৈরি করা হয়। আর চাহিদা বেশি থাকলে চারা আনা হয় ব্রাহ্মণবাড়ীয়া জেলা সদর থেকে।

উপজেলা ইউ এন ও বাস ভবনের মোড়ে বাহারি রংয়ের ফুল ও ফলের পরসা সাজিয়ে বসে থাকা মোঃ সবুজ মিয়ার সঙ্গে কথা হয়, তিনি বলেন, জেলা সদর থেকে এই ফুল ও ফল গাছের চারাগুলো আনা। সেখানে বিভিন্ন নার্সারি থেকে প্রায় ৫ হাজার ২শ’ টাকার চারা কিনেছি। কেনার সময় চারার বয়স আর গোড়া দেখে কিনছি। বেশি বয়সী চারার নিচের দিকের পাতাগুলো মরা থাকে। আর গোড়ার মাটি শক্ত থাকলে সেই চারা মজবুত হয়। বহন করার সময় নষ্ট হয় না।

বিক্রেতাদের দেখা গেল, চারা বিক্রির সঙ্গে সঙ্গে এর পরিচর্যার বিষয়গুলোও জানাচ্ছেন ক্রেতাদের। শীত মৌসুমের নির্দিষ্ট ফুলগুলো শীতকালের পরে আর দেখা মেলে না। ফুলগুলোকে সুন্দর দেখাতে নিয়মিত পানি দিতে হয়। যত্ন করতে হয়। একবার ফুল ঝরে গেলে তখন সেই চারা আর বিক্রি হয় না। কেননা গাছের ফুল না দেখলে ক্রেতাদের মন ভরে না।’

তিনি আরও বলেন, শীতে ফুলের চাহিদা একটু বেশি থাকে। এ কারণে আমরাও চেষ্টা করি

 সব ধরনের ফুলের চারা রাখতে। কারণ, এ সময়টাতে বেচাকেনা একটু জমে ওঠে। অনেক সময় ওই ফুলের চারা নার্সারিতে থাকে না। ক্রেতা সরাসরি নার্সারিতে আসতে পারলে, পছন্দের চারা না পেলেও নার্সারি ঘুরে কোন-না-কোন ফুলের চারা কিনে নিয়ে যেতো। তবে সে তো আর হচ্ছে না।

উপজেলার কলেজ মোড়, ছাড়াও বিভিন্ন এলাকায় ফুটপাতেও অনেক বাহারি রংয়ের ফুলের দোকান  গড়ে উঠেছে। এসব দোকানে  মৌসুমি ফুলের চারার সন্ধানে আসছেন প্রকৃতিপ্রেমীরা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে এক বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ ধর্ষক আটক

1

প্রেমিকার আপত্তিকর ছবি ও ভিডিও অনলাইনে ছেড়ে দেওয়ার অভিযোগে

2

ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পরও থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্

3

চট্রগ্রাম ভাটিয়ারী পুরাতন জাহাজের মালামালের দোকানে আগুন

4

বিজয় নিশান

5

শামীম ওসমানের পক্ষে নির্বাচন করে বহিষ্কৃত সেই নেতাকে দলে ফের

6

বিষপানে দশম শ্রেণির ছাত্রীর মৃত্যু, মাদ্রাসা শিক্ষককে আটক কর

7

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বাড়ছে ছিনতাই-ডাকাতি,

8

মিথ্যা নিকাহনামা ও মিথ্যা গনধর্ষণ মামলায় ন্যায়বিচারের দাবিতে

9

জীবন নগর শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১

10

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনে নিরাপত্তা দায়িত্ব পালনে ৫৩ বিজিবি

11

বারহাট্টা রামকৃষ্ণ আশ্রমের উদ্বোধন ও দীক্ষা প্রদান

12

ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু

13

ডাঃ মোহসিন উদ্দিন ফকিরের পলিথিন কেলেঙ্কারি ফাঁস

14

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার মডেল মেঘনা আলম

15

রংপুর সদর বিএনপি'র শোক ও শ্রদ্ধা জ্ঞাপন

16

বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতিক বরাদ্দ

17

চাঁপাইনবাবগঞ্জে ছাত্র-যুব সমাবেশ অনুষ্ঠিত

18

শ্যামনগরে বিষ মিশানো পিঠা খেয়ে একই পরিবারের ১০জন হাসপাতালে ভ

19

কালিগঞ্জ নবীন নগর নূরানী মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণে মানবিক উ

20