Mst: Meherun Nesa
প্রকাশঃ 3-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ৪ নম্বর ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল

 মোঃ মশিউর রহমান 

দিনাজপুর পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ড ও যুবদলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) বাদ মাগরিব শহরের উত্তর গোসাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা যুবদলের আহ্বায়ক, দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র এ কে এম মাসুদুল ইসলাম মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান সাজু, জেলা জিয়া সাইবার ফোর্সের সদস্য সচিব মোঃ মনোয়ার হোসেন মনু।
এছাড়াও উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব শেখ শামিম, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম, সহ-সভাপতি মোঃ হামির আলী, যুগ্ম সম্পাদক মোঃ জিল্লুর রহমান, দপ্তর সম্পাদক বাদশা আলী, কোষাধ্যক্ষ শোকচান আলী, পৌর শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ মিয়া, যুবদল নেতা আব্দুর রশিদ, মোঃ রসুল আলী, আব্দুল মজিদ, আবু তালেব, সকমল, সাজু, সুমন, ইমান আলী, আকবরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা ওলামাদলের সদস্য ও উত্তর গোসাইপুর শাহী জামে মসজিদের ইমাম ও খতিব ক্বারী মোঃ বাবর আলী।
দোয়া শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

 

‎

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজগঞ্জে হাতপাখার এমপি প্রার্থী জয়নাল আবেদীন টিপুর গণসংযোগ

1

দৌলতপুরে নতুন ওসি মো. কমর উদ্দিনের যোগদান

2

দিনাজপুরে জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা নির্বাচনী জনসভা

3

এসডিজি'র টার্গেট বাস্তবায়নে ফলপ্রসূ কাজ করুন- ময়মনসিংহে বিভা

4

বামনায় মিথ্যা ভীত্তিহীন সংবাদ প্রচার করার প্রতিবাদে সংবাদ সম

5

সমলিঙ্গের বিয়ের দাবিতে দুই কিশোরীর অনশন: জামালপুরে তোলপাড়

6

নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার টালবাহানা করছে: রুহুল কবির র

7

এবার সাধারণ মানুষ দাড়িপাল্লার পক্ষে নেমেছে অধ্যক্ষ হেলালী

8

জামাতের আমির সহ দলটির 7 প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের নির্দে

9

ঝালকাঠির দুটি আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

10

‎চ্যানেল S7 পরিবারের পক্ষ থেকে সম্মাননা স্মারক পেলেন শংকর দা

11

পার্বতীপুরে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়

12

ভাঙ্গুড়া পৌর বিএনপির সাংগঠনিক মোতালেব আর নেই

13

সরকারি হাসপাতাল গুলোতে টাকা দিও সেবা মেলে না, অসহায় গরিব মধ

14

রংপুরের কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস শ্রমিক নিহত

15

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

16

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা, দেশবাসীকে শুভেচ্ছা জা

17

আগৈলঝাড়া-কোটালীপাড়া মহাসড়কে কুকুরের সাথে মোটরসাইকেল সংঘর্ষ

18

নওগাঁর নিয়ামতপুরে কিশোরী বিকাশ কেন্দ্রের বার্ষিক প্রতিযোগিত

19

জামালপুর -১ আসনে মনোনয়ন পেয়েছেন এম. রশিদুজ্জামান মিল্লাত

20