জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সমুদ্রতলের কেবল ক্ষতির অভিযোগে রাশিয়া থেকে আসা জাহাজ জব্দ ফিনল্যান্ডে

মোঃ রাতুল হাসান লিমন

ফিনল্যান্ড ও এস্তোনিয়ার মধ্যে সংযোগকারী সমুদ্রতলের টেলিযোগাযোগ কেবল ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় রাশিয়া থেকে আসা একটি কার্গো জাহাজ জব্দ করেছে ফিনিশ কর্তৃপক্ষ। ঘটনায় জাহাজটির ১৪ জন ক্রুকে আটক করা হয়েছে।

ফিনল্যান্ডের উপকূলরক্ষী বাহিনী গালফ অব ফিনল্যান্ড এলাকায় অভিযান চালিয়ে 
‘ফিটবার্গ’ নামের একটি কার্গো জাহাজের নিয়ন্ত্রণ নেয়। জাহাজটি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে ইসরায়েলের হাইফা বন্দরের উদ্দেশে যাত্রা করছিল। জাহাজটি সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনসের পতাকা বহন করছিল বলে জানিয়েছে পুলিশ।
ফিনিশ টেলিকম অপারেটর এলিসার মালিকানাধীন হেলসিঙ্কি-এস্তোনিয়া সংযোগকারী সমুদ্রতলের কেবল ক্ষতিগ্রস্ত হওয়ার পরই সন্দেহের তালিকায় আসে জাহাজটি। এলিসা এক বিবৃতিতে জানিয়েছে, কেবল ক্ষতিগ্রস্ত হলেও তাদের সেবায় কোনো ধরনের বিঘ্ন ঘটেনি এবং বিকল্প পথে সংযোগ চালু রাখা হয়েছে।
ফিনিশ পুলিশ জানিয়েছে, তারা ‘টেলিযোগাযোগে গুরুতর বিঘ্ন’, ‘গুরুতর নাশকতা’ এবং ‘নাশকতার চেষ্টা’র অভিযোগে তদন্ত শুরু করেছে। আটক ক্রুদের মধ্যে রাশিয়া, জর্জিয়া, কাজাখস্তান ও আজারবাইজানের নাগরিক রয়েছেন।
বুধবার সকালে কেবল ত্রুটি শনাক্ত হওয়ার পরপরই ফিনিশ কর্তৃপক্ষ একটি হেলিকপ্টার ও টহল জাহাজ পাঠায়। উপকূলরক্ষী বাহিনী জানায়, ঘটনাস্থলে পৌঁছে তারা দেখতে পায় জাহাজটির নোঙর সমুদ্রের তলদেশে টেনে নেওয়া হচ্ছিল, যা কেবল ক্ষতির কারণ হতে পারে।
পুলিশ জানিয়েছে, যৌথ অভিযানের মাধ্যমে জাহাজটির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।
ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাব সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, “নানামুখী নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় ফিনল্যান্ড প্রস্তুত এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে পুলিশপ্রধান ইল্কা কস্কিমাকি বলেন, কেবল ক্ষতি কোনো দেশের নির্দেশে হয়েছে কি না—এ বিষয়ে পুলিশ অনুমান করবে না। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করাই তাদের দায়িত্ব।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে বাল্টিক সাগর এলাকায় একাধিকবার সমুদ্রতলের কেবল ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই এসব ঘটনাকে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে রাশিয়ার তথাকথিত ‘হাইব্রিড যুদ্ধ কৌশল’-এর অংশ বলে মনে করছেন। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর বিষয়টি আরও গুরুত্ব পায়।
এদিকে, এস্তোনিয়া সরকার জানিয়েছে, বুধবার ফিনল্যান্ডের সঙ্গে সংযুক্ত আরেকটি টেলিযোগাযোগ কেবলেও সাময়িক সংযোগ বিচ্ছিন্ন হয়। দেশটির প্রেসিডেন্ট আলার কারিস বলেন, এটি ইচ্ছাকৃত ছিল কি না, তদন্তেই তা স্পষ্ট হবে।
ইউরোপীয় কমিশনও ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন ইইউর প্রযুক্তি কমিশনার হেনা ভিরকুনেন। তিনি বলেন, সম্ভাব্য ‘হাইব্রিড হুমকি’ মোকাবিলায় ইউরোপ প্রস্তুত।
নাটো আগেই সমুদ্রতলের কেবলকে গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে চিহ্নিত করেছে এবং সতর্ক করেছে, এসব কেবল নাশকতার মাধ্যমে বেসামরিক ও সামরিক যোগাযোগ মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে ওয়ারিশ সূত্রে পাপ্ত জমিতে প্রবেশে বাঁধা ও বেদখলের

1

প্রিপেইড মিটার লাগাতে জনতার রোষানলে পালালো কর্মচারীরা

2

ছাত্রলীগ নেতার স্ত্রী-সন্তানের মৃত্যুতে প্যারোলে মুক্তি নিয়ে

3

শ্রীমন্তপুর সিসিআরএস উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্য সচেতনতা ক্যাম

4

লালমোহনে অটোরিকশা চালক হত্যাকান্ডের রহস্য উদঘাটন, মূল হোতাসহ

5

খালেদা জিয়ার মৃত্যুতে চীনের প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

6

মাদারীপুরে ১০ দলীয় জোটের এমপি প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ

7

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত

8

বোরহানউদ্দিনে জামায়াতের গণতান্ত্রিক আন্দোলনে কোন ভূমিকা নেই

9

গোয়ালন্দে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছে প্রভা

10

অশ্রুসিক্ত ভালোবাসা

11

দিনাজপুর সদরের প্রায় তিন শতাধিক পরিবারের পাশে জাতীয় যুব শক

12

অভিনয় থেকে দূরে থাকা নিয়ে যা বললেন চাঁদনী

13

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. ফজল শেখ

14

ময়মনসিংহে ভূমি অফিসার্স কল্যাণ সমিতি এর অভিষেক ও সাংস্কৃতিক

15

বগুড়া শ্রমিক দলের ১৫নং ওয়ার্ডের ৬১ সদস্য বিশিষ্ট পূনাঙ্গ কমি

16

ব্যাটারি চালিত অটোরিকশা রাজত্বে তাড়াইল উপজেলা তীব্র যানজট ম

17

ঠাকুরগাঁওয়ে প্রস্তুতি মূলক পরিবেশবান্ধব ইটভাটা উদ্ভব

18

পার্বতীপুরে বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে নুরুল হুদা বাবুর গণসং

19

হাউজবিল্ডিংয়ে ফুটওভার ব্রিজের সিঁড়ি বন্ধের সিদ্ধান্তে জনদুর্

20