জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

এসডিজি'র টার্গেট বাস্তবায়নে ফলপ্রসূ কাজ করুন- ময়মনসিংহে বিভাগীয় কমিশনার

আরিফ রববানী 
বিভাগীয় কমিশনার ফারাহ্ শাম্মী, (এনডিসি) সরকারী  কর্মকর্তা কর্মচারীদের এসডিজির টার্গেট কি এবং সে টার্গেট অনুযায়ী দপ্তরের অর্জন ও অগ্রগতি কতটুকু হয়েছে, তার পরিসংখ্যানগত তথ্য উপাত্ত পাই চার্টের মাধ্যমে উপস্থাপন করার আহবান জানিয়েছেন। তিনি বলেন- কোনো বেইজ লাইন (ভিত্তি) উপাত্ত ছাড়া শুধু রুটিন দায়িত্ব পালন করলেই ২০৩০ সালের মধ্যে এসডিজির লক্ষ্যমাত্রা অর্জিত হবে না। কারণ অনেক পরিবার জানেই না যে, সরকার দারিদ্র্য বিমোচনসহ এসডিজির লক্ষ্যমাত্রা পূরণে বাজেট বরাদ্দসহ অসংখ্য কাজ করছে। মাঠ পর্যায়ে এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে তিনি এসডিজির টার্গেট বাস্তবায়নে ফ্রুটফুল (ফলপ্রসূ) কাজ করারও আহবান জানান। 

 সোমবার (১২ জানুয়ারি) বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের আয়োজনে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত বিভাগীয় কমিটির ১৯তম সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। 

গীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফার সঞ্চালনায় মতবিনিময় সভায়  ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সকল দপ্তরের দপ্তরপ্রধানগণ উপস্থিত ছিলেন।

শুরুতে বিভিন্ন দপ্তরের সাথে এসডিজির নির্দিষ্টকৃত ১৭টি অভীষ্ট ও ২৬৯টি টার্গেটের মধ্যে সাদৃশ্যপূর্ণ অভীষ্ট ও টার্গেটের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরপ্রধান তার কার্যালয়ের কার্যক্রম ও অগ্রগতি উত্থাপন করেন। কাউকে পিছনে ফেলে নয়, সবাইকে সমতার কাতারে নিয়ে আসার লক্ষ্যেই টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)-২০৩০ প্রণয়ন করা হয়েছে। বিশ্বের এমন কোনো মানুষ নেই যে এসডিজির এসব লক্ষ্যমাত্রার বাইরে। পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীকে সমতার সূতোয় নিয়ে আসা যাতে তারা সমাজের বোঝা না হয়ে সম্পদ হয়। এতে ব্যক্তি এবং দেশ উভয়ই উপকৃত হবে, জীবনমান বৃদ্ধি পাবে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের মানুষে। এরপর ২০৩০ সালের মধ্যে এসডিজির লক্ষ্য পূরণ বিষয়ে মুক্ত আলোচনায় অংশ নেন কর্মকর্তারা।

সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, সকল দপ্তরই এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে, কিন্তু বাস্তবে তার প্রতিফলন সমাজে দৃশ্যমান নয়। ফলে পরিসংখ্যান অনুযায়ী আমরা পিছিয়ে যাচ্ছি, এসডিজির নেগেটিভিটি বেড়েই চলেছে। আপনারা মাঠ পর্যায়ে কাজের সময় এনআইডি নাম্বারের বিপরীতে সেবা প্রদান করুন। প্রশিক্ষণের পর ফলোআপ উপস্থাপন করুন, প্রশিক্ষণ গ্রহণের ফলে প্রশিক্ষণ গ্রহণকারীর জীবনমানের উন্নতি হয়েছে কি না তা জানান। গতানুগতিক নয়, ভিজ্যুয়ালাইজ (দৃশ্যমান) কাজ করুন। আমাদের কাছে এসডিজির অগ্রাধিকার সর্বোচ্চ। নির্দেশক লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রতিটি বিভাগকে নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। ২০৩০ সালের মধ্যে আমরা একটা দারিদ্র্য ও বৈষম্যমুক্ত বাংলাদেশ দেখতে চাই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে সরকারি জমিতে ভবন নি

1

আজ ঘোষণা হচ্ছে বহুল প্রতীক্ষিত জাতীয় সংসদ নির্বাচনের তফসিল

2

সুন্দরবনের বোন রক্ষীদের বিশেষ অভিযান

3

দশমিনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের রিকশা ও অটো শ্রমিক সমাবেশ অ

4

বাগেরহাটে বিএনপির ৬ নেতাকে বহিষ্কার

5

গলাচিপায় হাসান মামুনের পক্ষে উপজেলা বিএনপি সভাপতির মনোনয়ন ফর

6

তাঁর দুঃখ

7

‎কুড়িগ্রামে জাতীয়তাবাদী প্রচারদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

8

মাদারীপুরে -ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের মহাসমাবেশ ও বিক্ষোভ

9

সুখের মোহ

10

কালকিনিতে স্ত্রীকে বিষ খাইয়ে হত্যা চেষ্টার অভিযোগ স্বামীর বি

11

কিশোরগঞ্জ পৌরসভায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ

12

বেনাপোল চেকপোস্টে ১৭ লাখ হুন্ডির টাকাসহ ভারতীয় দুই নারী পাসপ

13

বাংলাদেশে এইচআইভি বা এইডস ছড়িয়ে পড়েছে

14

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে নতুন সদস্যদের বরণ

15

অটোর চাবির আঘাতে বন্ধু খুন

16

খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

17

গাবতলীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন

18

ঝিনাইদহে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে উন্মুক্ত জলাশয়ে মাছ অবম

19

তেহরানের আকাশে রুশ ছায়া- কেন শেষ মুহূর্তে থমকে গেল ট্রাম্পের

20