জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বাসা ভাড়া খুজতে গিয়ে ধর্ষনের স্বীকার সংখ্যালঘু সম্প্রদায়ের এক নারী, থানায় অভিযোগ

বাবুল আক্তার।।

বাসা ভাড়া খুজতে গিয়ে সংখ্যালঘু ঘোষ সম্প্রদায়ের পিংকি রানী ঘোষ ধর্ষনের স্বীকার হয়েছেন। ভীকটিম ওই নারী ঝিনাইদহের কালীগঞ্জ শহরের কলাহাটা মোড়ে মায়ের দোয়া এন্টারপ্রাইজের মালিক অভিযুক্ত মোজাহিদুল ইসলাম রুমির নামে থানাতে একটি অভিযোগ দায়ের করেছে। পুলিশ সোমবার ভিকটিম নারীকে ডাক্তারী পরিক্ষার জন্য ঝিনাইদহ হাসপাতালে পাঠিয়েছে। পৌরসভার খয়েরতলা গ্রামের মোর্শেদুর রহমানের পুত্র অভিযুক্ত মোজাহিদুল ইসলাম রুমি গত রোববার ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছে।


উপজেলার রাকড়া গ্রামের ঘোষপাড়ার ভিকটিম ওই নারীর লিখিত অভিযোগে জানা গেছে, শহরের একটি মহল্লায় ভাড়া বাসাতে তিনি বসবাস করতেন। বাসাটি পরিবর্তন করার জন্য নতুন বাসা খুজতে কয়েকদিন আগে ওই নারী কলেজ রোডের কলাহাটা মোড়ে যায়। সেখানে ঘটনাক্রমে মায়ের দোয়া এন্টারপ্রাইজ ব্যবসা প্রতিষ্ঠানের মালিক রুমির সাথে পরিচয় হয়। রুমি তার এক বন্ধুর বাসা আছে এবং ভাড়া দিবে বলে ওই নারীর মোবাইল নাম্বার রেখে চলে যেতে বলেন। এরই দুইদিন পর রোববার (২১ সেপ্টেম্বর) সকালে রুমি ওই নারীকে ফোন করে বাসা দেখাবে বলে তার প্রতিষ্ঠানে আসতে বলেন। মহিলা আসার পর রুমির প্রতিষ্ঠানের পাশের ঘরটিতে তাকে বসতে দেয়। ভীকটিম নারী জানায়, কিছু সময় পরই রুমি এসে তার শরিরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় ও জড়িয়ে ধরে। এ সময় বাঁচার আকুতি ও চিৎকার দিতে চাইলে তাকে খুন করে গুম করার ভয় দেখায় রুমি। একপর্ষায়ে রুমি তাকে জোরপূর্বক ধর্ষন করে বলে জানায় ওই নারী। এ ঘটনার পর বাড়ীতে এসে বিষয়টি পরিবারকে জানিয়ে ওই রাতেই অভিযুক্ত রুমির নামে থানাতে একটি অভিযোগ দেন ওই নারী।

ভীকটিম নারী আরো জানায়, সোমবার তার ডাক্তারী পরিক্ষার জন্য ঝিনাইদহে গেলে দুপুরে একটি মোবাইল থেকে রুমি কল দেয়। তাকে ঝামেলা না করে টাকা পয়সা নিয়ে মিটিয়ে নিতে বলে। এতে সে রাজী না হলে বিয়ে করারও প্রস্তাব দেয়। সর্বশেষ তাকে প্রাননাশের ভয় দেখায় রুমি।

এদিকে ঘটনাটির সত্যতা যাচাইয়ে মঙ্গলবার দুপুরে অভিযুক্ত মোজাহিদুল ইসলাম রুমির ব্যবহৃত ০১৭৬২-৬১৭৮৩৭ ও ০১৭১১-০৬২৫২৭ মুঠোফোনে একাধিকবার কল দিলেও ফোন দুটি বন্ধ পাওয়া গেছে।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ধর্ষনের ঘটনায় প্রাথমিকভাবে কিছু আলামতের সত্যতা পেয়েছে। রবিবার রাতে ভীকটিম নারী থানাতে এসে একটি অভিযোগ দায়ের করে, অভিযোগ টি গ্রহন করে মুল এজাহার হিসাবে যার মামলা নং কালীগঞ্জ ১২/১৬৫,তারিখ ২২ সেপ্টেম্বর, মামলার তদন্তকারী অফিসার এস আই মো:তকিবুর রহমান। ওসি আরও বলেন, অভিযোগ দায়ের পর সোমবার সকালে তার ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে, ঘটনার পর থেকেই অভিযুক্ত রুমি আত্মগোপন থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধোবাউড়ায় নির্বাচনী অফিস সংক্রান্ত বিরোধে ছুরিকাঘাতে নিহত ১,

1

ভাঙ্গুড়ায় প্রাণী সম্পদ কর্মকর্তা দিতে চায় না তথ্য গ্রহণ হ

2

‎আখাউড়ায় হযরত গেছু দরাজ শাহ পীর কল্লা (রহ.)-এর মাজার জিয়ারত

3

রাজশাহীর হেরোইন বাহক হত্যা মামলায় পুলিশকে বাঁচাতে বিলম্বিত চ

4

মিত্রদল-অভ্যন্তরীণ কোন্দলে কুমিল্লা-২ স্থগিত

5

ভাঙ্গুড়ায় বিদ্যালয়ে চৌকি, বিশ্রাম নেন প্রধান শিক্ষক ও তার

6

বকশীগঞ্জে বিজিবির অভিযানে সীমান্ত এলাকা থেকে ৯৪ বোতল ভারতীয়

7

সাপাহারে আগাম শীতে জমে উঠেছে গরম কাপড় ও লেপ-তোশকের বাজার

8

দেড়যুগ পর যৌথ অভিযানে উচ্ছেদ হলো গরুর হাট,শিক্ষার্থীরা পেলো

9

ত্রিশালে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি

10

নগরীর যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে

11

ফরিদপুর ৪ সংসদীয় আসনে ১০ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

12

দৌলতপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

13

দুই ঘণ্টা পর শাহবাগের ‘ব্লকেড’ তুলে নিলেন শিক্ষার্থীরা

14

চুরির অভিযোগে ম্যাক্রো-বাস চালক নিহত

15

মৌলভীবাজার শ্রীমঙ্গলে স্বামী স্ত্রী সেজে পলাতক আসামী গ্রেফতা

16

ঝালকাঠির দুটি আসনে ২৫জনের মনোনয়ন জমা

17

জামালপুর জেলা কারাগারে থুথু ফেলাকে কেন্দ্র করে দুই হাজতির সং

18

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে লোহাগাড়ায় সাংবাদিকদের

19

পাবনায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাবা ও মেয়ে নিহত,

20