Mst: Meherun Nesa
প্রকাশঃ 20-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দিনাজপুর পৌর তাঁতীদলের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

মোঃ মশিউর রহমান
গণতান্ত্রিক চর্চার ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল, দিনাজপুর পৌর শাখার দ্বিবার্ষিক নির্বাচন উৎসবমুখর, শান্তিপূর্ণ ও স্বচ্ছ পরিবেশে সম্পন্ন হয়েছে। বুধবার (১৯ নভেম্বর ২০২৫) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত জেল রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোটকেন্দ্রে স্থানীয় নেতাকর্মীদের উচ্ছ্বসিত উপস্থিতি, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং শৃঙ্খলাপূর্ণ পরিবেশ পুরো নির্বাচনী প্রক্রিয়াকে করে তোলে প্রাণবন্ত ও আনন্দঘন। পৌরসভার ১২টি ওয়ার্ডের মোট ৩৪ জন ভোটারের মধ্যে ৩১ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন চলাকালে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার অভিযোগ পাওয়া যায়নি।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রবিন খান বলেন, “আমরা সর্বোচ্চ সতর্কতা ও স্বচ্ছতা নিশ্চিত করে ভোটগ্রহণ করেছি। প্রতিটি ধাপে গণতান্ত্রিক নীতিমালা অনুসরণ করা হয়েছে, যাতে নির্বাচন নিয়ে কারও কোনো প্রশ্ন না থাকে।”
তাঁতীদলের নেতাকর্মীরা জানান, প্রতিবছর নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে সংগঠনটি যেমন গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নিচ্ছে, তেমনি তরুণ ও কার্যকর নেতৃত্বের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে তারা আশাবাদী।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মো. মাসুদ পারভেজ আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে—

সভাপতি: হিরা

সাধারণ সম্পাদক: মেহদী হাসান শরীফ
এছাড়া সিনিয়র সহ-সভাপতি মো. হাসান আলী, যুগ্ম সম্পাদক রেজাউল করিম পুতুল এবং সাংগঠনিক সম্পাদক জাহিদ আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

ফলাফল ঘোষণার পর জেলা ও পৌর তাঁতীদলের নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও জেলা তাঁতীদলের সভাপতি মোঃ রেজাউল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক মোঃ হাসিনুর রহমান খান হাসু, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হোসেন, সদর উপজেলা তাঁতীদলের সভাপতি মোঃ বাবু, কোতয়ালী তাঁতীদলের সহ-সভাপতি শাহিন মিন্নাত খান, যুগ্ম আহ্বায়ক মোঃ গোলাম মোরশেদ টুটুসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ নির্বাচনকে একটি সফল ও উদাহরণযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। নেতাকর্মীরা আশা করছেন, নবনির্বাচিত নেতৃত্ব দিনাজপুর পৌর তাঁতীদলকে আরও সংগঠিত, কার্যকর ও মজবুত ভিত্তির ওপর দাঁড় করাতে নিরলসভাবে কাজ করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জে বিএনপির জেলা তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ভিপি আইন

1

গজারিয়ায় সেবার মানোন্নয়নে দিলেন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা -ড

2

পটুয়াখালী-৩ আসনে দলের সিদ্ধান্ত, জোটের সিদ্ধান্ত যাই হোক, বি

3

বগুড়ায় ২ কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

4

মধ্য জুইদন্ডী খাইবত আলী ফুটবল টুর্ণামেন্ট এর কোয়ার্টার ফাইনা

5

পাঁচবিবিতে পর্দা নামলো ভাসানী স্মৃতি ডে-নাইট টি-২০ ক্রিকেট ট

6

মোটরসাইকেলের ধাক্কায় ঘাটাইলে বৃদ্ধ নিহত

7

নওগাঁ ৪৬-১,আসনে জামায়াতের প্রচার প্রচারণা শুরু

8

সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আলহাজ্

9

আক্কেলপুরে বিএনপির মনোনয়ন ঘিরে ধাওয়া পাল্টা ধাওয়া আহত-২

10

সমাপ্ত হল কুয়েটর ‘বই উৎসব-২০২৫’ এর: জ্ঞান ও সৃজনশীলতার উদ্ভ

11

পাবনায় তথ্য গোপন করে নিজ জেলায় চাকরির অভিযোগ

12

তারেক রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বেনাপোলে আনন্দ মি

13

এনসিপির ঝালকাঠির আহ্বায়ক মান্না, সদস্য সচিব জুবায়ের

14

মোহাম্মদপুরে মা-মেয়ে খুনের ঘটনায় গৃহকর্মী আয়েশা ঝালকাঠি থেকে

15

দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে

16

নওগাঁর নিয়ামতপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার

17

শিবগঞ্জের মনাকষা বাজারে আবর্জনার স্তূপ, জনদূর্ভোগ বৃদ্ধি

18

নাসিরনগরে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গোকর্ন নবাব বাড়ী

19

কালিগঞ্জে নির্বাচনী আচরণবিধি মানতে সবাইকে আহ্বান: ইউএনও তানি

20