জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 30-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

লালমনিরহাটে মহাসড়ক বন্ধ থাকার প্রতিবাদে অবস্থান কর্মসূচি

আফজাল হোসেন
 লালমনিরহাট বুড়িমারী মহাসড়কটির মহেন্দ্রনগর বিশ্বগোডাউন সংলগ্ন রাস্তাটি সড়ক দুর্ঘটনার কারণে এক সপ্তাহ ধরে বন্ধ থাকার পরেও লালমনিরহাট জেলা প্রশাসন কোনরকম ব‍্যবস্থা গ্রহণ না করার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করে লালমনিরহাটের সর্বস্তরের জনগণ। গতকাল শনিবার সকালে লালমনিরহাট মিশনমোড়ে ঘন্টাব‍্যাপী এ অবস্থান কর্মসূচি পালিত হয়।
জানাযায় চলতি মাসের ২৪ তারিখে একটি পণ‍্যবাহী ট্রাক ঐ স্থানে নির্মাণাধীন সড়ক সেতুর পাশে নিয়ন্ত্রণ হারিয়ে  উল্টে পড়ে যায় এতে ঐ সড়কের পাশে থাকা বৈদ‍্যুতিক খুঁটি হেলে পড়ে ফলে যোগাযোগ ব‍্যবস্হা বন্ধ হয়ে যায়। এ ঘটনার ৬ দিন পেরিয়ে গেলেও বিকল্প সংযোগ সড়ক তৈরী না হওয়ায় জেলা শহরের উপর দিয়ে ঢাকা -রংপুর ও বুড়িমারী গামী পরিবহন চলাচল করছে। এতে জনদূর্ভোগে পড়েছে শহর সহ পুরো জেলার মানুষ। তাই বিকল্প উপায়ে যানবাহন চলাচলের দাবিতে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।
তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ‍্যক্ষ আসাদুল হাবিব দুলু এ অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেন। এ কর্মসূচিতে জেলার বিভিন্ন পর্যায়ের মানুষজন অংশ নেয়।অবিলম্বে বিকল্প সড়ক চালু না করলে বৃহত্তর আন্দোলনের ঘোষনা দেন তিনি।   

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম-৮ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু নাছেরের সমর্থ

1

কাপাসিয়ায় নবাগত জেলা প্রশাসক (ডিসি) র সাথে সরকারি কর্মকর্তাদ

2

রায়গঞ্জের ক্ষিরতলায় যুবসমাজের উদ্যোগে ১৭ তম তাফসিরুল কুরআন

3

বরিশালে আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারী-পুরুষ

4

নওগাঁ ৪৬-১,আসনে জামায়াতের প্রচার প্রচারণা শুরু

5

আবারও নিষিদ্ধ অ্যাথলেট জহির রায়হান

6

তারেক রহমানের স্বদেশ প্রত্যার্বতনকে স্বাগত জানিয়ে আনন্দ শোভা

7

টাংগাইলের নাগরপুরে নিজের ব্যানার-ফেস্টুন অপসারণ করলেন জামায়া

8

ভোলায় দ্বিতীয় দিনের মতো অভ্যন্তরীণ ৫ রুটে বাস সিএনজির ধর্ম

9

ঘাটাইলে মাইক্রোবাসের চাপায় মাদ্রাসাছাত্র তুহিনের মর্মান্তিক

10

উপজেলা প্রশাসন আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২৫

11

সেনবাগের প্রার্থী পরিবর্তনে একাত্মতা প্রকাশ করেন বিএনপি নেতা

12

বড়মা বাইতুল কোরআন মাদ্রাসায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্

13

‎কেশবপুরে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু

14

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকার

15

বগুড়ায় স্ত্রী ও খালাতো ভাইয়ের প্রেমের বলি জহুরুল

16

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের আজমতপুর সীমান্তে নেশাজাতীয় ট্যাবল

17

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নাশকতা ঠেকাতে মাঠে নেমেছে ছাত্র শিব

18

লালমাই যুক্তিখোলা বাজারে মোবাইল কোট পরিচালনা

19

থাকব না কো বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে

20