জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বামনায় ছাত্রদলের আনন্দ মিছিল-পথসভা অনুষ্ঠিত

মো. সিদ্দিকুর রহমান মান্না  
বরগুনার বামনা উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের নব গঠিত কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বামনায় ছাত্রদলের আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বামনা উপজেলা বিএনপি’র কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে গোল চত্বরে এসে পথসভায় মিলিত হয়। বামনা উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণায় নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনায় আনন্দ মিছিলের মাধ্যমে এ সিদ্ধান্তকে স্বাগত জানান। এর পরিপ্রেক্ষিতে বামনা ছাত্রদলের আনন্দ মিছিল শেষে পথসভায় করেন।
পথসভায় বক্তব্য রাখেন বামনা উপজেলা ছাত্রদলের নবগঠিত সভাপতি নাসির জমাদ্দার, সহ-সভাপতি তাওহিদ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক সজীব হোসেন মুন্না, সাংগঠনিক সম্পাদক সুজন মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক তোফায়েল আহমেদ তপু প্রমূখ।
পথসভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শেষে ভোট দিয়ে আলহাজ্ব নুরুল ইসলাম মনিকে ভোট দিয়ে জয়লাভ করার আহবান জানান।
উল্লেখ্য  ১৪ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বামনা উপজেলা ছাত্রদলের ২৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়। নতুন কমিটিতে নাসির জোমাদ্দারকে সভাপতি এবং সজীব হোসেন মুন্নাকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিজন ভ্যানে পলককে উদ্দেশ্য করে ডিম ছুঁড়লেন ইনকিলাব মঞ্চের

1

নীল আকাশের নিচে সবুজ গালিচা

2

নারায়ণগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিসের মনোনয়ন নিলেন খন্দকার আনোয়ার

3

চৌদ্দগ্রাম প্রেস ক্লাবে বিজয় দিবসে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠি

4

দলের নাম ভাঙ্গিয়ে গোপনে চাঁদা বাজি করেছেন

5

পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র জমা

6

ঘাটাইলে ধানের শীষের পক্ষে বিএনপির জনসভা অনুষ্ঠিত

7

সাদুল্লাপুরে শিক্ষিকার গালকাটা ঘটনায় প্রাক্তন স্বামী গ্রেফতা

8

কাপাসিয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামন

9

ফরিদপুর ৪ সংসদীয় আসনে ১০ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

10

মোংলায় যৌথ অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক

11

নিরাপত্তা শঙ্কায় নির্বাচন না করার ঘোষণা মাসুদুজ্জামানের

12

আঠারবাড়িতে ভূমিদস্যুদের দৌরাত্ম্য

13

আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান

14

১০ দলীয় জোট থেকে এলডিপিকে দেয়া ভোলা-২ আসন থেকে মনোনয়ন প্রত্য

15

বিএনপি ক্ষমতায় গেলে আধুনিক শহর হবে নোয়াখালী

16

বিরলে দুই পাখি শিকারির কারাদণ্ড ও অর্থদণ্ড

17

টাংগাইলের নাগরপুরে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

18

ঢাকায় আজও বজ্রবৃষ্টির আভাস

19

শিবগঞ্জে রাস্তা নির্মাণে নিম্ন সামগ্রী ব্যবহারের অভিযোগ

20