জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

বানারীপাড়ায় চাল বিতরণে বাধা, কাউন্সিলরিং কমিটির সদস্যের ওপর সন্ত্রাসী হামলা

বরিশালের বানারীপাড়া পৌরসভায় ঈদ উপলক্ষে গরিবদের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার একপর্যায়ে হামলার শিকার হয়েছেন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলরিং কমিটির সদস্য ও পৌর জামায়াতের ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুজ্জামান মিঠু।
ঘটনাটি ঘটে ৩ জুন (মঙ্গলবার) পৌর শহরের একটি চাল বিতরণ কেন্দ্রে। স্থানীয় সূত্রে জানা যায়, বিতরণ চলাকালে কবির আড়তদারের ছেলে কামরুল (৪০) ও আব্দুর রবের ছেলে শুভ (২৫)-সহ ৯-১০ জনের একটি সন্ত্রাসী দল অতর্কিতে মিঠুর ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা মিঠুর রাজনৈতিক পরিচয়ের প্রতি ইঙ্গিত করে বলেন,
> “তুই জামায়াত, এখানে তোর কাজ কী?”


এ সময় তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং শারীরিকভাবে আঘাত করা হয়।
ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বায়েজিদুর রহমান তাৎক্ষণিকভাবে চাল বিতরণ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেন।
এ ঘটনায় বানারীপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। স্থানীয় সূত্রগুলো দাবি করেছে, হামলাকারী কামরুল ও শুভ এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত এবং তাদের বিরুদ্ধে বানারীপাড়াসহ আশপাশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
হামলার ঘটনায় পৌর এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
পৌর জামায়াতের আমির কাওসার হোসাইন এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জের (ওসি) কাছে লিখিত আবেদন করেছেন।
এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা জানান,
> “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জ- ৫ (বাজিতপুর-নিকলী) আসনের ভোটোর সমীকরন:জনপ্রিয়তায়

1

জয়পুরহাট-২ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

2

জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য দৃঢ় প্রত্যায় ব্যক

3

শীতের রাতে ঘুমন্ত শিশুদের শরীরে কম্বল জড়িয়ে দিল ডিমলা উপজেলা

4

কুয়াশার চাদরে দিশেহারা যমুনা

5

উপজেলা কয়রায় সদর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের পথসভা

6

সিলেট নগরে কলেজপড়ুয়া মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

7

ফতেহজংপুর দূর্গ" শরীয়তপুর জেলার অন্যতম ঐতিহাসিক নিদর্শন

8

নাসির নগরে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে প্রাচীন ঐতিহ্যবাহী হ

9

ধর্মিয় আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে জিশুক্রিষ্টের

10

ধরা-ছোঁয়ার বাইরে বান্দরবানের ফ্যাসিস্ট সাম্রাজ্য

11

নোয়াখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান

12

সীতাকুণ্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্যোগে অগ্নিনির্বা

13

মধুখালীতে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে নাকাল জনজীবন

14

শেখ হাসিনার সাথে হত্যা মামলার আসামী ছাত্রদল নেতা

15

ইটনায় জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবক নিহত

16

ধর্মপাশায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের সমন্বয় সভা অ

17

জাতীয় সমবায় দিবসে শ্রেষ্ঠ সমবায় সমিতির স্বীকৃতি পেল বদরখালী

18

কাদামাটি দিয়ে সড়ক সোল্ডার, অভিযোগ এলাকাবাসীর

19

নরসিংদী-২ আসনে ড. মঈন খানের মনোনয়নপত্র জমা

20