জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সোনালী ব্যাংক সহ ওয়ালটনের নামে ১০ হাজার টাকা উপহারের ভুয়া প্রচারণা

  মোঃ নুরুন্নবী
ওয়ালটন ও সোনালী ব্যাংক প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে ১০ হাজার টাকা জেতার সুযোগ দিচ্ছে দাবিতে একটি ওয়েবসাইটের লিংক বিভিন্ন মেসেজিং প্ল্যাটফর্মে প্রচার করা হয়েছে। রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ওয়ালটন ১০ হাজার টাকা জেতার সুযোগ দিচ্ছে দাবিতে প্রচারিত বিষয়টি সত্য নয়। প্রতারকরা ১০ হাজার টাকার লোভ দেখিয়ে ব্যবহারকারীদের ওয়ালটনের লোগো সম্বলিত ভুয়া ওয়েবসাইটে প্রবেশ করিয়ে ওই ওয়েবসাইট থেকে বিভিন্ন প্রতারণামূলক লিংকে নিয়ে যাচ্ছে, যেখানে ব্যক্তিগত তথ্য চুরি, ক্ষতিকর সফটওয়্যার সংক্রমণ এবং আর্থিক প্রতারণার ঝুঁকি রয়েছে।এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, মেসেজিং প্ল্যাটফর্মে প্রচার করা লিংকের ওয়েবসাইটে প্রবেশ করার পর ব্যবহারকারীকে প্রথমেই অভিনন্দন জানিয়ে একটি বার্তা দেখানো হয়, যেখানে জানানো হয় যে তিনি ১০ হাজার টাকা জেতার সুযোগ পাবেন। এরপর তাকে একটি প্রশ্নোত্তর পর্বে অংশ নিতে বলা হয়। প্রথম প্রশ্নে জানতে চাওয়া হয় তিনি ওয়ালটন সম্পর্কে জানেন কি না। দ্বিতীয় প্রশ্নে তার বয়স সম্পর্কে জানতে চাওয়া হয়। তৃতীয় প্রশ্নে ওয়ালটন সম্পর্কে তার মতামত জানতে চাওয়া হয়, আর চতুর্থ প্রশ্নে জিজ্ঞাসা করা হয় তিনি পুরুষ নাকি মহিলা। প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পর ব্যবহারকারীকে জানানো হয় যে তিনি কিছু বক্স খুলতে পারবেন, যেখানে একটি নির্দিষ্ট বক্সে পুরস্কার লুকানো রয়েছে। বলা হয়, তিনি তিনবার চেষ্টা করার সুযোগ পাবেন এবং সঠিক বক্সটি খুললেই পুরস্কার পাবেন। প্রথম বক্স খোলার পর কিছুই না পাওয়া গেলেও, দ্বিতীয় চেষ্টাতেই তাকে বিজয়ী ঘোষণা করা হয় এবং জানানো হয় যে তিনি ১০ হাজার টাকা জিতেছেন।এরপর ব্যবহারকারীর সামনে কিছু শর্ত দেওয়া হয়। তাকে জানানো হয়, পুরস্কার পেতে হলে অবশ্যই এই প্রচারণার লিংক মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে পাঁচটি গ্রুপে বা বিশজন বন্ধুর কাছে পাঠাতে হবে। এরপর তাকে নিজের ঠিকানা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে বলা হয় এবং জানানো হয় যে তার পুরস্কার পাঁচ থেকে সাত দিনের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে।অনুসন্ধানের স্বার্থে রিউমর স্ক্যানার পুরো ধাপটি সম্পন্ন করার পর আরও একটি বার্তা প্রদর্শিত হয়, যেখানে জানানো হয় যে ব্যবহারকারী ১০ হাজার টাকা জিতেছেন। এতে উল্লেখ করা হয়, পরবর্তী পৃষ্ঠায় দেওয়া নির্দেশনা অনুসরণ করলেই পুরস্কার দাবি করা যাবে।

এরপর ব্যবহারকারীকে বলা হয়, পুরস্কার গ্রহণের আগে একটি যাচাইকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এতে বলা হয়, যাচাইকরণ সম্পন্ন করতে নিচের যেকোনো একটি বা একাধিক ধাপ অনুসরণ করতে হতে পারে। এর মধ্যে রয়েছে অ্যাপ ডাউনলোড করা, ফোন নম্বর যোগ করা, নির্দিষ্ট কোনো অ্যাপ ইনস্টল করা, একটি সার্ভে সম্পন্ন করা বা অন্য যেকোনো নির্ধারিত কাজ করা।যাচাইকরণের জন্য দেওয়া অপশনে ক্লিক করলে ব্যবহারকারীকে বিভিন্ন ভুয়া ওয়েবসাইটের স্প্যাম লিংকে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে তাকে অ্যাপ ডাউনলোড, ফোন নম্বর প্রদান, বা সার্ভে পূরণের মতো কার্যক্রমে অংশ নিতে বাধ্য করা হয়। এসব লিংকে ক্লিক করলে ব্যবহারকারীর ডিভাইসে ম্যালওয়্যার বা ভাইরাস সংক্রমিত হতে পারে, ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার ঝুঁকি থাকে এবং আর্থিক প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনাও থাকে। বিশেষ করে, ফোন নম্বর প্রদান করলে ব্যবহারকারী প্রিমিয়াম এসএমএস চার্জের ফাঁদে পড়তে পারেন, যা অজান্তেই মোবাইল ব্যালান্স কেটে নিতে পারে। এ ধরনের ফিশিং ওয়েবসাইটের মাধ্যমে হ্যাকাররা ব্যাংক অ্যাকাউন্ট, সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্যান্য ব্যক্তিগত অ্যাকাউন্ট হ্যাক করতে পারে, ফলে ব্যবহারকারীর গোপনীয়তা ও নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।এছাড়া, সাম্প্রতিক সময়ে।ওয়ালটনের ফেসবুক পেজ বা সোনালী ব্যাংক সহ ওয়েবসাইটে এ ধরনের কোনো অফারের প্রচারণা খুঁজে পাওয়া যায়নি, এবং গণমাধ্যমেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ সংক্রান্ত কোনো তথ্য জানানো হয়নি।

সুতরাং, সোনালী ব্যাংক বা ওয়ালটন ১০ হাজার টাকা জেতার সুযোগ দিচ্ছে দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় কর্মসূচিতে যোগ দিতে বাসে ওঠার সময় আওয়ামীলীগ নেতা গ্রে

1

বিজয় সম্মাননা ও ভিক্টোরি আ্যওয়ার্ড পেলেন গাইবান্ধা জেলা প্রে

2

মাদারীপুরে-সরস্বতী পূজা উপলক্ষে, ০৩ দিন ব্যাপি জমকালো অনুষ্ঠ

3

খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় গাবতলীতে বিশাল দোয়া ম

4

জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি :

5

আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের ভূমিকায় ‘পাতানো নির্বাচন’-এর আ

6

গোয়ালন্দে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছে প্রভা

7

উত্তোলনের রেকর্ড বিক্রিতেধস সংকটে পার্বতীপুরের মধ্যপাড়া শিল

8

চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির বিশেষ সাধারণ সভা অনুষ

9

ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষি

10

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫১০ মেট্রিকটন চাল আমদানি

11

রায়গঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

12

আর দেখা যাবে না কম্পিউটারের ‘ব্লু স্ক্রিন অব ডেথ’!

13

সোনাগাজীতে পুলিশ ও সাংবাদিকের ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে হে

14

দিনাজপুরে “পুলিশ সুপার কাপ” আন্তঃইউনিট ব্যাডমিন্টন টুর্নামেন

15

প্রেমের টানে ঘর ছাড়া তরুণী

16

খুরুশকুলে মৎস্য ঘেরে যুবক খুন

17

উজিরপুর উপজেলা গণজাগরণ দলের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অ

18

সরাইলে পুরোদমে পালিত হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক

19

নীলফামারীতে ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ

20