জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বরিশালে চাল ডিলার কর্তৃক সাংবাদিক সাদ্দাম হোসেনকে প্রাণনাশের হুমকি-সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিবাদ

বরিশাল প্রতিনিধি।।
বরিশাল সদর উপজেলার চরকাউয়া নয়ানী এলাকায় ন্যায্য মূল্যের সরকারি চাল আত্মসাতের অভিযোগ অনুসন্ধান ও সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক মোঃ সাদ্দাম হোসেন প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন। তিনি দৈনিক স্বাধীন বাংলা ও বরিশালের কথা পত্রিকার প্রতিনিধি। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজসহ সচেতন মহলে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটে ১৯ সেপ্টেম্বর ২০২৫ ইং শুক্রবার। অভিযুক্ত স্থানীয় চরকাউয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাল ডিলার মোঃ মজিবুর রহমান মিন্টু হাওলাদার- এর সরকারি চাল বিতরণে অনিয়ম দূর্নীতির সংবাদ অনুসন্ধানকালে তিনি সাংবাদিক সাদ্দাম হোসেন-কে অশালীন ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি প্রদান করে। এ ঘটনার ভুক্তভোগী সাংবাদিক একইদিন বরিশাল বন্দর থানায় সাধারণ ডায়েরি করেছেন। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) এ ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ ক্ষোভ প্রকাশ করেন। সাংবাদিকরা প্রায়ই পেশাগত দায়িত্ব পালনের সময় হুমকি, হয়রানি বা আক্রমণের শিকার হন। বিশেষ করে উপজেলা ও গ্রামীণ অঞ্চলের সাংবাদিকদের সামনে স্থানীয় প্রভাবশালী মহল বেশি চাপ সৃষ্টি করে। জনগণের স্বার্থে অনিয়ম, দুর্নীতি বা সরকারি সম্পদের অনিয়মিত ব্যবহার অনুসন্ধান করলে তারা সরাসরি দুর্নীতিবাজদের টার্গেট হয়ে থাকেন। সাদ্দাম হোসেনের ঘটনা সেই ঝুঁকির একটি স্পষ্ট উদাহরণ। একজন দায়িত্বশীল সাংবাদিক যখন জনস্বার্থের খবর অনুসন্ধান করেন, তখন তার নিরাপত্তা বিপন্ন হলে স্বাধীন সংবাদ ব্যবস্থার কার্যকারিতা হুমকির মুখে পড়ে।এক প্রেস বিবৃতিতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ। সাংবাদিক সাদ্দাম হোসেনকে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। আমরা রাষ্ট্র ও প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, হুমকিদাতাকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষা করা রাষ্ট্রের গুরুতর দায়িত্ব। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। একজন সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করা শুধু ব্যক্তিগত স্বাধীনতা হরণের বিষয় নয়, এটি দেশের গণতান্ত্রিক কাঠামো ও সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। আমরা রাষ্ট্র ও প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, হুমকিদাতাকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ সাংবাদিকদের হুমকি প্রদানে সাহস না পায়। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব, যা অবিলম্বে কার্যকর করতে হবে। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর পক্ষ থেকে রাষ্ট্র ও প্রশাসনের প্রতি আহ্বান ১. সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।২. হুমকি বা হামলার সঙ্গে যুক্তদের দ্রুত আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।৩. স্থানীয় প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। ৪. সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে বিশেষ মনিটরিং সেল চালু করতে হবে।বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) প্রতিষ্ঠালগ্ন থেকে নির্যাতিত ও নিপীড়িত সাংবাদিকদের পাশে দাঁড়িয়ে তাদের অধিকার রক্ষা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয়ভাবে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এই দায়বদ্ধ দায়িত্ব অব্যাহত রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ে-তালাক, উত্তরাধিকারে সমান অধিকার দেওয়ার সুপারিশ

1

গোপালপুরে যমুনা নদীর চরে শীতার্তদের মাঝে কম্বল বিতরন

2

টাঙ্গাইল-২ আসনে প্রার্থীতা প্রত্যাহার করলেন গণ অধিকারের শাক

3

ভেনেজুয়েলার বিনিময়ে ২০১৯ সালেই ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়

4

ডিম ও ব্রয়লারের দরপতনে কুলিয়ারচরের পোল্ট্রি খাতে সঙ্কট, দিশে

5

হঠাৎ চাকরিচ্যুত হাজারো ব্যাংক কর্মচারী

6

টাংগাইলের নাগরপুর সদর ইউনিয়ন জামায়াতের বার্ষিক যুব দায়িত্বশী

7

কিশোরগঞ্জে প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে সরকারি জমিতে ভবন নি

8

দেবর–ভাবির প্রেম, অতঃপর ভাবির রহস্যজনক মৃত্যু; নেপথ্যে অভিযু

9

পার্বতীপুরে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্চুর

10

বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতার গ্রেফতার নিয়ে প্রতিবাদ

11

তাড়াইলের তালজাঙ্গা বাজারে লাগেনি আধুনিকতার ছোঁয়া

12

চাঁপাইনবাবগঞ্জের শিশু শিক্ষা নিকেতনের বার্ষিক পুরস্কার বিতরণ

13

মাদারীপুরে যুববকে কুপিয়ে হত্যার ঘটনায় লাশ নিয়ে বিক্ষোভ-মানবব

14

নগরীর ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতে সিএমপি ট্রাফিক বিভাগের বিশেষ

15

গুগল নিয়ে বড় ঘোষণা দিলেন সুন্দর পিচাই

16

জয়পুরহাটের আক্কেলপুরে বাবাকে মাঠে ভাত দিয়ে ঘরে ফেরা হলোনা ছে

17

কালিগঞ্জে বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

18

র‍্যাবের যৌথ অভিযানে কুমিল্লা থেকে গাইবান্ধার দাস্যুতা মামলা

19

সিরাজগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

20