জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

ফটিকছড়িতে ১৬ মাস বয়সি শিশু কন্যাকে হত্যার পর মায়ের আত্মহত্যা


মো. মোশারফ হোসেন
চট্টগ্রামের ফটিকছড়িতে ১৬ মাস বয়সী কন্যা সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যার পর মা নিজেও আত্মহত্যা করেছেন। নিহত গৃহবধুর নাম আফরোজা আফরিন (৩০)।
বুধবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা সদরের বিবিরহাট বাজারসংলগ্ন পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পাশে কামাল ভবনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

খবর পেয়ে দুপুর ১২টার দিকে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভবনের মালিক কামাল উদ্দিনের পুত্র আনোয়ার হোসেন বিপলু, পেশায় এনজিও কর্মী। তাঁর স্ত্রী আফরোজা আফরিন দীর্ঘদিন ধরে শ্বশুর কামাল উদ্দিন ও ১৬ মাস বয়সী কন্যা আতকিয়া আয়েশাকে নিয়ে ওই ভবনের নিচতলায় বসবাস করছিলেন। তবে বিপলু চাকরির কারণে থাকতেন বাঁশখালীতে।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে আফরোজা নিজ কক্ষের দরজা ভিতর থেকে বন্ধ করে শিশুকন্যাকে বালিশচাপা দিয়ে হত্যা করেন এবং পরে ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেন বলে জানা গেছে।

বেলা বাড়তে থাকলে শ্বশুর দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পাশের জানালা দিয়ে উঁকি দিলে ঘটনার সত্যতা দেখতে পান। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং পরে খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে মরদেহ দুটি উদ্ধার করে।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদ বলেন,
“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধুর ঝুলন্ত মরদেহ ও বিছানায় শিশুর নিথর দেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক ভারসাম্যহীনতার কারণে এ ঘটনা ঘটেছে। তবে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈশ্বরদীতে জামায়াত এনসিপি মতবিনিময় উন্নয়ন ও আধিপত্যবাদবিরোধ

1

উন্নয়ন বঞ্চনার প্রতিবাদে রাস্তায় সিলেটবাসী, আরিফুল হকের নেতৃ

2

জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে বিচার বিভাগীয় কর্

3

মাদারীপুরেে রেজিস্ট্রার অফিস থেকে প্রায় ১১ টাকা টাকা ছিনতাই

4

মাদারীপুর সরকারি কলেজে-০৩ দিন ব্যাপি পিঠা উৎসব উৎযাপন

5

কুমিল্লার চান্দিনায় এলডিপি ও হাতাপাখার কর্মী সমর্থকদের মধ্যে

6

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় রহিম চোরের তান্ডবে হিন্দু নারীর বা

7

ভোলাহাটে নির্বাচনী উত্তাপ: জামায়াতের প্রচারণা জোরদার, বিএনপ

8

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে নতুন সদস্যদের বরণ

9

ভাঙ্গুড়ায় টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের

10

ময়মনসিংহ-১১ আসনে মোর্শেদ আলমের প্রার্থীতার বৈধ ঘোষণায় নেতাকর

11

ঘোড়াঘাটে দাবিহীন ১৫শ’ দলিল আগুনে পুড়িয়ে বিনষ্ট

12

রামগড়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান

13

বগুড়া-৭ আসনে জামায়াত প্রার্থী গোলাম রব্বানীর মনোনয়নপত্র জমা

14

হিলিতে নিজ শয়ন কক্ষ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

15

মিথ্যা মামলা ও জমি দখলের অভিযোগ ব্যবসায়ী পরিবারের

16

ঝালকাঠিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরত

17

রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময় স

18

হবিগঞ্জ -১ আসনে স্বতন্ত্র প্রার্থী শেখ স্যজাত মিয়ার ফেসবুক প

19

আ.লীগ ছাড়া নির্বাচনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে: জাপা মহাসচ

20