জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কালিগঞ্জ নলতায় খানবাহাদুর আহছানউল্লা (র.)-এর ৬২তম ওরছ শরীফের পরামর্শ সভা অনুষ্ঠিত

এসএম শাহাদাত

অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, সাহিত্যিক, দার্শনিক ও সুফি সাধক—‘স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা’ এই মহান আদর্শে  প্রবক্তা, নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনসহ অসংখ্য শিক্ষা ও মানবকল্যাণমূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নেপথ্য কারিগর এবং মুসলিম রেনেসাঁর অগ্রদূত পীরে কামেল সুলতানুল আউলিয়া হযরত শাহ সুফি আলহাজ্জ খানবাহাদুর আহছানউল্লা (র.)-এর ৬২তম তিন দিনব্যাপী বার্ষিক ওরছ শরীফ আগামী ২৬, ২৭ ও ২৮ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হবে।
ওরছ শরীফ উপলক্ষে সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় নলতা পাক রওজা শরীফ প্রাঙ্গণে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে অধিক জনসমাগম, সভা ও আনুষ্ঠানিকতা সীমিত রাখার সরকারি নির্দেশনার কারণে পূর্বনির্ধারিত ফেব্রুয়ারির ৯, ১০ ও ১১ তারিখ পরিবর্তন করে পীরে কামেল হযরত খানবাহাদুর আহছানউল্লা (র.)-এর বেছালের আরবি তারিখের সাথে সামঞ্জস্য রেখে মার্চ মাসে ওরছ শরীফের তারিখ নির্ধারণ করা হয়।
পরামর্শ সভায় নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের কর্মকর্তা ও শিক্ষক আলহাজ্ব আবুল 
ফজলের সঞ্চালনায় এবং সদ্য নির্বাচিত সভাপতি আলহাজ্জ মোঃ মাহফুজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আব্দুর রউফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ নজরুল ইসলাম, সহ-সভাপতি আলহাজ্জ মোঃ সাইদুর রহমান, পাক রওজা শরীফের খাদেম আলহাজ্জ মোঃ আব্দুর রাজ্জাক, সচিব আবু মাসুদ, ঢাকা আহছানিয়া মিশনের কর্মকর্তা ইকবাল মাসুদ, নলতা এ.এম.আর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মাদ আব্দুল্লাহ।
এছাড়া উপস্থিত ছিলেন আহছানিয়া মিশনের কর্মকর্তা রফিকুল ইসলাম বাচ্চু, শিক্ষক মোঃ ইউনুস, নলতা জামে মসজিদের খতিব গোলাম কিবরিয়া, সাংবাদিক আবুল কালাম বিন আকবার, সাংবাদিক রফিকুল ইসলামসহ আরও অনেকে।
পরামর্শ সভায় আলোচনায় অংশ নেন নলতা আহছানিয়া মিশন দারুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রমিজ উদ্দীন, হাফেজ হাবিবুর রহমান, আহছানিয়া মিশনের কর্মকর্তা আলহাজ্জ মালেকুজ্জামান ও ডাঃ মোঃ নজরুল ইসলাম। এসময় পীর সাহেবের আওলাদসহ দেশের বিভিন্ন জেলার আহছানিয়া মিশনের সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্য এবং এলাকার বিশিষ্ট দানবীরগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দিন দিন ওরছ শরীফে আগত ভক্ত ও আশেকানদের সংখ্যা বৃদ্ধি এবং অনুষ্ঠান পরিচালনায় ব্যয় বেড়ে যাওয়ার বিষয়টি তুলে ধরেন। এ অবস্থায় সকল আহছানিয়া শাখা মিশন ও শুভানুধ্যায়ীদের যার যার অবস্থান থেকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান বক্তারা। পাশাপাশি ওরছ চলাকালীন আগত মেহমানদের আবাসন ও খাবারের মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনার কথাও আলোচনা করা হয়।
সভা শেষে জামাতের সাথে যোহরের নামাজ আদায় এবং মধ্যাহ্নভোজের মাধ্যমে পরামর্শ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

 
 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইগাতীতে গারো সম্প্রদায়ের বৃহৎ সামাজিক উৎসব ওয়ানগালা (নবা

1

দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে জয়পুরহাটের কুমড়ো বড়ি

2

সিরাজগঞ্জে প্রকাশ্য দিবালোকে কলেজছাত্র হত্যা

3

সিরাজগঞ্জ -৩ (রায়গঞ্জ-তাড়াশ) এলাকায় পোস্টারহীন প্রচারে নেই

4

হোসেনপুরে খাবারের সন্ধানে লোকালয়ে বানর

5

বোয়ালমারীতে ফসল নষ্ট করে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ

6

শিবগঞ্জে বন্যার্ত ২৮৩ পরিবারকে খাদ্যসামগ্রী ও ঢেউটিন প্রদান

7

বরিশালের চরকাউয়া নয়ানীতে নারী নিখোঁজ, থানায় জিডি

8

ঈশ্বরগঞ্জে পুলিশের ‘মোটর মোবাইল টিম’ অভিযান

9

বগুড়ায় দুর্বৃত্তদেরিকাঘাতে ব্যবসায়ী আবু বকর আহত।

10

দেশনেত্রীর বিদায়ে মেলান্দহে শোকের ছায়া, কুলিয়া বিএনপির বিশাল

11

পলাশে গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি

12

এবার কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি নাসির উদ্দিন

13

চট্টগ্রামে বিএনপির ১৭ প্রার্থীর ১৬ জনই কোটিপতি, লাখপতি কেবল

14

৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উদযাপন অনুষ্ঠানে পুলিশ সুপার দিনা

15

সন্ধ্যার মধ্যে দেশের ৪ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

16

একটা দল মিথ্যা আশ্বাস দিয়ে, বিভ্রান্তি সৃষ্টি করছে : মির্জা

17

রংপুরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচারের দাবিতে জাতীয় নাগরিক পা

18

পছন্দের ছেলেকে বিয়ের গল্প নিয়েই প্রভার নাটক

19

চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির বিশেষ সাধারণ সভা অনুষ

20