জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 25-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

বরগুনার তালতলীতে জলবায়ু কর্ম দিবস উপলক্ষ্যে আলোচনা ও সমাবেশ অনুষ্ঠিত

মংচিন থান 

বরগুনার তালতলীতে আন্তর্জাতিক জলবায়ু কর্ম দিবস ২০২৫ উপলক্ষ্যে আলোচনা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১১ টার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের নিদ্রারচর এলাকায় ওয়াটারকিপার্স বাংলাদেশ, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও নিদ্রা পর্যটন কমিটির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
 
এসময় বক্তব্য রাখেন, ওয়াটারকিপার্স বাংলাদেশ'র (তালতলী-আমতলী) সমন্বয়ক আরিফুর রহমান, স্থানীয় ইউপি সদস্য শহীদ আকন, পরিবেশ ও উন্নয়নকর্মী এম মিলন, সাংবাদিক ও পরিবেশকর্মী মো. মোস্তাফিজ, তালতলী চারুকলা একাডেমীর পরিচালক রফিকুল ইসলাম অন্তর প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিতভাবে পদক্ষেপ নিতে আমরা আন্দোলন করে যাচ্ছি।  আমরা চাই পরিবেশ রক্ষা, টেকসই অনুশীলন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানোর জন্য বিশ্বজুড়ে মানুষকে একত্রিত করতে।

তাঁরা আরও বলেন, উন্নত রাষ্ট্রের অন্যায়ের বিরুদ্ধে আমরা সোচ্চার হচ্ছি। আমরা ঋণ চাই না, আমরা ক্ষতিপূরণ চাই। আমরা দীর্ঘদিন ধরে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে নীতিমালার পক্ষে জনমত তৈরি করে এবং টেকসই জীবনযাত্রার উৎসাহিত করার জন্য বিভিন্ন কার্যক্রম করে আসছি। 
 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুনারুঘাটে বন বিভাগের নিলামে হামলা, শ্রমিক দল নেতা সহ ৭জনের

1

গলাচিপা উপজেলায় শিশু জন্ম–মৃত্যু নিবন্ধনে প্রধান হলেন: মো. ই

2

দিনাজপুরে বিজিবির প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

3

পিতা মাতার উপর অভিমান করে অজানার উদ্দেশ্যে বের হয়েছিল সরিষা

4

জিয়া পরিষদ বিরল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে স্মরণ সভা ও দোয়া

5

ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক গত বছর(২০২৫) ৩৬ আসামীসহ ০৬ কোটি ০৬

6

সিলেটের নতুন এসপি: আমাদের বড় দুটি চ্যালেঞ্জ সাইবার অপরাধ ও ক

7

বিদ্রোহী প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কার এ কে এম কামরুজ্

8

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নাশকতা ঠেকাতে মাঠে নেমেছে ছাত্র শিব

9

ভোলাহাটে বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের সহযোগিতায়, ফ্রি রক্

10

দিনাজপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর সঙ্গে চেম্বার ও ব্যব

11

আদালতের রায়ে শ্যামনগরে অর্পিত সম্পত্তি অবশেষে বুঝে পেলেন দুই

12

রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসলে চরাঞ্চলকে উন্নয়নের রোল মডেলে রূপ

13

‎রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী নজরুল মন্ডলের মনোনয়ন দাখিল

14

মুন্সীগঞ্জে দেশীয় অস্ত্রসহ আটক-১

15

আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের মাঝে শিক্ষাসহায়ক উপকরণ ও

16

সুবর্ণচরে মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্টিত

17

আওয়ামীলীগ নিজেদের কল্যানে কাজ করেছে : ড. মঈন খান

18

‎নওগাঁর নিয়ামতপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খা

19

বিজয় দিবসের আগেই বগুড়া সিটি করপোরেশন: সব আনুষ্ঠানিকতা চূড়ান্

20