জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-ফেব্রুয়ারি-2026 ইং
অনলাইন সংস্করণ

ত্রিশালে অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

 আব্দুল্লাহ আল ফাহাদ 
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে রবিবার (১ ফেব্রুয়ারি) ময়মনসিংহ পরিদর্শন করেন।

সফরকালে, সেনাবাহিনী প্রধান ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক কর্মকর্তা, বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। 

মতবিনিময়কালে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। সেনাবাহিনী প্রধান পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্বারোপ করেন। 

এছাড়াও, পরিদর্শনকালে তিনি 'ইন এইড টু দ্য সিভিল পাওয়ার' এর আওতায় মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে, সেনাবাহিনী প্রধান ত্রিশালে অবস্থিত অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং অলিম্পিক অ্যাসোসিয়েশনের একটি বোর্ড মিটিং এ অংশগ্রহণ করেন।

ময়মনসিংহ পরিদর্শনকালে, জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড; সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চীফ; জিওসি, ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, ঘাটাইল এরিয়া; মহাপরিচালক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার; সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়; সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সেনাসদর ও ঘাটাইল এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দের পাশাপাশি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, অসামরিক প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান শিক্ষক মান্নান শোকজ! করছেন দৌড়ঝাঁপ

1

পাবনায় সড়ক দুর্ঘটনায় দুই শিশুশিক্ষার্থীসহ তিনজন নিহত

2

নওগাঁ-১ আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমানের মতবিনিময়

3

গজারিয়ায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন খবিরুল আলম

4

৩০ বছরের জন্য লিজে যাচ্ছে চট্টগ্রামে লালদিয়া টার্মিনাল

5

ভূরুঙ্গামারীতে সৎ যুবকের দৃষ্টান্ত

6

ঠাকুরগাঁওয়ে সরিষা ফুলে হলুদ গালিচা, বাম্পার ফলনের আশা

7

চাঁপাইনবাবগঞ্জে বুলবুল এর নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভায

8

সাদুল্লাপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিষয় দিবস পালিত

9

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

10

দিনাজপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও নি

11

ঠাকুরগাঁওয়ে একজন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

12

আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ২০ (বিশ) গাঁজা উদ্ধার; প্রাইভেটকার

13

যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করলে ন্যাটোর অস্তিত্ব

14

ভয় দেখাতেই মাঠে নেমেছি

15

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

16

মিথ্যা মামলা ও জমি দখলের অভিযোগ ব্যবসায়ী পরিবারের

17

হাঁস চুরি হলে যথাযথ ব্যবস্থা নেব: রুমিন ফারহানা

18

জামায়াতের সহযোগিতা ছাড়া আ.লীগ ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারতো ন

19

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে হ্যান্ড বলে জাতীয় পর্যায়ে বিজয়

20