জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

বদলগাছী উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি ফেরদৌস সম্পাদক শহীদুল

 মোঃ ফরহাদ হোসেন 

নওগাঁ জেলার স্বনামধন্য ও উপজেলার সর্ববৃহৎ সাংবাদিক সংগঠন বদলগাছী উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত এই নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে সভাপতি পদে মো. ফেরদৌস হোসেন নির্বাচিত হয়েছেন। অপরদিকে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শহীদুল ইসলাম।
নির্বাচনে গঠিত ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহসভাপতি মো. ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), মো. আশিক হোসেন, অর্থ সম্পাদক ফিরোজ হোসেন, দপ্তর সম্পাদক রবিউল আউয়াল, প্রচার সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) লিটন হোসেন। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ ফরহাদ হোসেন। অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা হলেন, মো. রুহুল আমিন স্বপন ও মো. ফিরোজ হোসেন।

সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। পরে ভোট গণনা শেষে নির্বাচিত প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। নির্বাচনকে কেন্দ্র করে বদলগাছী ইউনিয়ন পরিষদ ভবন প্রাঙ্গণে উৎসবমুখর ও স্বতঃস্ফূর্ত পরিবেশ বিরাজ করে এবং সকল সদস্য উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ভোটাধিকার প্রয়োগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রবিউল হাসান, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আবু রায়হান গিটার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা সাবেক আমীর মো. জাহাঙ্গীর আলম, উপজেলা সেক্রেটারি জেনারেল মো. আহসান হাবীব, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. রফিকুল ইসলাম, বদলগাছী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সানজাদ রয়েল সাগর, প্রেসক্লাব বদলগাছীর সভাপতি ফজলে মওলাসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

নির্বাচনের ফলাফল সর্বসম্মতিক্রমে মেনে নেওয়ার মাধ্যমে বদলগাছী উপজেলা প্রেসক্লাবের গণতান্ত্রিক চর্চা ও সাংবাদিক ঐক্যের দৃষ্টান্ত আরও একবার প্রতিষ্ঠিত হলো।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নান্দাইলে বিজিবি ও সেনা সদস্য সহ চারজনের বিরুদ্ধে জমি দখলের

1

দোয়ারাবাজারে শিশুশিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ইমান আটক ১

2

ন‌ওগাঁর নিয়ামতপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণকা

3

মধুখালীতে মোটরসাইকেল চোরচক্রের সদস্য গ্রেফ

4

সংবাদপত্র কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মায়ের রুহের

5

মাসিক কল্যাণ সভা ও নভেম্বর/২০২৫ মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্

6

অবৈধভাবে বিল শুকিয়ে মাছ ধরার দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

7

নিজের কিছু হলে ইরানকে ‘পৃথিবী থেকে মুছে ফেলার’ নির্দেশনা দিয়

8

আজ ১১ ডিসেম্বর হিলি হানাদার মুক্ত দিবস

9

সরিষাবাড়ীতে পুষ্টি বিষয়ক আলোচনা সভা

10

উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ করছেন পুল

11

সিদ্ধিরগঞ্জে ৩ কেজি গাঁজা সহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার

12

ফুলবাড়ীতে জমাজমি বিরোধে প্রতিপক্ষের হামলায় চারজন আহত

13

মেঘনায় যানজটে বন্দি গ্রামীণ জীবন

14

বরগুনার তালতলীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে গুরুতর আহত করল স্বা

15

কালিগঞ্জে ইউএনও অনুজা মণ্ডলকে প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা

16

হাদিকে গুলির ঘটনায় কাপাসিয়া বিএনপির বিশাল মশাল মিছিল

17

ময়মনসিংহ -৪ আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন ইসলামী আন্দোলনের প

18

কুষ্টিয়া-২ আসন প্রার্থী পরিবর্তনের করার দাবিতে মহাসড়কে মহি

19

দাবি না মানলে সারারাত ইসি ভবন অবরুদ্ধ রাখবে ছাত্রদল

20