জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

টুঙ্গিপাড়ায় দৈনিক ভোরের চেতনার ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাকিব জামান
গোপালগঞ্জের  টুঙ্গিপাড়ায় কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে দৈনিক জাতীয় ভোরের চেতনা পত্রিকার ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। 

শনিবার (১৫ নভেম্বর) বিকাল সাড়ে ৫ টায় পত্রিকার উপজেলা প্রতিনিধির কার্যালয়ে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

আলোচনা সভায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি জসিম মুন্সির সভাপতিত্বে পুলিশের ডিএসবি শাখা টুঙ্গিপাড়ার উপপরিদর্শক (এসআই) ইয়াসির হাওলাদার, টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো: কামাল হোসেন,বর্নি ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর কবির,  আজকের পত্রিকার প্রতিনিধি সজল সরকার, এশিয়ান টিভির প্রতিনিধি হাফিজুর রহমান, বাংলাভিশন টিভির প্রতিনিধি হাবিবুল্লাহ খান হাবিব, ঢাকা প্রতিদিনের প্রতিনিধি নাজিরুল শেখ, দৈনিক জনতার খবরের প্রতিনিধি মোঃ রাকিবুজ্জামান, দৈনিক সকালের বার্তার প্রতিনিধি রোমান মোল্লা সহ প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক ভোরের চেতনা পত্রিকাটি দীর্ঘদিন ধরে বস্তু‌নিষ্ঠ, গঠনমূলক, সত্য ও তথ্য সমৃদ্ধ সংবাদ প‌রি‌বেশ‌ন করে যাচ্ছে। আগামীতেও টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ সহ সারা দেশের খবর তুলে ধরবে সেই আশা করি। দৈনিক জাতীয় ভোরের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বক্তারা। সেই সঙ্গে প‌ত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন তারা।

আলোচনা সভা শেষে দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনেকে অনুমোদন পেল নোবিপ্রবির ৩৩৪ কোটি টাকার প্রকল্প

1

মুরাদনগর মরিচা নদীর সেচ প্রকল্পে জালিয়াতির প্রতিবাদে গ্রামবা

2

নেতা হ্যাঁ ভোট চেয়েছে, কর্মীরা না ভোট চাইলে তাদের বলবেন গুপ্

3

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশ বাসীর কাছে দো

4

আগামী বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হবে

5

নবাবগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্টিত

6

তিন শর্তে বাকি জিম্মিদের মুক্তি দিতে চায় হামাস

7

নোয়াখালী সুপার মার্কেটে স্বর্ণের দোকান চুরি, ৯ ভরি স্বর্ণালং

8

কলমাকান্দায় দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ছাগল ও উপকরণ বিতরণ

9

সিলেটে ওসমান হাদির খুনিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল

10

শিবপুরে জিয়া মঞ্চের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা

11

বারহাট্টা রামকৃষ্ণ আশ্রমের উদ্বোধন ও দীক্ষা প্রদান

12

দলের নাম ভাঙ্গিয়ে গোপনে চাঁদা বাজি করেছেন

13

মহাকালের সমাপ্তি বেগম জিয়ার সমাধি

14

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের পরিবারের দান করা জমিতে এতিমখানা

15

সিলেটের ৬টি আসনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

16

মানবতার ফেরিওয়ালা ঝিনাইগাতী উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব

17

নওগাঁ-৪৬(১) আসনে বিএনপির প্রার্থী নির্ধারণে তীব্র প্রতিদ্বন্

18

মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পজ্ঞাপনে ১৫ জেলার ডিসি বদলী

19

মাদারীপুরে কোপানো ও শ্লীলতাহানির ঘটনা সপ্তাহ পার হলেও মামলা

20