জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়িতে শ্রমিক দলের কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল

কবির সরকার।।

দিনাজপুরের ফুলবাড়ীতে নবগঠিত উপজেলা শ্রমিক দলের কমিটি বাতীলের দাবিতে মশাল মিছিল করেছে শ্রমিক দলের একাংশের নেতৃবৃন্দরা। সম্প্রতি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শ্রমিক দলের কমিটির অনুমোদন দিয়েছে দিনাজপুর জেলা শ্রমিক দল। ওই কমিটিতে আওয়ামী লীগের দোসরদের পদ-পদবী দেওয়া হয়েছে এমন দাবি করে আজ মঙ্গলবার সন্ধ্যায় মশাল মিছিল বের করে স্থানীয় শ্রমিক দলের একাংশের নেতৃবৃন্দরা।
মিছিলটি পৌর শহরের বাসস্ট্যান্ডে বিএনপি’র উপজেলা ও পৌর কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন শ্রমিক নেতা সোহেল রানা, শ্রমিক নেতা নুরুজ্জামান, শ্রমিক বাবু, তালেবসহ অনেকে। তারা বলেন, ফুলবাড়ী উপজেলা শ্রমিক দলের কমিটিতে আওয়ামী লীগের দোসরদের পদ-পদবী দেওয়া হয়েছে। অনতি বিলম্বে এই কমিটি বাতিল করতে হবে।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর দিনাজপুর জেলা শ্রমিক দলের সহসভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠিতে ফারুক আহম্মেদ কে সভাপতি ও আবুল হাসান কে সাধারণ সম্পাদক করে ফুলবাড়ী উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেয়। এই কমিটি বাতিলের দাবিতেই মশাল মিছিল করে শ্রমিক দলের পদ বঞ্চিত একাংশের নেতা-কর্মীরা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রিশালে ভূমিদস্যু বাবুলকে গ্রেফতার দাবিতে মানববন্ধন

1

শুধু এক দেশের বিরুদ্ধে কথা বললেই দেশপ্রেমিক হওয়া যায় না: ম

2

ভাঙ্গুড়ায় সাইবার দলের কমিটি প্রকাশ

3

গজারিয়ায় ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট সম্পন্

4

পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন আলী আকবর চুন্নু

5

মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত

6

নির্বাচনি এলাকায় ৩ দিনের সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক

7

ময়মনসিংহের ১১আসনে ১৯ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, লড়বেন ৬৭

8

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

9

ভাঙ্গড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রদল নেতার বাবার মৃত্যু

10

মোটরসাইকেলের ধাক্কায় ঘাটাইলে বৃদ্ধ নিহত

11

টাঙ্গাইলে মথ বীজকে মুগ ডাল বিক্রি

12

মধুপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উদ্বোধন

13

ঢাকা–নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন লাইনে সংস্কার কাজ, সাময়িক ভোগা

14

গৌরনদীতে যুবলীগ নেতার লাশ উদ্ধার

15

নোয়াখালী জেলা বিএনপি'র সতর্কতা নোটিশ জারি

16

মধ্যনগরে ৭০ পিস ভারতীয় মোবাইল ফোন জব্দ করলো বিজিবি

17

কুড়িগ্রামে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

18

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

19

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলসহ কঠোর ব্যবস্থা:

20