জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

গৌরনদীতে যুবলীগ নেতার লাশ উদ্ধার

আবিত হাসান
রোববার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর মাস্টারের কনিষ্ঠ পুত্র ও গৌরনদী উপজেলা যুবলীগের সদস্য তিন সন্তানের জনক মো. আমিনুল ইসলাম হাওলাদার (৪২)-এর লাশ উদ্ধার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। পরিবার ও স্বজনদের দাবি—এটি একটি পরিকল্পিত হত্যা; দুর্বৃত্তরা নির্যাতন করে তাকে হত্যা করেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার রাতেও আমিনুল রাতের খাবার খেয়ে বাসা থেকে বের হন। সাধারণত রাত ১১টা থেকে ১২টার মধ্যে তিনি বাসায় ফিরে আসলেও ওই রাতেই আর ফেরেননি। রোববার সকালে স্থানীয়রা কমলাপুর গ্রামের নিজ বাড়ির সন্নিকটে পুকুরের ঘাটলার পাশে তার লাশ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে থানায় নিয়ে আসে।

নিহতের স্ত্রী পারভিন আক্তার (২৫) অভিযোগ করে বলেন,
“আমার স্বামীকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। প্রতিদিন যেমন বাইরে যেতেন, গতকালও তেমনি গেছেন কিন্তু আর ফেরেননি।”

নিহতের বড় ভাই মো. মাজারুল ইসলাম (৪৫) বলেন,
“আমার ভাইকে দূরে কোথাও নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে বাড়ির পাশে ফেলে গেছে দুর্বৃত্তরা। এটি স্পষ্ট পরিকল্পিত হত্যাকাণ্ড।”

নিহতের বোনের স্বামী ও উপজেলা যুবলীগের সদস্য মো. মিন্টু সরদার জানান,
“তার গলায়, বুকে ও পিঠে নির্যাতনের স্পষ্ট দাগ আছে। গলার পিছনে রক্তাক্ত জখমও রয়েছে। হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে হবে।”
পরিবারটি ইতোমধ্যে হত্যা মামলা করার প্রস্তুতি নিয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান,
“খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুকুরে খোঁজাখুঁজির পর ঘাটলার নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠানো হয়েছে।”

ঘটনাটি এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুরগি চুরি নিয়ে সংঘর্ষে দুই পক্ষের দুইজনের মৃত্যু

1

৩২ স্টলের অংশগ্রহণে পাঁচবিবিতে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫-এর

2

রাজশাহী তানোর উপজেলায় বেগম খালেদা জিয়ার জানাজায় সর্বস্তরের

3

চরমোগুরিয়ায় রকি খানের আত্মহত্যা

4

নোয়াখালীতে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ

5

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ড. এম.

6

নালিতাবাড়ীতে ফাঁসিতে ঝুলে যুবকের আত্ম হত্যা

7

বাঁশখালী বাহারচরা ইউনিয়নে মরহুম আমীর হোসেনের জিয়াফত অনুষ্ঠিত

8

বেলকুচি পৌর মহিলা দলের উদ্যোগে উঠান বৈঠক ও নির্বাচনী মতবিনিম

9

সখিপুরে অপহৃত হওয়ার ৯ ঘণ্টা পর শিশু উদ্ধার গ্রেফতার এক

10

নাসির নগরে নাফিজা এন্টারপ্রাইজ গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড

11

উচ্চ ফলোন বিষয়োক কৃষি প্রশিক্ষণ

12

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদায় আত্মার মাগফেরাত কামনায়

13

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি-সাধা

14

ভাঙ্গুড়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দ

15

ভারতের প্রজাতন্ত্র দিবসে বেনাপোল বন্দর দিয়ে আমদানি রফতানি ব

16

পছন্দের ছেলেকে বিয়ের গল্প নিয়েই প্রভার নাটক

17

গণভোটে ‘হ্যাঁ’ নিশ্চিত করতে দেশজুড়ে ২৭০ অ্যাম্বাসেডর নামাচ্ছ

18

পাইকগাছায় যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক কারবারি আটক

19

সাপাহারে খালেদা জিয়ার সুস্থতা চেয়ে বিএনপির দোয়া মাহফিল

20