শহীদুজ্জামান শুভ
প্রকাশঃ 3-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

প্রশাসনের আশ্বাসে করিমগঞ্জে ঘেরাও কর্মসূচি স্থগিত করেছে ইসলামী আন্দোলন

দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেফতার ও বরখাস্তের দাবিতে পূর্বঘোষিত ঘেরাও কর্মসূচি স্থগিত করেছে ইসলামী আন্দোলন।
সোমবার বেলা ১১টায় করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও করিমগঞ্জ থানা ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছিল দলটি।
চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাসে ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে বলে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর
হোসাইন তালুকদার।
সোমবার দুপুরে করিমগঞ্জ উপজেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম ভূঁইয়া। সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ জানান, ঘেরাও কর্মসূচি ঘোষণার পর করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ সুপারের পক্ষ থেকে চেয়ারম্যানের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ঘেরাও কর্মসূচি স্থগিত করা হয়।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মো. রোকন উদ্দিন, করিমগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি প্রভাষক মাওলানা মোস্তফা কামাল, করিমগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দুলাল শিকদার, খেলাফত মজলিশ জেলা শাখার প্রচার সম্পাদক শহীদুল্লাহ্ সামী প্রমুখ।
উল্লেখ্য, গত ২৬ মে করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর
চাল বিতরণের সময় পরিমাণে কম দেওয়ার অভিযোগ পান ইসলামী আন্দোলনের নেতারা।
সরেজমিন ঘটনাস্থলে গিয়ে এর সত্যতাও পান বলে জানান তারা। তখন স্থানীয় এক সংবাদকর্মীসহ দলটির নেতারা এর প্রতিবাদ করেন। এ সময় চেয়ারম্যান মোস্তফা কামাল ও তার লোকজন তাদের ওপর চড়াও হন এবং লাঞ্ছিত করেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্রকর্তা ও করিমগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন তারা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিয়াকৈরে মহাসড়কের ফুটপাত হকারদের দখলে

1

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্ব

2

পাবনার ফরিদপুরে অশ্রুসিক্ত ভালোবাসায় প্রধান শিক্ষকের বিদায়

3

সরাইলে সন্ত্রাস বিরোধী আইনে স্বেচ্ছাসেবক লীগের নেতা গ্রেফতার

4

গজারিয়ায় হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

5

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বাড়ছে ছিনতাই-ডাকাতি,

6

জেলা প্রশাসকের প্রতিশ্রুতি বাস্তবায়ন সাটুরিয়ায় নতুন শীতবস্ত্

7

গজারিয়ায় সন্ধ্যা নামতেই কুপিয়ে হত্যা

8

গাজীপুরের কালিয়াকৈরে টিনসেট বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড

9

নারী নির্যাতন প্রতিরোধে সরিষাবাড়ীতে দিনব্যাপী কর্মশালা

10

নবনির্বাচিত সভাপতি বিএনপি নেতা লাভলু, পিরোজপুর চেম্বার অব কম

11

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবদলের ২ ন

12

কটিয়াদীতে প্রধান নির্বাচনী অফিস উদ্ভোদন

13

ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক গত বছর(২০২৫) ৩৬ আসামীসহ ০৬ কোটি ০৬

14

সাংবাদিক শাওন আমিনের পরিবারকে নিয়ে ফেসবুকে মিথ্যা অপপ্রচার

15

চাঁপাইনবাবগঞ্জে ট্রাফিকের ধাওয়ায় ট্রাকের নিচে পড়ে ২ তরুনে

16

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দিনাজপুরে দোয়া ও মিলাদ মা

17

পাবনা বেড়া নগরবাড়ী নদীবন্দরে আধুনিক টার্মিনালের উদ্বোধন

18

নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার টালবাহানা করছে: রুহুল কবির র

19

শার্শায় র‍্যাবের অভিযানে ২৯৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আ

20