জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

পুলিশ লাইন্সে নবনির্মাণাধীন ফোর্স ব্যারাক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন

মোঃ মশিউর রহমান
 
দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন আজ মঙ্গলবার দিনাজপুর পুলিশ লাইন্সে নবনির্মাণাধীন ফোর্স ব্যারাক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি চলমান নির্মাণকাজের অগ্রগতি, কাঠামোগত মান, ব্যবহৃত নির্মাণ সামগ্রীর গুণগত মান এবং কাজের নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
পুলিশ সুপার মহোদয় নির্মাণকাজে নিযুক্ত প্রকৌশলী, ঠিকাদার ও দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং কাজের মান ও স্থায়িত্ব নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি নির্মাণকাজে স্বচ্ছতা, দায়বদ্ধতা ও সময়ানুবর্তিতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন বলেন,

“পুলিশ সদস্যরা আমাদের প্রশাসনের মূল চালিকা শক্তি। তাদের জন্য আধুনিক, পরিচ্ছন্ন ও আরামদায়ক আবাসন সুবিধা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। তাই ব্যারাক নির্মাণের কাজ দ্রুত, মানসম্মত ও নিরাপদভাবে সম্পন্ন করতে হবে।”


পরিদর্শন চলাকালে তিনি নির্মাণস্থলে কর্মরত শ্রমিকদের সাথেও কথা বলেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন। এসময় তিনি ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং ব্যারাকের সম্ভাব্য ব্যবহার ও ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
দিনাজপুর জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এসময় পুলিশ সুপার মহোদয়ের সঙ্গে উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন আশাবাদ ব্যক্ত করেন যে, নির্মাণকাজের মান ও সময়নিষ্ঠতা নিশ্চিত করে এই ব্যারাকটি শিগগিরই পুলিশ সদস্যদের জন্য একটি আধুনিক ও আরামদায়ক আবাসিক স্থাপনা হিসেবে আত্মপ্রকাশ করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গড়েয়ায় আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

1

অবিভাগীয় শাখা ডাকঘর ও পোস্ট ই-সেন্টার বছরের পর বছর বন্ধ

2

বেগম খালেদা জিয়ার বিদায় আত্মার মাগফেরাত কোরআন খতম ও দোয়া

3

হাড়কাঁপানো শীতে স্থবির হয়ে পড়েছে নিকলীর জনজীবন

4

লাখাইয়ে ধান রোপনকে কেন্দ্র করে ১জন নিহত,আহত ২০

5

কালিগঞ্জে বেওয়ারিশ ৩০ বস্তা ইউরিয়া সার উদ্ধার নাজিমগঞ্জ-শ্যা

6

ঝালকাঠিতে পারিবারিক জমি দখল ও গাছ কাটার অভিযোগে সংবাদ সম্মেল

7

সুন্দরবনের দুই মাস কাঁকড়া ধরা নিষিদ্ধ

8

সীতাকুণ্ডে মর্মান্তিক হত্যাকাণ্ড

9

মীরসরাই টি এম ওয়েভ ফাউন্ডেশনের সহযোগিতায় প্রদান

10

অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য আমরা অনুতপ্ত, বৈষম্যবিরোধী নেতা আরি

11

ঝালকাঠিতে সেজদারত অবস্থায় মুসল্লির ইন্তেকাল

12

নোয়াখালীতে ছয়টি আসনে ৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

13

সাংবাদিক ইয়াসিন মাহমুদের গ্ৰামের বাড়ির ফলন্ত গাছ কাটে সাবা

14

ফুলবাড়ীতে তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে বিজয় দিবসে খেলাধুলার আয

15

দেড়যুগ পর যৌথ অভিযানে উচ্ছেদ হলো গরুর হাট,শিক্ষার্থীরা পেলো

16

বাঞ্ছারামপুরে উলামা ঐক্য পরিষদের উদ্যোগে ইসলামি মহাসম্মেলন

17

বিরল প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে বিএনপি মনোনীত প্রার্থী স

18

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ১০ জন দরিদ্র মেধাবী শিক্ষ

19

কুয়েটে ২০২৫-২০২৬ সেশনের ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ১৫ জানুয়ারি,

20