Mst: Meherun Nesa
প্রকাশঃ 22-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পার্বতীপুরে শীতের তীব্রতা বৃদ্ধি দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

মোঃ মশিউর রহমান 
পার্বতীপুরে শীতের তীব্রতা বৃদ্ধি ,দুর্ভোগে খেটে খাওয়া মানুষ।
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় দিন দিন বাড়ছে শীতের দাপট। হিমেল হাওয়ার সঙ্গে জেঁকে বসেছে কনকনে ঠান্ডা। বেলা বাড়লেও দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। সন্ধ্যা নামার পর থেকে পরদিন সকাল প্রায় ১০টা পর্যন্ত অব্যাহত থাকছে শীতের তীব্রতা।
শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। বিশেষ করে দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক ও পরিবহন শ্রমিকদের কষ্ট চরমে পৌঁছেছে। তীব্র শীতের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ব্যবসা-বাণিজ্য, কলকারখানা এবং অফিস-আদালতের কার্যক্রম চলছে ঢিলেঢালাভাবে। মাঠঘাটের কাজকর্মেও দেখা দিয়েছে স্থবিরতা। ফলে কাজের সুযোগ কমে যাওয়ায় ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।
বিরূপ আবহাওয়ার প্রভাবে পৌর শহরসহ গোটা উপজেলায় ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। ডায়রিয়া, সর্দি-কাশি, জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও টাইফয়েডসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় স্থানীয় হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এসব রোগে আক্রান্ত রোগীর উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি।
এদিকে শীত নিবারণের জন্য বাজারে মোটা কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের মানুষজন শীতবস্ত্র কিনতে দোকানগুলোতে ভিড় করছেন।
শীতের এই পরিস্থিতিতে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সরকারি-বেসরকারি সহায়তা কার্যক্রম জোরদারের দাবি জানিয়েছেন সচেতন মহল।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী মাঠে কামরুজ্জামান রতনের শক্তিশালী প্রত্যাবর্তন

1

জয়পুরহাট-০২ আসনে বিএনপির ছয় মনোনয়ন প্রত্যাশীর মাঝে জামায়াত এ

2

র‌্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে গু/লিসহ ৪টি এ/য়া/র/গান উদ্ধ

3

মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পজ্ঞাপনে ১৫ জেলার ডিসি বদলী

4

যশোর-৫ আসনে জোট সমঝোতায় জমিয়ত নেতার উত্থান, বিএনপির মনোনয়ন প

5

জয়পুরহাটে শিবিরের জনশক্তি সমাবেশ-২০২৫

6

পাবনা-৩ আসনে এনসিপি থেকে মনোনয়ন প্রত্যাশা খন্দকার আকতার হোসে

7

কাজিপুরে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

8

বড়লেখায় জোড়া খুন গুরুতর আহত ১

9

গরম চা দিয়ে হাত পুড়িয়ে বন্ধুত্ব হয় না বন্ধুত্ব হয় মন থে

10

গজারিয়ায় দুই প্রবীণ সাংবাদিককে স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

11

ভূরুঙ্গামারীতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত

12

আ'লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মোঃ সুজা মিঞা বিরুদ্ধে অনিয়মের

13

বেতন বোনাসের জন্য গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন

14

ফেসবুকে এমন স্বাধীনতা শেখ হাসিনার আমলে ছিলো না: স্বরাষ্ট্র উ

15

কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

16

মাদারীপুর জেলা প্রশাসকের শিবচর উপজেলা কার্যালয় পরিদর্শন ও ম

17

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনু

18

আগামীকাল ছুটিতে যা যা বন্ধ থাকবে

19

চুরির অভিযোগে ম্যাক্রো-বাস চালক নিহত

20