জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৌহিদ গ্রুপের বাড়িতে অভিযান, মিলল এলজি


 মনির আহমদ আজাদ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী একটি সফল অভিযান পরিচালনা করেছে। অভিযানে তৌহিদ গ্রুপের তৌহিদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র ও অভিযান সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী১১ জানুয়ারী সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চাকফিরানী কালিনগর এলাকায় বাহিনীর সদস্যরা চিহ্নিত সন্ত্রাসী তৌহিদের বাড়ি ঘেরাও করে তল্লাশি শুরু করে। তল্লাশিকালে ১টি এলজি৩টি কার্তুজ৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অভিযান চলাকালীন সন্ত্রাসী তৌহিদ বাড়িতে উপস্থিত না থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ।

এলাকাবাসী জানায়চিহ্নিত এই সন্ত্রাসীর আস্তানা থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন বড়হাতিয়া ইউনিয়নের সাধারণ মানুষ। তারা এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় প্রশাসনের আরও কঠোর হস্তক্ষেপ কামনা করছেন।

লোহাগাড়া আর্মি ক্যাম্প কমান্ডার বলেনশান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ অস্ত্রধারীদের দমনে এই ধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। উদ্ধারকৃত অস্ত্র লোহাগাড়া থানায় জমা দেওয়া হয়েছে এবং এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

উদ্ধারকৃত অস্ত্রগুলো অবৈধভাবে মজুদ রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযানের সময় এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়। যৌথবাহিনীর উপস্থিতিতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করলেও অভিযানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়উদ্ধারকৃত অস্ত্রগুলো আইনানুগ প্রক্রিয়ায় থানায় হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে। অবৈধ অস্ত্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।  

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়াদেশের ন্যায় গাবতলীতে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি এর

1

ইসলামপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড

2

কাপাসিয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামন

3

পটুয়াখালী -২ আসনে মনোনয়ন প্রত্যাখানের দাবিতে বাউফলে বিক্ষোভ

4

উপজেলা প্রশাসন আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২৫

5

নিয়ামতপুরে সরকারি ঘর পেয়ে স্বাবলম্বী সোনাভান খাতুন

6

ট্রাকের ধাক্কায় ছাত্র নিহত, বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দিয়

7

খালেদা জিয়ার সুস্থতায় বিএনপির নেতা হারুন দোয়ার আয়োজন করেন

8

‎ঝালকাঠিতে নিখোঁজের ৮ ঘণ্টা পরে নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

9

৭ হাজার পিস ইয়াবাসহ রবিউলকে সাভার থেকে গ্রেফতার করে সাভার মড

10

কৃষি মানেই কৃষি বাজার - জি এ টুটুল

11

নোয়াখালীতে টনসিল-পলিপস অস্ত্রোপচারের পর রোগীর মৃত্যুর অভিযোগ

12

অর্থবাবে থেমে যাচ্ছে অনার্সে ভর্তি প্রতিবন্ধী মায়ের একমাত্র

13

গাবতলীতে হত্যা মামলার এজাহারভুক্তসহ ৬ আসামি গ্রেফতার

14

বাসাইল উপজেলার পাঁচ ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক কমিটি গঠিত

15

মাদারীপুরে বিরোধের জেরে বাড়িঘরে হামলা লুটপাট

16

দিনাজপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের রজতজয়ন্তী উৎসবে পু

17

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবির নেতার

18

আমরা রাজনীতিকে ব্যক্তিগত স্বার্থ ও ক্ষমতার হাতিয়ার হিসেবে দ

19

বড়লেখায় বিজিবির অভিযানে ৩টি ভারতীয় মহিষ আটক

20