জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

পার্বতীপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পূর্ণ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

 মোঃ মশিউর রহমান 

পার্বতীপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

দিনাজপুরের পার্বতীপুরে উৎসবমুখর পরিবেশে উপজেলা পর্যায়ের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (___৭ জানুয়ারি) বিকেলে পার্বতীপুর পৌর স্টেডিয়াম মাঠে আয়োজিত এই প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদ্দাম হোসেন। এ সময় তিনি বলেন, “শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ ফারুক। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিরাজুল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ক্রীড়া শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শীতকালীন এই ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দৌড়, লং জাম্প, হাই জাম্প, বল নিক্ষেপসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতাগুলোতে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো স্টেডিয়াম মুখরিত হয়ে ওঠে।
উপজেলা পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীরা আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠিতব্য জেলা পর্যায়ের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আয়োজকরা আশা প্রকাশ করেন, পার্বতীপুর উপজেলার শিক্ষার্থীরা জেলা পর্যায়েও কৃতিত্বের স্বাক্ষর রাখবে।
সফলভাবে এই ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন ও বাস্তবায়নে সহযোগিতা করায় সংশ্লিষ্ট সকল শরীরচর্চা শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।প্রকাশকঃ দৈনিক জনতার খবর৷
 
 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে হিন্দু প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

1

ভোলা বোরহানউদ্দিনে টবগী ইউনিয়ন বিএনপি ও মহিলা দলের মতবিনিময়

2

উলিপুরে ৩য় স্ত্রীর সাথে অভিমান করে যুবকের আত্মহত্যা

3

আরকান রোডে সড়ক নিরাপত্তা হুমকিতে, লবণ ও বালুবাহী ট্রাকের বির

4

কোটালীপাড়ায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের কো-অর্ডিনেশন সভা অন

5

শিবগঞ্জের মোকামতলায় ৪২ বোতল ইস্কাফসহ বাসযাত্রীকে গ্রেফতার কর

6

ত্যাগী যুবদল নেতা এস.এম. সিরাজুল ইসলামের প্রতি দলীয় মূল্যায়ন

7

কালিগঞ্জে নিরাপদ পানি নিশ্চিতকরণে তরুণদের ঐক্য

8

কয়রায় আট দলীয় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টে কেএম বিজয়ী

9

রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময় স

10

জামায়াতের আমিরকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়লেন ফজলুর রহমান

11

মোটরসাইকেল দুর্ঘটনায় চালক-পথচারীসহ নিহত ২

12

নারায়ণগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন

13

সুবর্ণচরে নবাগত ইউএনও এর সাথে উপজেলা প্রেসক্লাবের মতবিনিময়

14

ইকবাল হাসান মাহমুদ টুকু বিএনপির মনোনীত প্রার্থী হওয়ায় আন্তরি

15

ইন্সটাগ্রাম স্টোরি অটো শেয়ার হবে হোয়াটসঅ্যাপে

16

মঠবাড়িয়া'য় শতবর্ষী পিঠা উৎসব: ১০৯টি চুলায় ভাজা হলো চিতই পিঠা

17

তাড়াইলের তালজাঙ্গা বাজারে লাগেনি আধুনিকতার ছোঁয়া

18

জব্বারের বলীখেলার ১১৬তম আসর ২৫ এপ্রিল

19

মিরপুর উপজেলা স্কুলে মোবাইল ফোন ও মোটরসাইকেল নিষিদ্ধ ঘোষণা

20