জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

পাটকেলঘাটায় ছাত্রদলের সাংগঠনিক মতবিনিময় ও প্রশিক্ষণ কর্মশালা

সানজিদুল হক

আগামী দিনের বাংলাদেশ গড়ার দৃঢ় অঙ্গীকার
সাতক্ষীরা জেলার ঐতিহ্যবাহী পাটকেলঘাটা অডিটোরিয়ামে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এক প্রাণবন্ত সাংগঠনিক মতবিনিময় ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) বিকাল ৩টায় আয়োজিত এ কর্মশালায় ছাত্রদলের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন সরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল আমিন হোসেন শিমুল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও তালা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সভাপতি গোলাম মোস্তফা। আরও বক্তব্য দেন সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজু, তালা উপজেলা যুবদলের সাবেক সফল সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক, সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান হাফিজ, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মামুনুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী খান এবং তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিএম আবু মুহিতসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পাটকেলঘাটা থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক শেখ রিজভী আহম্মেদ। বিশেষ প্রশিক্ষক হিসেবে ছাত্রনেতাদের দিকনির্দেশনা প্রদান করেন পাটকেলঘাটা থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য সচিব শেখ আবির হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ তুহিন সরদার ও সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ, আপোষহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার অসমাপ্ত গণতান্ত্রিক বাংলাদেশ এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ননায়ক তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তারা আরও বলেন, দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা জেলার জনপ্রিয় নেতা হাবিবুল ইসলাম হাবিবকে বিজয়ী করতে ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।
কর্মশালাটি ছাত্রনেতাদের মধ্যে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, রাজনৈতিক সচেতনতা ও আগামী দিনের আন্দোলন-সংগ্রামের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য হত্যা

1

কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)-এর অভিষেক সম্পন্ন

2

কালিগঞ্জে লাঞ্চিত, ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে ছয় নেতাকে

3

সিরাজগঞ্জের রায়গঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপি নেতা

4

চৌদ্দগ্রামে অনিয়মে রাজি না হওয়ায় ভেন্ডারদের হাতে সাব

5

সুবর্ণচর প্রেসক্লাবের উদ্যোগে ইউএনও বিদায় সংবর্ধনা

6

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কার্যক্রমের শু

7

কুলাউড়ায় বিএনপি মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন

8

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: লোহাগাড়ায় জামায়াত সমর্থককে অর্থদণ্

9

ধর্মপাশায় দোয়া ও মিলাদ মাহফিল

10

গোপালপুরে মহান বিজয় দিবসে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ

11

অতিথি পাখি বিক্রি চলছে রাজৈরের লখন্ডা বাজারে

12

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নাশকতা ঠেকাতে মাঠে নেমেছে ছাত্র শিব

13

তারাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আর নেই

14

রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা সিরাজদিখানের শেখ

15

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

16

মহাসড়কে টায়ার জ্বালিয়ে জয়পুরহাট-২ আসনের বিএনপির মনোনয়ন পরিবর

17

কোম্পানীগঞ্জে মদসহ মাদক ব্যবসায়ী আটক

18

সালথা উপজেলার গোট্রি ইউনিয়নে শামা ওবায়েদ ইসলাম রিংকু নির্বাচ

19

বেজোড়া যুব সংঘ সভাপতির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন

20