জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

কারাগারে বিএনপি কর্মির মৃত্যু, গ্রেপ্তারের পর নির্যাতনের অভিযোগ

 মো: ফখর উদ্দিন 

নোয়াখালীর বেগমগঞ্জের আবুল বাশার (৪৫) নামে এক বিএনপি কর্মির লক্ষ্মীপুর জেলা কারাগারে অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত বাশার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামের নুর ইসলামের ছেলে। তিনি স্থানীয় বিএনপির একজন সক্রিয় কর্মি ছিলেন বলে দাবি করেছে পরিবার। নিহতের ভাই মনির হোসেন ও মহিন উদ্দিন অভিযোগ করে বলেন, তাদের ভাই বাশার এলাকায় মাটি ও বালুর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গত বুধবার ১৪ জানুয়ারি গভীর রাতে লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ও চন্দ্রগঞ্জ থানা পুলিশের একটি দল তাকে নিজ বাড়ি থেকে আটক করে নিয়ে যায়। এ সময় তারা ১ ভরি স্বর্ণ ও নগদ ২০ হাজার টাকা নিয়ে যায়। এরপর দুদিন তাকে থানায় আটকে রেখে অমানুষিক নির্যাতন করা হয়। পরে একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে। তারা আরও জানান, মঙ্গলবার বিকেলে কারাগারে থাকা অবস্থায় তার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বুধবার ভোরে তিনি পুনরায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযোগের বিষয়ে জানতে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মোর্শেদ আলমের মুঠোফোনে কল করা হলে তিনি বলেন, আমি আদালতে আছি। পরে কথা বলব।
লক্ষ্মীপুর জেলা কারাগারের সিনিয়র জেল সুপার মো.নজরুল ইসলাম বলেন, একটি ডাকাতির মামলায় গত ১৬ জানুয়ারি তাকে কারাগারে আনা হয়। নিহতের দুই কেইস পার্টনার আমাকে জানিয়েছে তাকে গ্রেপ্তারের পর ডিবি পুলিশ থানায় নিয়ে মারধর করেছে। মারধরের বিষয়টি জানার পর ওই হাজতিকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।    

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁ বাইপাস সড়কে ভয়াবহ দুর্ঘটনা

1

নোবিপ্রবির অনাবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

2

মানিকগঞ্জে নিখোঁজ কিশোর উদ্ধার

3

সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা

4

উত্তরাঞ্চলে শীতার্তদের পাশে তালপত্র ফাউন্ডেশন শীতবস্ত্র বিত

5

ধানের শীষ নির্বাচিত হলে গণতন্ত্রের যাত্রা শুরু হবে: তারেক রহ

6

শিবচরে শীতের আগমনে ব্যস্ত সময় কাটাচ্ছে লেপ-তোশক কারিগর

7

বান্দরবানে প্রয়াস এর ১০ম তম এজিএম-২০২৫ইং অনুষ্ঠিত

8

নওগাঁর নিয়ামতপুরে বইছে তীব্র শৈত্যপ্রবাহ

9

শিশু জায়ান হত্যার ২৭ দিনে হত্যাকারীর বিচার না পেয়ে ৫ম বারের

10

রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

11

জলাতঙ্ক নির্মূলে লোহাগাড়ায় পাঁচ দিনব্যাপী কুকুর ভ্যাকসিনেশন

12

টঙ্গীতে দিনভর তীব্র যানজট

13

দিনাজপুর ৫ আসনে বিএনপির ত্যাগী নেতাকে মনোনয়ন না দেওয়ায় প্

14

মোটরসাইকেল প্রতীক পেলেন মামুন অর রশিদ

15

মুফতি ওয়াক্কাসের কবর জিয়ারতে এম ইকবাল হোসেন

16

টগবী ২,৩,৪এবং'৫নং ওয়ার্ড মহিলা দলের নির্বাচনী প্রচারণার প্র

17

ফরিদপুরের সালথায় পেঁয়াজ চাষিদের মাঝে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ

18

টাংগাইলের নাগরপুরে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচ

19

ঈশ্বরদীতে মুফতি আমির হামজার বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

20