জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

অতিথি পাখি বিক্রি চলছে রাজৈরের লখন্ডা বাজারে

 বেলায়েত হাওলাদার 

মাদারীপুর জেলার রাজৈর উপজেলার লখন্ডা বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে বিভিন্ন প্রজাতির অতিথি পাখি—বালি হাস, চ্যাগা পাখি ও ডাহুক পাখি। এসব পাখি পরিবেশ সংরক্ষণ ও বাস্তুসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও অসাধু ব্যবসায়ীরা নির্বিচারে এগুলো ধরে এনে বিক্রি করছে।
স্থানীয় সচেতন নাগরিকদের অভিযোগ, শীত মৌসুম এলেই লখন্ডা বাজারসহ আশপাশের এলাকায় অতিথি পাখি ধরার প্রবণতা বেড়ে যায়। এতে একদিকে যেমন প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে, তেমনি দেশের বন্যপ্রাণী সংরক্ষণ আইনও লঙ্ঘিত হচ্ছে।
এ বিষয়ে এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “অতিথি পাখি প্রকৃতির সৌন্দর্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অপরিহার্য। তাই এসব পাখির নির্বিচারে শিকার ও বিক্রি বন্ধে প্রশাসনের দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”
প্রকৃতি ও পরিবেশপ্রেমীরা জানান, অতিথি পাখি শুধু শীতকালে নয়, বর্ষার পরও কিছু সময় অবস্থান করে স্থানীয় জলাশয়গুলোতে। এদের নির্বিচারে নিধন প্রকৃতির জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে।
তারা আশা প্রকাশ করেন, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে এসব অতিথি পাখির শিকার ও বিক্রি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে এবং পরিবেশ সংরক্ষণে জনগণকেও সচেতন করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুর পৌরসভায় ব্যাটারিচালিত অটোর ডিজিটাল নম্বর প্লেট বিতর

1

ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব, দেরি হলে সংকট বাড়বে

2

তারাগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

3

জামায়াত আমিরের টুইটার স্ট্যাটাস নিয়ে আমার ইনবক্সে ঝড়’: ঢাবি

4

নোয়াখালী সোনাইমুড়ী উপজেলা রাস্তা কাজে দুর্নীতির ও অনিয়ম টাক

5

প্রিপেইড মিটার লাগাতে জনতার রোষানলে পালালো নেসকো'র কর্মচারী

6

আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড কমিটির অনুমোদন দেন

7

সাপাহারে আগাম শীতে জমে উঠেছে গরম কাপড় ও লেপ-তোশকের বাজার

8

গোপালপুরে মহান বিজয় দিবসে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ

9

নাসিরনগরে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মতবিনিম

10

তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন অনিয়মের আঁতুড়ঘর

11

বেতন বন্ধে উত্তাল তারাকান্দি যমুনা সার কারখানা

12

কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে : ডিবি

13

ছাতকে লুটপাট ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে ৬ গ্রাম বাসীর

14

বাঞ্ছারামপুরে মহাসমাবেশে ঐক্যবদ্ধ বিএনপির একটাই দাবী ধানের শ

15

ধানের শীষের পক্ষে নির্বাচনী মিছিল

16

আসন্ন এয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে কাউনিয়ায় আইনশৃঙ্খলা

17

দোয়ারাবাজার আহাদ হত্যা এক মাস পেরিয়ে গেলে ও গ্রেফতার নেই, উদ

18

সদরপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য কর্মবিরতি পালন করেছে মেডি

19

কেন্দুয়া গোয়াল ঘর থেকে ৪ লক্ষ টাকার গরু চুরি

20