জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 31-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

১৭০টাকা হারানোর জেরে ভাতিজিকে পিটিয়ে হত্যা

মোঃইকবাল হোসাইন


ঝালকাঠির কাঠালিয়ায় ১৭০টাকা হারানোর জেরে ভাতিজি লামিয়া আক্তার (১৪)কে শাবল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচা জাকির হোসেন খানের বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে উপজেলার আওরাবুনিয়া গ্রামের এ ঘটনা ঘটেছে। নিহত লামিয়া আক্তার অভিযুক্তের বড় ভাই ফারুক খানের সৎ মেয়ে এবং উত্তর চরাইল হাসেমিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। ঘটনার পরে এলাকাবাসি অভিযুক্ত জাকির হোসেন খানকে আটক করে পুলিশে  সোপর্দ করেছে। তারা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, পকেট থেকে ১৭০টাকা হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটির এক পর্যায়ে লামিয়ার মা লিলি বেগমকে মারধর শুরু করে জাকির হোসেন। বিষয়টি দেখতে পেয়ে লামিয়া মাকে বাচাঁতে এগিয়ে গেলে তাকেও শাবল দিয়ে এলোপাথিারি পেটায়। এতে মা-মেয়ে গুরুতর আহত হলে স্বজনরা গুরুতর আহতাবস্থায় তাদেরকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে রাতেই চিকিৎসকরা লামিয়াকে মৃত ঘোষণা করেন। মা লিলি বেগম বর্তমানে তিনি শেবাচিমে চিকিৎসাধীন রয়েছেন। কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের মোহাম্মদ রায়হান জানান, এ ঘটনায় অভিযুক্ত জাকিরকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রার্থীতা ফিরে পেলেন গোলাম আজম সৈকত

1

কালিয়াকৈরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

2

সংসদীয় আসন, নওগাঁ ৪৬-১,এ বৈধ তিন, স্থগিত এক

3

চাঁপাইনবাবগঞ্জে ট্রাফিকের ধাওয়ায় ট্রাকের নিচে পড়ে ২ তরুনে

4

সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বেস্ট রিপোর্টিং

5

ফরিদপুরের ভাঙ্গায় ৩০০ পিচ ইয়াবাসহ একজন গ্রেফতার

6

এনসিপির মাজেদুল ইসলামকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াতের

7

সাভারে ওভারব্রিজে হুইল চেয়ারের পরিবর্তে মোটরসাইকেল চলাচল

8

কুড়িগ্রামে পানিতে ডুবে মামা-ভাগ্নে দুই শিশুর মর্মান্তিক মৃত্

9

১৩ নভেম্বর ঘিরে গোবিন্দগঞ্জ থানা পুলিশের বিশেষ সতর্কতা

10

পলাতক ধর্ষক আইয়ুব আলী গ্রেফতার

11

স্মার্ট এনআইডি বিতরণ কার্যক্রম শুরু, এসএমএসে জানা যাবে কার্ড

12

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘উইনটার কার্নিভাল অ্যান্ড পৌষ পার্ব

13

সাত কিস্তির বিনিময়ে পুরো বীমার অর্থ পেলেন মৃত গ্রাহকের পরিবা

14

জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক জনসচেতনতা কা

15

টাংগাইলের নাগরপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ম

16

বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের বহিস্কারাদেশ প্রত্যাহারের দা

17

প্রকাশিত সংবাদ মিথ্যা এবং ভিত্তিহীন দাবি করে ভুক্তভোগী সংবা

18

দুর্গাপুরে যুব ইউনিয়নের সম্মেলন শেষে ২১ সদস্যের নতুন কমিটি ঘ

19

মানিকগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর মোটরসাইকেল শোভাযাত্রা

20