মোঃ তৌহিদুর রহমানল।।
রাজবাড়ীর পাংশা-কালুখালী সীমান্তবর্তী স্থানে সড়ক দুর্ঘটনায় ফেরদৌস আলী (৫৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (৬ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে পাংশা কলেজ মোড় এলাকায় ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে পথচারীরা দ্রুত তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. পলাশ তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের সঙ্গে পাওয়া জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তিনি ঢাকার মোহাম্মদপুর আগারগাঁও তালতলি সরকারি কলোনির হিন্দোল-গ ২০১ নম্বর এলাকার আব্দুল গনি মোল্লার ছেলে।
সংবাদ পেয়ে নিহতের স্বজনরা তার মরদেহ নিয়ে গেছেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন বলেন, "এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"
মন্তব্য করুন