জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে বিজয় দিবসের অনুষ্ঠানে অসুস্থ হয়ে প্রাণ গেল বিএনপি নেতার

মো: ফখর উদ্দিন 

নোয়াখালীর চাটখিল উপজেলায় বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অসুস্থ হয়ে এক প্রবাসী বিএনপি নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বদলকোট ইউনিয়নের ইসলামপুর বাজারে এই ঘটনা ঘটে। নিহত মোরশেদ আলম ওরফে শিব্বির (৪৭) বদলকোট ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সৌদি আরব প্রবাসী বিএনপি নেতা। তিনি একই ইউনিয়নের মুরাইম গ্রামের খামারবাড়ির আবদুল হকের সন্তান।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যায় উপজেলার ইসলামপুর বাজারে বিজয় দিবস উপলক্ষে স্থানীয় বিএনপির দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শিব্বির হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতির হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জেলা শহরে নেওয়া হয়। সেখানে একটি প্রাইভেট হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রাতে তাকে মৃত ঘোষণা করে।
বিএনপি নেতা আনোয়ার হোসেন বলেন, শিব্বির সৌদি আরব থেকে কয়েক মাস আগে দেশে ফিরেন। পুনরায় তার সৌদি আরব চলে যাওয়ার কথা ছিল। তিনি দুঃসময়ে যুবদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন।  আকস্মিক তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ধারণা করা হচ্ছে, হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মোন্নাফ বলেন, বিষয়টি কেউ পুলিশকে জানায়নি। তবে এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে।  

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীর সীমান্তবর্তী এলাকায় ২৯ বিজিবি-এর শীতবস্ত্র বিতরণ ও

1

ধর্মপাশায় কৃষকের সবজি ক্ষেত নষ্ট করলো দুর্বৃত্তরা

2

সিন্দুকছড়ি ইউনিয়নের ২২৬ নং মৌজার অংক্যথোয়াই কার্বারির অভিষেক

3

নারায়ণগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিসের মনোনয়ন নিলেন খন্দকার আনোয়ার

4

পাইকগাছায় যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক কারবারি আটক

5

পাবনায় নকল দুধ তৈরির কারখানার সন্ধান, মালিককে এক বছরের জেল

6

শিবগঞ্জের ধাইনগরে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

7

আইন নিজের হাতে তুলে না নিতে ত্রিশালবাসীকে ওসি ফিরোজ হোসেন এর

8

রামগতিতে নৌ-পুলিশের বাণিজ্য

9

দক্ষিণ সুরমায় ভারতীয় পণ্যসহ দুই নারী চোরাকারবারি আটক

10

সরকার এখনও পর্যন্ত নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি-রাশেদ

11

থাকব না কো বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে

12

জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি :

13

গাঁ'জাসহ কু'খ্যাত মা'দক চক্রের তিন সদস্য গ্রে'প্তার শাজাহানপ

14

সাজেকে সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

15

সুবর্ণচরে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

16

তালতলীতে ১৪৮৫ পিস ইয়াবাসহ দেবর ভাবি আটক

17

মনোহরদীতে ধানের শীষের পক্ষে গণ-সংযোগ অনুষ্ঠিত

18

শিবগঞ্জে এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা

19

বান্দরবানে প্রয়াস এর ১০ম তম এজিএম-২০২৫ইং অনুষ্ঠিত

20