মোঃ তৌহিদুর রহমান
প্রকাশঃ 9-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

পাংশায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৪, ভাঙচুর ২০টি বসতঘর

রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয়েছে অন্তত ২০টি বসতঘর। হামলাকারীরা বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এসএম মতিউর রহমানের গ্রামের বাড়ির গেটে হামলার চেষ্টা করেছে বলেও অভিযোগ উঠেছে।
মঙ্গলবার দুপুরে ইউনিয়নের লক্ষীপুর, সুবর্ণখোলা ও ভাতশালা গ্রামে এ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। আহতরা হলেন—কসবামাজাইল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তামজিদ হোসেন, স্থানীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামির হোসেন, ভাতশালা গ্রামের ইসমাইল হোসেন এবং আশিকুর রহমান তন্ময়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি এলাকাজুড়ে সামাজিক বিরোধ প্রকট আকার ধারণ করেছে। এরই ধারাবাহিকতায় ইউপি সদস্য তামজিদ হোসেনের সঙ্গে বাজারের ব্যবসায়ী মুল্লুক মিয়ার কথাকাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় উভয় পক্ষের লোকজন একে অপরের বসতঘর ও দোকানে ভাঙচুর চালায়।
এ বিষয়ে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এসএম মতিউর রহমানের ভাতিজা এবং কসবামাজাইল ইউপি চেয়ারম্যান সুফল মাহমুদ বলেন, “এখানে একটি সামাজিক রীতি রয়েছে। সেই রীতি ভেঙে মুল্লুক মিয়া তামজিদ মেম্বারের সমাজ থেকে বেরিয়ে গেছে। তাই মুল্লুককে সামাজিক চাপে রাখা হচ্ছিল। এ নিয়ে সংঘর্ষ হয়। পরে প্রতিপক্ষের লোকজন আমার চাচা এসএম মতিউর রহমানের বাড়ির গেটে হামলার চেষ্টা চালায়।”
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
 
অপরদিকে ইউপি সদস্য তামজিদ হোসেন বলেন, “আমি ওরা দুই রাজনৈতিক দলে আছি। ওরা চেয়ারম্যানের লোক, আর আমরা ভিন্ন দলে। সেই বিরোধ থেকেই ঝামেলা শুরু হয়। আমি হামলার শিকার হয়েছি। মতিউর রহমান স্যারের বাড়ির গেটে বহিরাগতরাই হামলার চেষ্টা করেছে।”
এ বিষয়ে পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার বলেন, “সম্প্রতি কসবামাজাইল ইউনিয়নের সীমান্তবর্তী শৈলকুপায় একটি হত্যাকাণ্ড ঘটে, যার মূল বাড়ি এই এলাকায়। সেই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক দ্বন্দ্ব আরও বেড়ে যায় এবং মঙ্গলবার তা সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।”
তিনি আরও বলেন, “লেফটেন্যান্ট জেনারেল এসএম মতিউর রহমানের বাড়িতে হামলার বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহিলা কলেজে ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর উদ্যোগে ছাত্রীদের জন্য

1

বিজয় দিবসে পার্বতীপুরে খতমে কোরআন ও দোয়া মাহফিল

2

হবিগঞ্জে টাক-পিকাপ সংঘর্ষে চালকসহ ২জন নিহত

3

দিনাজপুর নির্বাচন ও গণভোট উপলক্ষে সমাজসেবার অবহিতকরণ সভা

4

নরসিংদীতে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

5

দিনাজপুরে আইন-শৃঙ্খলা রক্ষায় চেকপোস্ট তল্লাশি জোরদার

6

মোংলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা ডক

7

সিলেট রেলস্টেশনে টিকিট সিন্ডিকেট ঠেকাতে র‍্যাবের অভিযান

8

হঠাৎ চাকরিচ্যুত হাজারো ব্যাংক কর্মচারী

9

জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি :

10

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ৬ কেজি গাঁজাসহ শ্বশুর-জামাই ও ভা

11

নবাবগঞ্জে ইউএনওর হাত ধরে উন্নয়নের ছোঁয়া

12

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: লোহাগাড়ায় জামায়াত সমর্থককে অর্থদণ্

13

টাঙ্গাইল পৌরসভায় নেই আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা

14

নড়াইলে দুর্বৃত্তের হামলায় গাছ ব্যবসায়ী নিহত

15

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্ক,আহত ২০

16

শিবচরে ট্রেনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী নারীর মর্মান্তিক মৃ

17

চট্টগ্রাম-১৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বৃহত্তর সুন্নী জোটের

18

সমুদ্রতলের কেবল ক্ষতির অভিযোগে রাশিয়া থেকে আসা জাহাজ জব্দ ফি

19

শহীদ আবদুল কাদের মোল্লার কবর জিয়ারত শেষে গণসমাবেশ

20