জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

পথ শিল্পাঙ্গন গুণীজন সম্মাননা পেলেন শৈলকুপার ৫ গুণী শিল্পী

সুমন কুমার বিশ্বাস।।
ঝিনাইদহের শৈলকুপার ৫ গুণী শিল্পীকে পথ শিল্পাঙ্গন গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে ।

১৯ সেপ্টেম্বর শুক্রবার বিকালে সাংস্কৃতিক সংগঠন পথ শিল্পাঙ্গন এর আয়োজনে শৈলকুপা পাবলিক হল ও লাইব্রেরির প্রকৌশলী ড. গোলাম মোস্তফা মিলনায়তনে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের  মধ্য দিয়ে এ সম্মাননা প্রদান করা হয়। পথ শিল্পাঙ্গন এর সাধারণ সম্পাদক আলমগীর অরণ্যের সঞ্চালনায় এবল পথ শিল্পাঙ্গন এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা কবি ননীগোপাল বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুণীজনদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর আহবায়ক বীরমুক্তিযোদ্ধা ফরিদ রেজা, সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা আবুল হাশেম, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল জলিল জোয়ার্দার ও শৈলকুপা পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি শিল্পী শাহীনুর বেগম ফুল। 

সম্মাননা প্রাপ্ত গুণী শিল্পীরা হলেন-বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পী ও গীতিকার ফিরোজ খান নুন, সংগীত শিল্পী ও সংগীত প্রশিক্ষক  সুনীল জোয়ার্দার, বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পী ও প্রশিক্ষক তৌফিকুল ইসলাম মাসুদ,  যশোর- খুলনা অঞ্চলের গুণী নৃত্য শিল্পী ও প্রশিক্ষক সৈয়দ হাবীবুর রহমান সুমন এবং  বাংলাদেশ বেতার ও টেলিভিশনের উপস্থাপক, আবৃত্তিকার, চিত্রশিল্পী এবং জনপ্রিয় ইত্যাদি ম্যাগাজিন অনুষ্ঠানের পরিচিতিমুলক একাধিক গানের  গীতিকার মনিরুজ্জামান পলাশ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হলে প্রধানমন্ত্রী স্বৈরাচারী হতো

1

মেধার বিকাশে অনন্য উদ্যোগ নূরে হোছাইন আরিফ চেয়ারম্যান স্মৃতি

2

গণতান্ত্রিক আন্দোলনের সাহসী সৈনিক কায়েস ভাইয়ের জন্মদিন উপলক্

3

ফরিদপুরের সালথায় পেঁয়াজ চাষিদের মাঝে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ

4

ভোজগাতী ইউনিয়নে হাতপাখার প্রার্থীর তুমুল গণসংযোগ, ইসলামী আন

5

দিনাজপুর জেলা পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালার ২২ তম ব্

6

নাসিরনগরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে এক বছর যাবৎ চিকিৎসক শূন্

7

তাহিরপুরে হত্যাকাণ্ডের জেরে ১৯টি বাড়িঘর ভাঙচুর ও লুটতরাজের প

8

ফুলবাড়ীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট

9

অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) শাহ মমতাজুল ইসলাম দিনাজপুরের হ

10

শৈলকুপায় ৪ টি ইটভাটায় অভিযান, ২০ লাখ টাকা জরিমানা আদায়

11

ঝিনাইদহে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

12

ঝিনাইদহে নভেম্বরে গণভোটসহ ৫ দফা দাবি আদায়ে জামায়াতের বিক্ষোভ

13

গ্রাম পুলিশ সদস্যগণের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক প্রশিক্ষণ কো

14

রহমতপুরে যুবদলের ৭ নং ওয়ার্ডের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘো

15

লোহাগড়ায় চোরের উপদ্রব থেকে বাঁচার জন্য সমাবেশ ও মানববন্ধন

16

গোপালগঞ্জ-৩ আসনে প্রতীক বরাদ্দ: ভোটের মাঠে ৮ প্রার্থী, জমে উ

17

সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বেস্ট রিপোর্টিং

18

গণতন্ত্র অভিযাত্রায় জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে

19

নাশকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ

20