আহমদ সাঈদ
প্রকাশঃ 10-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

পতেঙ্গা নাজির পাড়ায় মাদক ও জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ও নাজির পাড়া এলাকার মুসল্লি পরিষদ ও এলাকাবাসীর উদ্যোগে মাদক ও জুয়ার বিরুদ্ধে এক প্রতিবাদী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ০৯ মে, শুক্রবার জুমার নামাজের পর নাজির পাড়া মোড়ে এই কর্মসূচি পালন করা হয়।

দায়েম নাজির পাড়া জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি বড়বাড়ি মোড় হয়ে প্রধান সড়কের মোড়ে এসে শেষ হয়। এতে বিপুল সংখ্যক স্থানীয় মানুষ অংশগ্রহণ করেন।

এলাকাবাসীরা অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র ক্ষমতার অপব্যবহার করে নাজির পাড়াকে মাদকের আখড়ায় পরিণত করেছে। যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে এই অপশক্তি। বক্তারা বলেন, মাদক ও জুয়ার আসর যারা বসিয়েছে, তারা এলাকায় ফ্যাসিস্ট ও কালোবাজারি ডেভিলদের মতো আচরণ করছে।

সমাবেশ থেকে আয়োজকরা সাত থেকে আট দিনের আল্টিমেটাম দিয়ে বলেন, এই সময়ের মধ্যে মাদক ও জুয়ার আসর বন্ধ না হলে তারা প্রশাসনের সহায়তায় মোড়ে মোড়ে প্রচারপত্র বিলি করে সংশ্লিষ্টদের নামসহ তথ্য ফাঁস করবেন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দায়েম নাজির পাড়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আজিজ, যুব সংগঠক ওসমান গনি, ছাত্রনেতা মোঃ মুন্না, মুরব্বি সমাজের প্রতিনিধি এম. মহিউদ্দিন, মোঃ আজম উদ্দিন, মোঃ শাহানুর ও মোঃ হেলাল উদ্দিনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮- দলীয় জোটের চূড়ান্ত মনোনয়ন পেলেন শরীফ আব্দুল জলিল.

1

ভোটের মাধ্যমে দুর্নীতিবাজদের উৎখাত করা হবে : চরমোনাই পীর

2

গজারিয়ায় যুবক হত্যার প্রতিবাদে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

3

সিরাজগঞ্জের তাড়াশে নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের বিভিন্ন

4

শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে গোয়ালন্দে প

5

ব্রাহ্মণবাড়িয়া 'র সরাইলে খালেদা জিয়া 'র রোগমুক্তি ও সুস্থ

6

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ

7

নয়ন সম্মুখে নেই তুমি, তবুও আছ নয়নে

8

ছাত্রলীগ নেতার অভিযোগ ‘৫ লক্ষ টাকা চেয়েছে’, জেলার বললেন ‘সম্

9

নিয়ম বহির্ভুতভাবে আউটসোর্সিং এর নিয়োগ বাতিল করা হয়েছে

10

তৃণমূলের জনগনের ভালোবাসায় সিক্ত জননেতা সেলিম রেজা

11

পটুয়াখালীতে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মালম্বীদের অন্যতম ধর

12

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন ৪৫০ টির অধিক ঘর পুড়ে চাই।

13

বৈদ্যুতিক ফাঁদে বন্য হাতির করুন মৃত্যু

14

রাজবাড়ীতে ধানের শীষের প্রার্থী হারুন অর রশিদ হারুনের নির্বাচ

15

কক্সবাজারে জায়গা জমির জেদ ধরে মা বাবার উপর হামলা

16

নওগাঁর নিয়ামতপুরে বইছে তীব্র শৈত্যপ্রবাহ

17

পাবনা ০৩ধানের শীষের প্রার্থী তুহিন এর বিশাল জনসভা

18

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে লোহাগাড়ায় প্রশাসনের কড়া নির

19

১৮ বছর বাবার কোলে যাতায়াত করে অনার্স পরিক্ষায় প্রথম শ্রেণীতে

20