জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন ৪৫০ টির অধিক ঘর পুড়ে চাই।

মো গিয়াস উদ্দীন উখিয়া

 আজ ২০ জানুয়ারী ভোররাত আনুমানিক ৩টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের ১৬ নম্বর শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে এক ভয়াবহ আগুন লাগে। আগুনে অন্তত ৪৫০টির বেশি ঘর, ১০টি স্কুল, ২টি মসজিদ ও একটি মক্তব পুড়ে ছাই হয়ে গেছে । ধারণা করা হচ্ছে, একটি ব্লকের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয় । ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সকাল পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ।উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ক্যাম্পের ডি-৪ ব্লকের একটি লার্নিং সেন্টার থেকে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন পাশের বসতঘর ও শেডে ছড়িয়ে যায়। আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের কঠোর চেষ্টার পরও তা নিয়ন্ত্রণে আনা সময়সাপেক্ষ হয়ে পড়ে।

রোহিঙ্গা নেতা নুর মোহাম্মদ জানান, আগুনে বহু পরিবার তাদের ঘরবাড়ি, জামাকাপড় ও ব্যক্তিগত সম্পদ হারিয়েছে। এখন তারা নিরাপদ আশ্রয়ের জন্য মানবিক সাহায্যের অপেক্ষায় রয়েছেন। ক্যাম্পে থাকা শিশু, নারী ও বৃদ্ধদের অবস্থাও উদ্বেগজনক।

উল্লেখ্য, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সাম্প্রতিক সময়ে অগ্নিকাণ্ডের ঘটনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। ২৬ ডিসেম্বর কক্সবাজারের ৪ নম্বর ক্যাম্পের একটি হাসপাতাল আগুনে পুড়ে যায়। এর আগের রাতে ২৫ ডিসেম্বর কুতুপালং নিবন্ধিত ক্যাম্পেও অন্তত ১০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়। বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় ক্যাম্পের নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থার কার্যকারিতা নিয়ে উদ্বেগ বাড়ছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা জানাচ্ছেন, ক্যাম্পগুলোতে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি শিক্ষা ও সচেতনতা বাড়ানো প্রয়োজন। স্থানীয় প্রশাসন ও জাতিসংঘের শরণার্থী সংস্থাগুলিকে  সতর্ক করা হয়েছে যেন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়।

এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ত্রাণ ও অস্থায়ী আশ্রয় দেওয়ার কাজ শুরু হয়েছে। স্থানীয় এবং আন্তর্জাতিক মানবিক সংস্থা এ কাজে জোরদারভাবে নিয়োজিত। ত্রাণ বিতরণ, পানি ও খাবার সরবরাহ এবং চিকিৎসা সহায়তা নিশ্চিত করার চেষ্টা চলছে।

আগুনের কারণে ক্যাম্পের সামাজিক ও শিক্ষাগত কার্যক্রমও মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে। লার্নিং সেন্টার ধ্বংস হওয়ায় শিক্ষার্থী ও শিশুদের শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেছে। স্থানীয়দের মতে, আগুনের ঘটনা নতুন নয়, তবে প্রতিবারের মতো নিরাপত্তা ব্যবস্থা অপর্যাপ্ত থাকার কারণে ক্ষতি ভয়াবহ আকার ধারণ করছে।
 
 
  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিক মিয়া অ্যাভিনিউয়ে শোকের স্রোত খালেদা জিয়ার জানাজায় মানু

1

নাসিরনগরে নানান আয়োজনে খেলাফত মজলিসের প্রতিষ্ঠা বার্ষিকী উদ

2

নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হ

3

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে মহিলা দলের বহিষ্কৃত

4

বগুড়ায় স্ত্রী ও খালাতো ভাইয়ের প্রেমের বলি জহুরুল

5

সুবর্ণচরে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত

6

বগুড়া সদর উপজেলার ফাঁপোড় এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু

7

মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত

8

দোয়ারাবাজার চকবাজার–হরিণাপাঠি সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ ভি

9

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থ্যতা কামনা করে জেলা

10

কেরানীগঞ্জের সেই মাদ্রাসায় ফের বিস্ফোরণ, আহত ১

11

বাসাইলে শতবছরের ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা

12

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে মানবিক হাত

13

কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন

14

মাদারীপুর জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় কাজী ওবায়দুর

15

সিলেটে শাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে এমসি কলে

16

বেলকুচিতে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমুলক

17

নোয়াখালীর সেনবাগে ৫০ পিস ইয়াবাসহ ৩ জন আটক

18

যশোর-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির প্রার্থী নুরুজ্জামা

19

জামায়াতের মনোনীত মোঃ আব্দুল মান্নানের মনোনয়নপত্র দাখিল

20