জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইলে ব‍্যাডমিন্টন টুর্নামেন্টের পুরষ্কার বিতরণী ও ফুটবল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান

কাজী আতিকুর রহমান নড়াইল।  

" এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" শিরোনামে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তর, যুব ও  ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে ব‍্যাডমিন্টন  টুর্নামেন্ট ২০২৫ এর  পুরষ্কার বিতরণী ও ফুটবল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। সোমবার  (১লা ডিসেম্বর) নড়াইল ভিক্টোরিয়া কলেজের খেলারমাঠ (কুড়িরডোপ) জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।  জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ‍্যক্ষ প্রফেসর ড. মোঃ রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও নড়াইল প্রেসক্লাবের সিনিঃযুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আল আমিন। এ সময় জেলানর বিভিন্ন ক্রীড়া কোচ ও সাবেক ও বর্তমান জাতীয় ও স্থানীয় খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা ক্রীড়া অফিসার মো : মাহবুবুর রহমান বলেন, জেলার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে খেলোয়াড় তৈরী সহ খেলোয়াড়দের উন্নত মানের প্রশিক্ষণের মাধ্যমে তাদের গড়ে তোলার কাজ চলমান রয়েছে। এ ক্ষেত্রে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় নিরলস কাজনকরে চলছে। ভবিষ্যৎ এ এ জাতীয় কর্মসূচী চলমান রাখার কথাও বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ‍্যক্ষ প্রফেসর ড. মোঃ রবিউল ইসলাম বলেন, জেলা ক্রীড়া অফিসের মাধ্যমে এ জাতীয় কর্মসূচি ভুয়সী প্রশংসা করে তিনি বলেন,একজন মানুষের শরীরের ফিটনেস ধরো রাখতে খেলাধুলার বিকল্প নেই। মাদক থেকে আপনার সন্তানকে দুরে রাখতে তাদের মাঠে আসার পরামর্শ দেন এ শিক্ষাবিদ।
বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক আল আমিন বলেন,একজন খেলোয়াড়রের প্রধান কাজ হলো তার নিজের স্কিল ডেভলোপ করা। তা না হলে দর্শনার্থীরা খেলা দেখতে আগ্রহী হবে না। তাই লেখাপড়ার পাশাপাশি নিয়মিত অনুশীলন করা খুব বেশী জরুরী বলে মনে করেন এ ক্রীড়া সংগঠক। 
পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ‍্যক্ষ প্রফেসর ড. মোঃ রবিউল ইসলামকে সন্মাননা স্মারক তুলে দেন ক্রীড়া অফিসার মোঃমাহবুবুর রহমান ও সাংবাদিক আল আমিন।
উল্লেখ্য,গতমাসের   ৩ টি গ্রুপে প্রায় একশতাধিক প্রতিযোগী নিয়ে এ প্রতিযোগিতায় অংশ নেয়। এবং  প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কৃত করা হয়। এছাড়াও ৪৫ জন ফুটবল প্রশিক্ষণার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয়। এ বছর এ প্রশিক্ষণে এগিয়ে চলো ফুটবল একাডেমী প্রশিক্ষিত খেলোয়াড়দের উপস্থিতী ছিলো চোঁখেপড়ার মত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে কৃষক ও কৃষণী প্রশিক্ষণ অনুষ্ঠিত

1

একটি গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্থ করতে ষড়যন্ত্র করছে- তারেক

2

সেনবাগে প্রবাসীর ঘরে চুরি, ৮ লাখ টাকার মালামাল লুট

3

অতীতে কারা দায়মুক্তি দিয়েছিলেন? জুলাই যোদ্ধাদের কী হবে

4

পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

5

জামাত ও বিএনপি মুদ্রার এপিঠ ওপিঠ -ইমরান সালেহ প্রিন্স

6

‎খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে কিশোরগঞ্জে জেলা বিএনপির ক

7

বিএনপি নেতা নূর মোজাহিদ স্বপন ভাইরাল বক্তব্য নিয়ে যা জানা গে

8

রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় আমিনুল হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তির

9

ধর্ষণ মামলায় অধ্যক্ষ কারাগারে

10

জনগণের ভোটে নির্বাচিত হলে শাসক হিসেবে নয় একজন সেবক হয়ে কাজ ক

11

ছোট ভাইয়ের স্ত্রীর হাতে বড় ভাই খুন

12

কক্সবাজার ৪( উখিয়া-টেকনাফ) বিএনপির প্রার্থীকে হত্যার হুমকি দ

13

নিয়ামতপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

14

কুমিল্লার চান্দিনায় জমি বিরোধকে কেন্দ্র করে মারধর

15

উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

16

টাংগাইলের নাগরপুর সদর ইউনিয়ন জামায়াতের বার্ষিক যুব দায়িত্বশী

17

কালাই আঁওড়া উচ্চ বিদ্যালয়ে ফাজিল পাসের আগেই শিক্ষক, স্ত্রীও

18

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সরাইলে হিন্দু সম্প্রদায়ের

19

লিবিয়ার পূর্বাঞ্চলে নতুন গণকবরের সন্ধান, মিলল ২১ মরদেহ

20