জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে অরক্ষিত মুক্তযুদ্ধ ও জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ

 মোঃইকবাল হোসাইন

ঝালকাঠি কালেক্টরেট চত্ত্বরে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভ এবং জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ। যা রয়েছে অরক্ষিত। এর কারণে ভোরে কুকুরের বিশ্রাম কেন্দ্র, সকাল থেকে দুপুর পর্যন্ত আদালতে বিচারপ্রার্থীদের অপেক্ষমান স্থান, বিকেলে শিশুরা জুতা পায়ে স্তম্ভে উঠে খেলা ধুলা করে, সন্ধ্যার পরে ধুমপায়ীদের অভয়ারণ্য। তবে কেউই শ্রদ্ধা জানিয়ে স্মৃতি স্তম্ভে জুতা রেখে ওঠে না। প্রত্যেকেই জুতা পায়ে ওঠে যথেচ্ছো হাটাচলা করছে। একই স্থানে গুরুত্বপুর্ণ দুটি স্মৃতি স্তম্ভ অরক্ষিত থাকায় ক্ষোভ বিরাজ করছে সচেতন মহলে।
সংরক্ষণের দাবি জানিয়ে আবেদন করেছেন ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি এবং ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকারর। ঝালকাঠি কালেক্টরেট চত্বরে বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ ও জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের পবিত্রতা রক্ষা ও সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের প্রার্থনা করে আবেদনে তিনি উল্লেখ করেন, ঝালকাঠি কালেক্টরেট চত্বরে ২০০৪ সালে বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ এবং ২০২৫ সালে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ স্থাপন করা হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় প্রতিদিন সন্ধ্যার পর থেকে রাত ১১টা পর্যন্ত মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ এবং জুলাই স্মৃতিস্তম্ভের বেদীতে বসে অসংখ্যা তরুণ যুবক সিগারেট ও অন্যান্য নেশা জাতীয় দ্রব্য পান করে এবং আড্ডা দিয়ে স্মৃতিস্তম্ভের পবিত্রতা ভঙ্গ করে। তরুণ যুবকরা স্মৃতিস্তম্ভের বেদী এবং রেলিং এর উপরে বসে ধুমপানসহ নানা অনৈতিক কাজ করে। ওই সব তরুণ যুবকদের নিষেধ করলে তারা বলে এখানে বসে সিগারেট খাওয়া যাবে না তা কোথাও লেখা নেই। তাই স্মৃতিস্তম্ভের সামনে সতর্কতামূলক সাইন বোর্ড এবং মাঝে মধ্যে টহল পুলিশের মাধ্যমে আড্ডা দেয়া যুবকদের স্মৃতিস্মম্ভের বেদীতে বসে ধুমপান ও নেশা জাতীয় দ্রব্য পান করা থেকে বিরত রাখার পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয় নির্দেশ প্রদানে অনুরোধ জানানো হয়েছে।
ঝালকাঠি প্রেসক্লাব সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আককাস সিকদার বলেন, স্মৃতি সম্তম্ভ দুটির কাছেই আমার চেম্বার। সন্ধ্যার পরে ওই জায়গাতে তরুণ-যুবকদের অবস্থান দেখলে নিজের মধ্যে কষ্ট লাগে। প্রতিবাদ জানিয়ে নিষেধ করলে তারা এমনভাবে কথা বলে যেন আমার উপর আক্রমণ করবে। স্মৃতি সম্তম্ভ দুটির পবিত্রতা রক্ষার্থে সংরক্ষণের দাবি জানিয়েছি জেলা প্রশাসকের কাছে। 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের রায়গঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপি নেতা

1

নারীরা কখনো জামায়াতের প্রধান হতে পারবেন না

2

গাইবান্ধা-০৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনয়নপত্র জমা দিলেন অধ্য

3

বিষ্ণুপুর গ্রামে জমি বিরোধে উত্তেজনা

4

২০২৬ বিশ্ব রাজনীতি এক নতুন স্নায়ুযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে

5

সুঘাট ইউনিয়নের উন্নয়নের রূপকার চেয়ারম্যান আবু হাসান

6

কালিগঞ্জে বিএনপির বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

7

চট্টগ্রাম–১৫: জোট ছাড়া বিএনপির লড়াই

8

চাঁপাইনবাবগঞ্জে দুই দিন ব্যাপী রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ ও প্

9

সাংবাদিক নন সবাই আইনগত সীমাবদ্ধতা স্পষ্ট

10

দূর্গাহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ে সুধি সমাবেশ অনুষ্ঠিত

11

রাজশাহী গণপূর্ত নির্বাহী প্রকৌশলী রাশেদ এর দরপত্র প্রক্রিয়ায়

12

কালিগঞ্জ নলতায় খানবাহাদুর আহছানউল্লা (র.)-এর ৬২তম ওরছ শরীফে

13

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের পরিবারের দান করা জমিতে এতিমখানা

14

দুর্গাপুরে বিরিশিরি একাডেমিতে ঐতিহ্যবাহী নবান্ন উৎসবের উদযাপ

15

বগুড়ায় অশ্লীল ছবি ছড়ানোর হুমকি দিয়ে এমপি প্রার্থীর কাছে চা

16

দক্ষিণ ফুলবাড়িয়ার তিনটি ইউনিয়নবাসির দুর্ভোগের কারণ একটি ব

17

ঠাকুরগাঁওয়ে ৮৫ জন কৃষকের মধ্যে বিনামূল্যে জিংক ধানের বীজ বিত

18

গোয়ালন্দ ঘাট থানা ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম নেতৃত্বে

19

জিয়া পরিষদ বিরল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে স্মরণ সভা ও দোয়া

20