কাজী আতিকুর রহমান সনেট
প্রকাশঃ 19-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইলে বিএনপি নেতার গাড়িবহরে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ

নড়াইল জেলার কালিয়া উপজেলার যোগানিয়া বাজার মোড় এলাকায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট-এর গাড়ি ও মোটরসাইকেল বহরে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আজ রবিবার, ১৮ মে, দুপুরের দিকে এ হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে সাংবাদিকরাও রয়েছেন। আব্দুল লতিফ সম্রাট সহ গুরুতর আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তিতে আব্দুল লতিফ সম্রাট কে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার্ড করা হয়।

আব্দুল লতিফ সম্রাট বিনোদনমূলক ও ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতাতে প্রধান অতিথি হিসেবে যোগদানের উদ্দেশ্যে ঢাকা থেকে নড়াইলের কালিয়ার বেন্দারচর সোয়াবিল এলাকায় যাচ্ছিলেন। তিনি গোপালগঞ্জ হয়ে যোগানিয়া এলাকা অতিক্রম করার সময়ই তার বহরকে লক্ষ্য করে এই হামলা হয়।
ভূক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, এক থেকে দেড়শ' জনের একটি সংঘবদ্ধ দল, যাদের সম্পর্কে ধারণা করা হচ্ছে তারা বিশ্বাস জাহাঙ্গীর আলমের অনুসারী, অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা লাঠিসোঁটা, রড ও দাহ্য পদার্থ দিয়ে বহরে থাকা অন্তত ২০ থেকে ২৫টি মোটরসাইকেল ভাঙচুর ও কয়েকটি মোটরসাইকেল পোড়ানো হয়, গাড়ি ভাঙচুর, এবং গাড়ির ভিতরে থাকা প্রয়োজনীয় কাগজপত্র ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। তাছাড়াও হামলার শিকার হয়েছেন কয়েকজন সাংবাদিক তাদের মারধর ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
কালিয়া পৌর- বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌরসভার কমিশনার রবিউল ইসলাম বলেন, “সম্রাট সাহেব ঢাকা থেকে এসেছেন নিজের নির্বাচনী এলাকা পরিদর্শনে এবং ঘোড়াদৌড় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আমরা চাপাইল ব্রিজ থেকে তাকে গ্রহণ করি এবং বেন্দারচরের দিকে যাত্রা করি। পথে যোগানিয়ায় জাহাঙ্গীর বিশ্বাসের অনুসারীরা হামলা চালায়।”
ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে বক্তব্য দিতে না পারলেও, পরে সংক্ষিপ্তভাবে আব্দুল লতিফ সম্রাট বলেন, “আমি রাজনৈতিক কোনো কর্মসূচিতে যাচ্ছিলাম না।  এলাকা সফর ও একটি ক্রীড়া আয়োজনে ঘোড়া দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে যোগদানের জন্য যাচ্ছিলাম। এই হামলা রাজনৈতিক হিংসার নগ্ন প্রকাশ এবং সাংবাদিকদের ওপর সরাসরি আঘাত।”
নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক মুন্সি আসাবুর রহমান আরাফাত অভিযোগ করে বলেন, “এই হামলার পেছনে রয়েছেন বিশ্বাস জাহাঙ্গীর, মিঠু বিশ্বাস, আবুল খাঁ ও নড়াগাতী থানা বিএনপির একটি সুবিধাবাদী অংশ।”
কালিয়া পৌরসভা সাবেক কমিশনার ও কালিয়া পৌর- বিএনপির সহ সভাপতি রবিউল ইসলাম অভিযোগ করে বলেন, “পুলিশ ঘটনাস্থলে থাকলেও তারা কোন ভূমিকা নেয়নি। যদি পুলিশ হস্তক্ষেপ করতো, তাহলে হামলা এড়ানো যেত।”
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।” তবে এখনও কোন মামলা বা অভিযোগ হয়নি।
হামলার বিষয়ে নড়াইল জেলার বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সাথে মোবাইল ফোনে কল দিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও  রিসিভ না করার কারনে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগ ছাড়া নির্বাচনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে: জাপা মহাসচ

1

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খা

2

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সাবেক তিন এমপি একই মঞ্চে

3

আনোয়ারায় উদ্ধার দুই শিশুর বাবা পুলিশি হেফাজতে

4

৫ বছরের শিশু ধর্ষণের চেষ্টা

5

নাচোলে ৫৪ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

6

অন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে, যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়:

7

সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের বার্ষিক মূল্যায়নে সনদ ও সম্

8

দুর্গম পাহাড়ে ১০০ পরিবারে শীতবস্ত্র বিতরণ করেন সেনাবাহিনী

9

জাল দলিল করে ধরা পড়ে জেল খাটলেও দলিল লিখেছেন মিজানুর- ক্ষুব

10

‎ফরিদপুরে স্কুলছাত্রী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন

11

ত্যাগ, গ্রহণযোগ্যতা ও ঐক্যের সমীকরণে নাজমুল মোস্তফা আমিন

12

ঈশ্বরগঞ্জ হাসপাতালে অভিযান

13

ময়মনসিংহ সদর ভিক্ষুক পুনর্বাসনে নতুন দিগন্ত

14

মাদারীপুরে -ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের মহাসমাবেশ ও বিক্ষোভ

15

বরিশালে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগে এ্যাডঃ আবুল কালাম শাহীন

16

ঝালকাঠির দু'টি আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে জেলা বিএনপ

17

ঠাকুরগাঁও জজকোর্ট চত্বরে মানববন্ধন: সন্তানের পিতৃপরিচয়ের স্ব

18

বকশীগঞ্জে মাফি পরিবহনের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচারের প্রত

19

চট্টগ্রাম বন্দরে চরম উত্তেজনা, শনি ও রোববার শাটডাউন ঘোষণা

20