জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইলে কোরআন শরীফ অবমাননার অভিযোগে যুবক গ্রেফতার

রূপক মুখার্জি 
লোহাগড়া। 

নড়াইলের কালিয়া উপজেলায় পবিত্র কুরআন শরীফ অবমাননার অভিযোগে হামীম মোল্লা (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে নড়াগাতি থানা পুলিশ।

বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বড়দিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তার হামীম মোল্লা উপজেলার খাসিয়াল ইউনিয়নের চোরখালি গ্রামের রুহুল মোল্লার ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে চোরখালি গ্রামে অভিযুক্ত হামীম মোল্লা পবিত্র কুরআন শরীফের অবমাননা করে বলে অভিযোগ ওঠে।

ঘটনাটি স্থানীয় কয়েকজন প্রত্যক্ষ করে ধাওয়া দিলে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
বুধবার (২৪ ডিসেম্বর) সকালে স্থানীয়রা তাকে খুঁজে পেয়ে মারধরের চেষ্টা করলে তিনি বড়দিয়া বাজারের ব্যবসায়ী জিয়ার দোকানে আশ্রয় নেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ধর্মপ্রাণ মুসলমানেরা অভিযুক্ত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বড়দিয়া বাজারে জড়ো হন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাজারের ব্যবসায়ীরা নড়াগাতি থানায় খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবককে গ্রেপ্তারের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, পবিত্র কুরআন শরীফে অবমাননার অভিযোগে হামীম মোল্লা নামের এক যুবককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বিষয়টি স্বীকার করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ভাঙ্গুড়ায় মশাল মিছিল

1

চানখাঁরপুল হত্যাকাণ্ডে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ

2

দুর্বৃত্তদের আগুনে কৃষকের ধান পুড়ে ছাই

3

ছাতকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও

4

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে লোহাগাড়ায় সাংবাদিকদের

5

শার্শায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অ

6

সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা মামলার ৩ আসামী গ্রেপ্তার

7

শাকসু নির্বাচনের জন্য ১৩ সদস্যের কমিশন গঠন

8

দিনাজপুরের ৬ আসনে জামায়াতের প্রার্থীদের মনোনয়নপত্র ক্রয়

9

অতীতে কারা দায়মুক্তি দিয়েছিলেন? জুলাই যোদ্ধাদের কী হবে

10

শেখ শরিফুজ্জামান সজিবের সহধর্মিনী সুস্থতা কামনায় মুন্সিগঞ্জে

11

কলাপাতার ভাঁজে শত বছরের ঐতিহ্য

12

লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

13

আইআইইউসি)আয়োজিত ‘রাসুল(সা.)এর শিক্ষাদান পদ্ধতি’ শীর্ষক সেমিন

14

বেজোড়া যুব সংঘ সভাপতির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন

15

ভোট উপলক্ষে ২৪ ঘণ্টা নৌযান চলাচলে নিষেধাজ্ঞা, যাদের জন্য ছাড়

16

হার্বস্টার মেশিন বিতরণে সরকারি ভর্তুকির কোটি টাকা লোপাট

17

বান্দরবানের লামায় প্রশাসনের বিরুদ্ধচারণকারীদের বিচার চেয়ে ম্

18

সুনামগঞ্জের সুরমা নদী(রামনগর ডোয়ার)দখল

19

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

20