রূপক মুখার্জি
প্রকাশঃ 26-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

নড়াইলে ইজিভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

নড়াইলের কালিয়া উপজেলায় ইজিভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে শিরিন আক্তার শারমিন (৩২) নামে একজন গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।  বুধবার (২৫ জুন) বিকালের দিকে উপজেলার নড়াগাতী থানার ঘষিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।    নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান দৈনিক জনতার খবরকে বিষয়টি নিশ্চিত করেছেন।  নিহত শিরিন আক্তার শারমিন উপজেলার নড়াগাতী থানার ইসলামপুর গ্রামের পান্নু শেখের স্ত্রী। তার দুই মেয়ে সন্তান রয়েছে।   পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াগাতী থানার ইসলামপুর গ্রামের শিরিন আক্তার শারমিন নামে ওই গৃহবধূর স্বামী পান্নু শেখ ঢাকায় চাকরি করেন। সেই সুবাদে দুই মেয়েকে নিয়ে ঢাকাতে থাকেন ওই দম্পতি।   সম্প্রতি ইসলামপুরে বাড়িতে বেড়াতে আসেন ওই দম্পতিসহ তাদের সন্তানরা। বেড়ানো শেষে  ওই গৃহবধূর স্বামী পান্নু শেখ ঢাকায় চলে যান।   বুধবার বিকালে শিরিন তার দুই মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি ইসলামপুর থেকে বাবার বাড়ি যশোরের উদ্দেশে রওয়ানা হন। এ সময় ইজিভ্যানে উঠে লোহাগড়ার দিকে যাওয়ার পথে ঘষিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় পৌঁছালে অসাবধানতাবসত: গায়ে থাকা ওড়না ইজিভ্যানের চাকায় পেঁচিয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।   এ বিষয়ে নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামরাইয়ে ৭ টি ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

1

হাদির ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি আল আমিনের

2

ঈশ্বরগঞ্জের রাজিবপুরে একই রাতে তিন গ্রামে চুরি

3

চৌগাছা-ঝিকরগাছা আসনে বিএনপি ও জামায়াতের মনোনয়ন চূড়ান্ত

4

মাদারীপুরের শিলারচরে বেপরোয়া ড্রেজার সিন্ডিকেট

5

পটুয়াখালীতে গাঁজা সহ দুই জন গ্রেপ্তার

6

ত্যাগ, গ্রহণযোগ্যতা ও ঐক্যের সমীকরণে নাজমুল মোস্তফা আমিন

7

ধর্মপাশায় কিন্ডার গার্ডেন স্কুলে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উ

8

আবারও ভোট ডাকাতির ষড়যন্ত্র শুরু হয়েছে

9

বরিশালে ডেঙ্গুতে আরও এক নারীর মৃত্যু

10

বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

11

মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ

12

শিবগঞ্জে বন্যার্ত ২৮৩ পরিবারকে খাদ্যসামগ্রী ও ঢেউটিন প্রদান

13

রাতভর গৃহবধূকে গণধর্ষণ

14

শমশেরনগর ডাকঘর অবহেলার আরেক নমুনা

15

‎মঠবাড়িয়া উপজেলা'য় বিজয় উৎসবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পুর

16

চৌদ্দগ্রাম প্রেস ক্লাবে বিজয় দিবসে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠি

17

নাসিরনগরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে এক বছর যাবৎ চিকিৎসক শূন্

18

বান্দরবান ট্রাফিক মোড়ে অসহায় নারীকে জেলা প্রশাসনের সহায়তা

19

দিনাজপুরে মুয়াজ্জিন ও খাদেমদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ

20