জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 22-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নাসির নগরে জুলাই যোদ্ধা শহীদ ইমরানের পিতা সড়ক দুর্ঘটনায় নিহত

খ ম,জায়েদ হোসেন 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন আগামী রাষ্ট্র নায়ক তারণ্যের অহংকার তারেক রহমানের সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন নাসিরনগরের জুলাই শহীদ হাফেজ মোনায়েম আহম্মেদ  ইমরানের বাবা ছোয়াব মিয়া (৫৫)।

জানা যায়,আজ বৃহস্পতিবার ২২ জানুয়ারি বিকেলে ব্রাহ্মণবাড়ীয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকায় জেলা বিএনপির আয়োজনে বিএনপির  চেয়ারপার্সন তারেক রহমান পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

ওই সমাবেশে যোগদানের উদ্দেশ্যে স্থানীয় এক ছাত্রনেতার সঙ্গে মোটরসাইকেলে করে যাওয়ার সময় নাসির নগর -- সরাইল আঞ্চলিক মহাসড়ক সরাইল উপজেলার পুটিয়া ভুঁইয়া ঘাট সংলগ্ন সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ছোয়াব মিয়া (৫৫)নিহত হন।

উল্লেখ্য, ছোয়াব মিয়ার ছেলে হাফেজ মোনায়েম আহম্মেদ ইমরান ২০২৪ সালে আওয়ামী সরকারবিরোধী আন্দোলনের সময় শহীদ হন। দুর্ঘটনার পর সমাবেশে অংশ নিতে আসা জনতা মোটরসাইকেলে করে ট্রাকটির পিছু ধাওয়া করে কুন্ডা গ্রাম এলাকায় গিয়ে চালকসহ ট্রাকটি আটক করে।

এ বিষয়ে গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হক চৌধুরী জানান, তিনি দুর্ঘটনার খবর শুনেছেন এবং নিহতের পরিবার ও প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন।

তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এবং তার আকস্মিক মৃত্যুতে শোকাভিভূত পুরো এলাকায়।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাটি সরাইল থানা এলাকায় ঘটেছে এবং সেখানকার পুলিশ টিম ইতোমধ্যে ঘটনাস্থলে উপস্থিত

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈশ্বরদীতে জেলা প্রশাসনের ভোটকেন্দ্র পরিদর্শন ও নির্বাচনী মহড়

1

ঘোড়াঘাটে এলজিইডির ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা

2

নাসির নগরে দেশনেত্রীর আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফ

3

টাঙ্গাইল ৮ ত্রিমুখী লড়াইয়ে বাড়ছে নির্বাচনী উত্তাপ

4

মাতৃভূমিতে তারেক রহমান, হাত নেড়ে শুভেচ্ছা বিনিময়

5

জীবন বাঁচাতে ঢাকা গিয়েও জীবন হারালেন সোনাগাজীর ফখরুল

6

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে লোহাগাড়ায় সাংবাদিকদের

7

জোর করে দরজা বন্ধ করে যাত্রীদের ওপর হামলা - ছিনতাইচক্রের বির

8

ঠাকুরগাঁওয়ের তরুণ সৈকত একাই যেন ছোট্ট সাইবার হেল্প সেন্টার

9

টুঙ্গিপাড়ায় সেনাবাহিনীর ভুয়া পরিচয়ে কিশোর আটক, ওয়াকি-টকি উদ্

10

টাঙ্গাইলের ৩ বিদ্রহী প্রার্থী দল থেকে বহিষ্কার

11

সমাজ শুধু শিক্ষকের ছুটি দেখে, পরিশ্রম দেখে না

12

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

13

জামায়াতের সহযোগিতা ছাড়া আ.লীগ ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারতো ন

14

কালিগঞ্জে প্রধান শিক্ষক আল-আমিনের বদলির আদেশ প্রত্যাহারের দা

15

ঝিনাইদহে বিয়ে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষ

16

ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগরে বিএনপি প্রার্থী এম এ হান্নানের নি

17

শাহজাহানপুরে ইজিবাইক চালক মোফা হত্যা মামলার আসামী গ্রেফতার ল

18

ঈশ্বরদীতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত

19

সিরাজদিখানে প্রাণিসম্পদ সপ্তাহে উৎসবমুখর প্রদর্শনী ও পুরস্কা

20