জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন

মো: নাজমুল আহসান জাবেদ 

নারায়ণগঞ্জ সদর থানার গোগনগর ইউনিয়নে প্লাস্টিক সাইন প্রাইভেট লিমিটেড ও সাইন ফ্লেক্সিপ্যাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট রাতভর চেষ্টা চালিয়ে ভোরে আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (২১ জানুয়ারি) ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার রাত পৌনে দুইটার দিকে গোগনগর কবরস্থান এলাকায় অবস্থিত কারখানাটির নিচতলায় গভীর রাতে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি স্টেশনের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের উপপরিদর্শক আব্দুল্লাহ আল আরেফীন জানান, রাতভর চেষ্টার পর ভোর সাড়ে ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে ডাম্পিংয়ের কাজ চলছে। প্লাস্টিক কারখানা হওয়ায় এখনও ধোঁয়া বের হচ্ছে। তবে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় বাস শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের পরিবারের হাতে নগ

1

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে শার্শায় বিক্ষোভ মিছিল

2

বগুড়ার ভুয়া সেনা সদস্য পরিচয়ে টাকা নিতে এসে আটক

3

দিনাজপুরে জেল সুপার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

4

মাদারীপুরে জেলা লিগ্যাল এইড অফিসের উদ্যোগে বিজ্ঞ প্যানেল আইন

5

ফুলবাড়ীতে তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে বিজয় দিবসে খেলাধুলার আয

6

গাইবান্ধায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানে ধর্ষণের শিকার মাদ

7

চাঁপাইনবাবগঞ্জে আসছে নেশার জন্য ব্যাথার ঔষধ ট্যাপেন্টাডল

8

প্রাইমারির ক্লাস ফাঁকি দিয়ে আওয়ামী পন্থী শিক্ষকদের নিয়ে এ

9

গণভোট ঐক্যমত কমিশনের প্রস্তাব জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন

10

টেকনাফ থানাধীন বাহারছড়া–হোয়াইক্যং পাহাড়ে অপহরণকারী চক্র নির্

11

মৌলভীবাজারে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সেইফ ইলেকট্রি

12

এবার আমি প্রার্থী, আগামীতে অন্য কেউ

13

১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস ধামরাইয়ে নানা আয়োজনে পালিত হয

14

ঈশ্বরদীতে রুপপুর প্রকল্পের শ্রমিকের কাছে থেকে নগদ টাকা মোবাই

15

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

16

ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়

17

কাপাসিয়ায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট–ফ

18

নিজের ইচ্ছায় বিয়ে পরিবারের ইচ্ছায় তালাক স্ত্রীর ঝড় বৃষ্টি উপ

19

তালতলীতে ক্ষমতার দাপটে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, ঘর ছেড়ে

20